মোজাদ্দেদে আলফে সানির চূড়ান্ত নেসবত লাভে ধন্য হয়েছিলেন। খানকার ফকীর দরবেশগণ তাঁকে সাইয়্যেদুস সুফিয়া উপাধি দিয়েছিলেন। তিনি বলতেন, আমি আমার পীরের খানকার পানি মাথায় বহন করে আনতাম। সেজন্য আমার মাথার চুল ক্ষয় হয়ে গিয়েছে। বরং আলাহর রাস্তায় আমার চোখের জ্যোতিও কোরবান হয়ে গিয়েছে। আমার পীর আমাকে প্রচণ্ড গরমের মৌসুমে আহমদাবাদ পাঠিয়েছিলেন। সূর্যের প্রচণ্ড গরমে আমার চোখ তখন ঝলসে গিয়েছিলো। খানকায়ে মোয়ালার খেদমত করার বরকতে আমার নিকটে এতো অধিক সংখ্যক খাদেমের আগমন ঘটেছিলো যে, তাদের সকলকে আমি খেদমত করার সুযোগও দিতে পারতাম না। আমার অন্তরের চক্ষু মারেফতের নূর দ্বারা দৃষ্টিসম্পন্ন হয়েছে। আর আমার মাথার চক্ষু গায়রুলাহর প্রতি দৃষ্টিপাত করা থেকে বেপরোয়া হয়ে গিয়েছে। আমার দায়েমী মোরাকাবা হাসিল হয়েছে। গায়রুলাহর কল্পনা যা বাহ্যিক চক্ষু দ্বারা অন্তরে প্রবেশ করে তা আমার বাতেনী আয়নাতে প্রতিভাত হতে পারে না। আলাহতায়ালার শুকরিয়া যে, তিনি আমাকে এ নেয়ামত দান করেছেন। তিনি যখন নকশ্বন্দিয়া তরিকায় দাখিল হলেন, তখন স্বপ্নে দেখলেন একটি বিশাল শহর- যা বেলায়েতের নূর ও বরকত দ্বারা পরিপূর্ণ। উক্ত শহরের প্রতিটি মহলায় ওলীগণের জামাত অবস্থান করছে। একবার সেই শহরে আলাহর নৈকট্যপ্রাপ্ত মহান ব্যক্তিবর্গের আগমনের সংবাদ প্রচারিত হলো। তখন শহরের বাসিন্দাগণ পূর্ণ শান-শওকতের সাথে তাঁদেরকে অভ্যর্থনা জানানোর জন্য বেরিয়ে এলেন, যেনো তারা সকলেই তাঁদের নূরের মধ্যে নিমজ্জিত হতে পারেন। তিনি জিজ্ঞেস করলেন, ওরা কারা? একজন উত্তর করলো, এ সময় আলাহতায়ালা নতুন পূর্ণতাসমূহ প্রকাশ করার জন্য তাঁদেরকে নির্বাচিত করেছেন। আর তাঁরা হলেন মোজাদ্দেদে আলফেসানি শায়েখ আহমদ ফারুকী সেরহিন্দী সিলসিলার হালকাভুক্ত বুজুর্গানে দ্বীন। এই স্বপ্নের মাধ্যমে ওই বুজুর্গগণের বরকত দর্শনে তাঁর বিশ্বাস সুদৃঢ় হয়েছিলো এবং এই তরিকার কামালিয়াত অর্জনের জন্য রেয়াজত ও মোজাহাদা করে আলাহর নৈকট্য প্রাপ্তগণের মধ্যে অগ্রণী হয়েছিলেন। আমাদের হজরত মির্জা মাযহার র. বলেছেন, তাঁর মধ্যে বিনয় ও অক্ষমতা প্রকাশের সিফত গালেব ছিলো। বন্ধুগণের মধ্যে কেউ কখনও কাউকে কষ্ট দিলে তিনি তাঁর কাছে গিয়ে অক্ষমতা প্রকাশ করে বলতেন, ত্রুটি এ ফকীরের পক্ষ থেকেই হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। নওয়াব খান ফিরোজ জঙ্গ ১৩ নামক তাঁর জনৈক মুরিদ একদিন তাঁর খেদমতে নিবেদন করলেন, সাইয়্যেদ হাসান ইবনে আবুল হাসান হুসাইনী দেহলভী
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।