করার পর দশলতিফা মূলতঃ যা সাত লতিফায় সাজানো হয়েছে, এখানে কলব লতিফাকে সুসজ্জিত ও সুমার্জিত করার পর নফস লতিফাকে সুসজ্জিত ও সুমার্জিত করার বিধান গ্রহণ করা হয়েছে। কেনোনা এই দুই লতিফার সায়ের করার মাধ্যমে আলমে আমরের চার লতিফা― রূহ, সের, খফী ও আখফা এর ফানা, বাকা এবং উরুজ তার মূল থেকে হাসিল হয়ে থাকে এবং পর্যায়μমে তার পূর্ণতার দিকে পেঁৗছে যায়। ইসমে জাতের জিকিরে নিঃশ্বাস বন্ধ করা হজরত মাযহার র. এবং তাঁর অনুসারীগণের মধ্যে ছিলো বলে আমি শুনিনি। এক্ষেত্রে কলবের নড়াচড়া করাও অপরিহার্য কোনো বিষয় নয়। জিকিরের মকসুদ তো কেবল আল্লাহ্তায়ালার দিকে পূর্ণ মনযোগ স্থাপন করা। এই মকতুবের মধ্যে যেহেতু অনেক উপকারিতা ছিলো, তাই তা লিপিবদ্ধ করা হলো। আল্লাহ্তায়ালার জন্য সমস্ত প্রশংসা, তিনি যে রকম ভালোবাসেন ও পছন্দ করেন। দরূদ ও সালাম সাইয়্যেদেনা মোহাম্মদ স. ও তাঁর আল ও আসহাবের উপর। আমিন।
তথ্যপঞ্জি ১। হজরত শায়েখ আবদুল আহাদ, তাঁর লকব ছিলো শাহ্গুল। তিনি মোজাদ্দেদে আলফেসানি র. এর পুত্র হজরত খাজা মোহাম্মদ সাঈদের সাথে সম্পৃক্ত ছিলেন। ২। আল কোরআন ( আলে ইমরান, ৩/৬০) ৩। মাসুম হওয়া কেবল আম্বিয়া কেরামের বৈশিষ্ট্য। আম্বিয়া কেরাম মাসুম― এ বিষয়ে উলামায়ে কেরাম বিভিন্ন পুস্তিকায় লিখেছেন। হজরত মোজাদ্দেদ র. বলেছেন, আম্বিয়া কেরাম, যাঁরা গোনাহ্সমূহ থেকে মাসুম ও পবিত্র ছিলেন, তাঁদের থেকে গোনাহ্ প্রকাশ পাওয়ার সম্ভাব্যতাও ছিনিয়ে নেয়া হয়েছিলো। মকতুব ২/৪৪। ৪। তওহীদে শুহুদী মতবাদের সুফিগণ এ বিষয়ে যা আলোচনা করেছেন, তা বিস্তারিত জানার জন্য তাঁদের রচনাবলী পাঠ করা যেতে পারে। ক) খাজা মোহাম্মদ পারছা র. এর রচিত রেসালাতে কুদ্দুসিয়া― প্রকাশকঃ আহমদ তাহেরী ইরাকী, ছাপা তেহরান এবং প্রকাশকঃ মালিক মোহাম্মদ ইকবাল, ছাপা রাওয়ালপিণ্ডি। খ) তাহকীকাত এস্তেলাহাতে সুফিয়া, ফকীরুল্লাহ উলুববী শিকারপুরী। গ) মকতুবাত শরীফ― হজরত মোজাদ্দেদে আলফেসানির মকতুব নং ১৬৭/১। ঘ) শেফাউল আলীল― শাহ ওলিউল্লাহ্। অনুবাদঃ কওলুল জামীল ছাপা, আহমদী ছাপাখানা ৭ম অনুচ্ছেদ, পৃষ্ঠা ৬৮। ঙ) এরশাদুত্তলেবীন- কাজী ছানাউল্লাহ পানিপথী। পৃষ্ঠা ১২। চ) ইজাহুত্তরিকা, শাহ্গোলাম আলী দেহলভী, পৃষ্ঠা ৬১। ৫। সুফিয়ানে কেরাম পরিভাষা হিসেবে এলেমের বর্ণনা দিয়ে তার কয়েকটি প্রকার উলেস্নখ করেছেন। এ বিষয়ে জানতে হলে পাঠ করা যেতে পারে―