ঘ. ইজাহুদ্দালালাত ফী জাওয়ায়েযে সেমায়েল আলাত- আবদুল গণী নাবলুসী। ২৮। সেমার শর্তসমূহ μমান্বয়ে উঠে যেতে থাকে। এমনকি এক পর্যায়ে সেমার রূহ খতম হয়ে যায়। হজরত মাযহার র. এর সমকালীন চিশতী বুজুর্গ শাহ কলীমুল্লাহ জাহানাবাদী তাঁর সময়ের সেমা সম্পর্কে মন্তব্য করে বলেছিলেন, এখনকার সেমা হাই হুই সেমাতে রূপান্তরিত হয়েছে। এ জন্য তিনি সেমার অনুষ্ঠান খুব কম করার জন্য শিক্ষা দিতেন। এ জন্য পাঠ করা যেতে পারে খালীক আহমদ নেজামী রচিত কিতাব তারিখে মাশায়েখে চিশ্ত- পৃষ্ঠা ৩০৬, ৪১৭ ও ৪১৯। ২৯। চিশতিয়া তরিকার সুফীগণের মধ্যে হজরত খাজা গেছুদরাজ সেমা সম্পর্কিত অনুসন্ধানমূলক আলোচনা করেছেন। এর জন্য পাঠ করা যেতে পারে শরহে আদাবুল মুরিদীন, পৃষ্ঠা ২০-৪৭। ৩০। ইমাম গাজ্জালী র. এহ্ইয়ায়ে উলুমিদ্দীন কিতাবে সেমা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। ৩১। শায়েখ শিহাব উদ্দীন সোহরাওয়াদীর্ 'আওয়ারেফুল মাআরেফ' কিতাবে সেমা সম্পর্কে আলোচনা করেছেন। তার জন্য পাঠ করা যেতে পারে 'আওয়ারেফ' (হাশিয়া এহ্ইয়ায়ে উলুমিদ্দীন ২/২২২)। ' আওয়ারেফ' ফার্সি তরজমা (মেসহাবুল হেদায়া পৃষ্ঠা ১৪১) তাছাড়া শায়েখ আবু নজীব সোহরাওয়াদীর্ ও আদাবুল মুরিদীন কিতাবে সেমার মাসআলা নিয়ে আলোচনা করেছেন। পৃষ্ঠা ২০-৪৭। ৩২। সুফী সম্প্রদায়ের আলেমগণ সেমা বিষয়ে অনেক কিতাব রচনা করেছেন। এলমে তাসাউফের সকল নির্ভরযোগ্য কিতাবসমূহে এ বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে। এই সংক্ষিপ্ত পাদটীকায় ওগুলোর সংকুলান সম্ভব নয়। পূর্বে উলেস্নখিত কিতাবসমূহ ছাড়া অন্যান্য যে সকল কিতাবের প্রতি প্রথম দৃষ্টিপাত পতিত হয়, সেগুলো হচ্ছে― ক. কাশফুল হুজুব (বাবে আহকামে সেমা)। খ. রেসালায়ে কুশাইরিয়া। গ. শায়েখ আবদুর রহমান সুলামী রচিত রেসালায়ে সেমা। ঘ. কাজী ছানাউল্লাহ পানিপথী রচিত রেসালায়ে সেমা। ঙ. মাওলানা ফখরুদ্দীন যরাভী রচিত রেসালায়ে উসুলুস সেমা। তাছাড়া জালালুদ্দীন হামায়ী র. সেমা বিষয়ে সুফী সম্প্রদায়ের আলেমগণের বিভিন্ন মত ও উক্তিসমূহ 'মেসবাহুল হেদায়া' কিতাবের হাশিয়ায় একত্রিত করেছেন। এ বিষয়ে পাঠ করা যেতে পারে 'মেসবাহুল হেদায়া', তেহরান ছাপা- পৃষ্ঠা ১৭৯-১৮৬। ৩৩। কাযা ও কদর (ফায়ালা ও তকদীর) এর বিষয়ে হজরত মোজাদ্দেদ র. কিছু সূক্ষ্ণ কথা বর্ণনা করেছেন। এ বিষয়ে পাঠ করা যেতে পারে মকতুবাত শরীফ ১/২৮৯, ২/৬৭ নং মকতুব। ৩৪। আধুনিক যুগে হিন্দু ধর্মমতের উপর অনেক পুস্তক রচনা করা হয়েছে। এর জন্য পাঠ করা যেতে পারে - জধফযধ কৎরংযহধহ ঐরহফঁরংস, ঈঁষঃঁৎধষ ঐরংঃড়ৎু ড়ভ ওহফরধ, ঊফরঃবফ নু ইধংযধস. ঙীভড়ৎফ. ১৯৭৫. ঢ়ঢ় ৬০-৮২.
— পৃষ্ঠা ২৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।