মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

৩৫। ভারত বর্ষের বিভিন্ন ধর্মের আকায়েদ সম্পর্কে প্রাচীন পুস্তকাদির বিস্তারিত ও সারসংক্ষেপ জানার জন্য পাঠ করা যেতে পারে আলবিরুনী রচিত কিতাবুল হিন্দ, প্রথম খণ্ড পৃষ্ঠা ১৬৩-১৭৮। ইংরেজী ভাষায়ও এ সম্পর্কিত পুস্তক রয়েছে যেমন- জধফযধ কৎরংযহধহ- ঞযব ঢ়যরষড়ংড়ঢ়যু ড়ভ ঃযব টঢ়ধহরংধফং, খড়হফড়হ-১৯৩৫. ৩৬। আল কোরআন (ফাতির ৩৫/২৪)। ৩৭। আল কোরআন (ইউনুস ১০/৪৭)। ৩৮। হজরত মোজাদ্দেদ র. এ বিষয়ে স্বীয় কাশফ বর্ণনা করেছেন এভাবে― ভারতবর্ষের মাটি, যাতে নবী আগমনের বিষয়ে দূরবর্তী বলে দেখানো হয়, আমার মনে হয়, ভারতবর্ষেও নবী প্রেরিত হয়েছিলেন এবং তাঁরা স্রষ্টার প্রতি মানুষকে আহবান জানিয়েছিলেন। ভারতবর্ষের কোনো কোনো শহরে তো শিরকের অমানিশার মধ্যে আম্বিয়া কেরামের প্রজ্জ্বলিত মশালের আলোর বিচ্ছুরণ প্রতীয়মান হয়। ওই শহরগুলোকে কেউ যদি নির্ণয় করতে চায়, তাহলে নির্ণয় করতে পারবে ......। কিন্তু তাঁদের উপর ইমান গ্রহণকারীর সংখ্যা খুবই কম ছিলো। মকতুবাত শরীফ-১/২৫৯। ৩৯। কাওছাইন এর বাক্য, কলেমাতু তাইয়্যেবাত, পৃষ্ঠা ২৭। ৪০। আল কোরআন (মুমিন ৪০/৭৮)। ৪১। হজরত মোজাদ্দেদ র. বলেছেন- ভারতের মাটিতে অনেক গ্রাম ও শহর ধ্বংস হয়ে যাওয়ার নমুনা পাওয়া যায়। এখানকার অধিবাসীরা যদিও (পয়গম্বরগণকে মিথ্যা প্রতিপন্ন করার কারণে) ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে; কিন্তু তাঁদের দাওয়াতের কলেমা সমসাময়িকদের মধ্যে অবশিষ্ট ছিলো (মকতুব নং ১/২৫৯)। ৪২। তানাসুখ অর্থ জন্মান্তরবাদ। রূহের দৈহিক কাঠামো পরিবর্তন হওয়া। আত্মা এক দেহ থেকে অন্য দেহের মধ্যে প্রবেশ করা। আত্মা ও দেহ একে অপরের জন্য আমানত স্বরূপ। সে কারণে পরস্পরের মধ্যে যে এশক পয়দা হয়, সে পরিপ্রেক্ষিতে দেহের মধ্যে আত্মার অনুপ্রেবেশকে তানাসুখ (জন্মান্তর) বাদ বলে। হিন্দু ধর্মবিশ্বাস অনুসারে যে নফস নাকেস (অপূর্ণ) থাকে, তা এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হয়। কিন্তু যে নফস কামেল (পূর্ণতাপ্রাপ্ত) হয়, তার যাবতীয় পূর্ণতা শক্তির মাধ্যমে কাজের মধ্যে প্রকাশ পায়। সে নফসের অন্য দেহে স্থানান্তরিত হওয়ার কোনো প্রয়োজন পড়ে না। বরং সে তখন দৈহিক সম্পর্ক থেকে মুক্তি লাভ করে পবিত্র জগতে যেয়ে মিলিত হয়ে যায়। যে নফস পূর্ণতা প্রাপ্ত হয়নি, তা অবশিষ্ট পূর্ণতা অর্জনের জন্য মানুষের এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হতে থাকে। এ স্থানান্তরপ্রিμয়া মানুষ, প্রাণী এবং উদ্ভিদের বেলায়ও হয়ে থাকে (দস্তরুল উলামা ১/৩৫৪, মোস্তালাহাতে উলুম ও ফুনুন আরাবিয়া পৃষ্ঠা ১০৩, ১০৪)। ৪৩। এখানে হজরত মাযহার র. এর কথার ভাবার্থ হচ্ছে, কেবল পুনর্জন্ম বা জন্মান্তরবাদ বিশ্বাস করার কারণেই হিন্দুদেরকে কাফের বলা যায় না। বরং কুফুরীর বিষয়ে অন্যান্য দলিল প্রমাণের দিকেও গুরুত্ব দিতে হবে। হজরত মোজাদ্দেদ র. তানাসুখ

— পৃষ্ঠা ২৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।