১৬। এ উক্তিটি হজরত মোজাদ্দেদে আলফেসানি র. এর। একদিন তাঁর এক মহফিলে বোরহানপুর থেকে এক পুণ্যবান ব্যক্তি এসে বললেন, শায়েখ মোহাম্মদ ফজলুল্লাহ প্রশ্ন করেছেন, আপনি মকতুব নং ১১/১ এ লিখেছেন 'আমার মরতবা হজরত সিদ্দীক আকবর রা. এর মরতবার উপরে'। উত্তরে হজরত মোজাদ্দেদ র. বলেন, হজরত আলী সমস্ত মর্যাদার অধিকারী হওয়া সত্ত্বেও নিজেকে পূর্বের তিন খলীফার চেয়ে অধিক মর্যাদাবান বলে দাবী করেননি। তাহলে আমি হজরত আবু বকর সিদ্দীক রা. এর উপর মর্যাদাবান বলে কেমন করে লিখতে পারি? বরং হক তায়ালার মারেফত ওই ব্যক্তির জন্য হারাম, যে নিজেকে ফিরিঙ্গি কাফেরের চেয়ে উত্তম মনে করে। হাজিরাতুল কুদস, ৮৮/২ ১৭। আল কোরআন (আম্বিয়া ২১/৮৩)। ১৮। আল কোরআন (সোয়াদ ৩৮/৪১)। ১৯। হজরত মাওলানা গোলাম নবী লালহী খলীফা হজরত গোলাম মহিউদ্দীন কাসুরী, তিনি খলীফা ছিলেন হজরত শাহ গোলাম আলী দেহলভী র. এর। আর তিনি খলীফা ছিলেন হজরত মির্জা মাযহার র. এর। তিনি এই মকতুবের একটি ব্যাখ্যা পুস্তিকা লিখেছেন। তার নাম 'আল কওলুল কবী ফী জিকরিল খফী ওয়াল জলী'। মোহাম্মদী ছাপাখানা লাহোর থেকে ১৩০১ হিজরীতে প্রকাশিত হয়। ২০। আল কোরআন (আ'রাফ, ৭/২০৫)। ২১। আল কোরআন (আ'রাফ, ৭/৫৫)। ২২। বোখারী (মাগাযী-৩৭), মুসলিম (জিকির-৪৪) দারেমী, (বিতর ২৬), তিরমিযী (দাওয়াত-৫৭)। ২৩। অর্থাৎ হুজুরী ও মা'ইয়াতের মোরাকাবা― কোরবত ও মহব্বতের মোরাকাবা। ২৪। অর্থাৎ দুনিয়া থেকে শীতল অন্তকরণ, আল্লাহ্তায়ালার প্রতি অনুরাগ প্রকাশ এবং শরীরের মধ্যে লজ্জত অনুভব করা। ২৫। এ বিষয়ে বিখ্যাত হাদিস গ্রন্থসমূহে হাদিস পাওয়া যায়। তবে দরজা বন্ধ করার বিষয়ে আমি কোনো রেওয়ায়েত পাইনি। ২৬। এ মকতুবের ব্যাখ্যাকার ইমাম মালেক, ইমাম আহমদ ইবনে হাম্বল, তিরমিযী ও ইবনে মাজার সনদসমূহের আলোকে এর ব্যাখ্যা করেছেন। তাছাড়া হজরত ইমামে রব্বানী মোজাদ্দেদে আলফেসানি র. জিকিরে জহর নিষেধ করে তাকে বেদাত বলেছেন (মকতুবাত শরীফ ১/২৩১)। ২৭। সেমার মাসআলা নিয়ে ফকীহ এবং সুফীগণের মধ্যে মতভেদ সম্পর্কে অনেক কিতাব লিখিত হয়েছে। যেমন― ক. রেসালায়ে সেমা ওয়াররুকস- ইবনে জওযী। খ. কালবিসে ইবলিস- ইবনে জওযী। গ. করউল আসমা বি এখতেলাফে আহওয়ালিল মাশায়েখ ওয়া আকওয়ালিহিম ফিস্সেমা- শায়েখ আবদুল হক মোহাদ্দেছে দেহলভী।
— পৃষ্ঠা ২৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।