মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

১৪। সুফিয়ানে কেরাম সুফী সম্প্রদায়ের ইমামগণকে একে অপরের উপর প্রাধান্য দিতে নিষেধ করেছেন। মাশায়েখে কেরামের অধিকাংশ আলোচনায় এর প্রমাণ পাওয়া যায়। প্রত্যেক জায়গায়ই প্রাধান্য দেয়ার বিষয়টি নিষেধ করা হয়েছে। বড় পীর আবদুল কাদের জ্বিলানী র. এবং হজরত মোজাদ্দেদে আলফেসানি র. এর মধ্যে একে অপরের উপর প্রাধান্য লাভের অনুমানটি তাঁদের অনুসারীদের মধ্যে সৃষ্টি হয়েছিলো ওই সময়, যখন হজরত মোজাদ্দেদে আলফেসানি র. তাঁর বিভিন্ন মকতুবে শায়েখ আবদুল কাদের জ্বিলানী র. সম্পর্কে কিছু সূক্ষ্ণ বিষয়ে নিজের খেয়াল প্রকাশ করেছিলেন। যেমন গাউছুল আজম আবদুল কাদের জ্বিলানী র. এর উক্তি 'কাদামী হাজিহী আলা রাকাবাতে কুলিস্ন ওলিয়াল্লাহ' (আমার এ কদম সকল ওলীগণের স্কন্ধের উপর)। হজরত মোজাদ্দেদে আলফেসানি র. কথাটির ব্যাখ্যা দিয়েছেন এভাবে― জেনে রাখা উচিত যে, উক্ত বিশেষত্ব কেবল ওই সময়ের আউলিয়া কেরামের জন্য। পূর্ববর্তী ও পরবর্তীগণ উক্ত বিশেষত্বের বাইরে। মকতুব নং ১৯৩/১, গভীরভাবে চিন্তা করলে বিষয়টি সুস্পষ্ট হয়ে যায় যে, একথার দ্বারা কোনোরূপ বেআদবী প্রকাশ পায় না। হজরত মোজাদ্দেদে আলফেসানি র. ছাড়াও এ মত পোষণ করেছেন শায়েখুল ইসলাম ইজদুদ্দীন ইবনে আবদুস সালাম (সীরাতে গাওছুল আজম পৃষ্ঠা ১০০-১০২)। হজরত মোজাদ্দেদে আলফেসানি র. কয়েকটি নিবন্ধে বড় পীর সাহেবের মহিমা ও মর্যাদা সম্পর্কে আলোচনা করেছেন। বলেছেন, আল্লাহ্‌র সঙ্গে মিলন লাভকারী ইমামগণ তাঁর মাধ্যমে ফয়েজ পেয়ে থাকেন। আর শায়েখ মোজাদ্দেদ হচ্ছেন তাঁর একজন প্রতিনিধি (মকতুব নং ১২৩/৩)। হজরত মোজাদ্দেদ র. তাঁর তিরোধান দিবস পর্যন্ত হজরত গাউছেপাকের প্রতি সম্মান প্রদর্শন করে গিয়েছেন। তিনি যখন দুর্বলতায় এবং রোগে আμান্ত ছিলেন তখন স্বপ্নজগতে গাওছে পাকের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছিলো। তিনি তাঁকে বলেছিলেন, আপনি আমার কবিতা 'আফালাত শুমুসুন' এবং আমার বাণী 'কদমী হাজিহী' এর ব্যাখ্যা লিখেন ইনশাআল্লাহ্‌ তাতে আপনি সুস্থ হয়ে যাবেন (বদরুদ্দীন সেরহিন্দী রচিত বেসালে আহমদী পৃষ্ঠা ১২ ও ১৩)। এ বিষয়ে আরও অধিক জানার জন্য পাঠ করা যেতে পারে হজরত মাযহার র. এর সমসাময়িক বুজুর্গ শাহ ফকীরুল্লাহ উলুব্বী শিকারপুরী কতৃর্ক লিখিত মকতুব ৪৯, ২০২ ও 221| ১৫। হজরত মোজদ্দেদে আলফেসানি র. লিখেছেন, উদাহরণরহিত পার্থক্য ও অবস্থারহিত প্রশস্ততা সত্ত্বেও তাঁর ইসিম ও সিফতসমূহ এলমে ওয়াজেবীর গৃহে বিস্তারিত ও পার্থক্য সৃষ্টি করে প্রতিবিম্বত হয়েছে। পৃথক পৃথকভাবে প্রত্যেক ইসিম ও সিফত এর স্তর আদমে (নিস্তিতে) এক বিপরীত অবস্থানে রয়েছে। যেমন এলেমের বিপরীতে জাহালত (অজ্ঞতা)। কুদরতের বিপরীতে অক্ষমতা। আল্লাহ্‌তায়ালার যাবতীয় সিফতের অবস্থা এরকম। তার বিপরীতে হীনতা ওয়াজেবুল ওজুদের ক্ষেত্রে পার্থক্য সৃষ্টি করেছে। আর এ আদমই ইসিম ও সিফতসমূহের দর্পন হয়েছে। এ দর্পনে ওয়াজেবুল ওজুদের ইসিম ও সিফতসমূহ প্রতিবিম্বত হয়েছে। এ ফকীরের দৃষ্টিতে আদমী দর্পনে যে প্রতিবিম্ব পড়ে, তা হচ্ছে মুমকিনাতের হাকীকত (মকতুবাত শরীফ ১২২/৩, রেসালায়ে ওয়াহদাতুল ওজুদ, হাশিয়াকার মাওলানা শাহ আবুল হাসান জায়েদ)।

— পৃষ্ঠা ২৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।