ব্যতীত অন্য তিনটিতে সিফতের তাজাল্লী হিসাবে ইসমে বাতেনের অংশ প্রতিফলিত হয়। আর নফসের মধ্যে ইসমে জাহের হিসাবে সিফতের তাজাল্লী প্রতিফলিত হয়। এখানে এসে সালেক ফেরেশতাগণের বেলায়েত বেলায়েতে উলিয়ার সায়ের শুরু করে। তখন সালেকের মাটির অংশের মধ্যে জাতের তাজাল্লী প্রতিফলিত হয়। কেনোনা এই মাকাম কামালতে নবুওয়াতের মাকাম। দশ লতিফার পূর্ণতা হাসিল এবং ফানা লাভের পর সালেকের পথচলা শুরু হয় হায়াতে ওয়াহ্দানী (জাত ও সিফতের সম্মিলিত একক অবস্থা) এর উপর। পাঁচটি লতিফা যখন আলমে আমর থেকে পৃথক হয়ে আলমে খালকের লতিফার সাথে সম্পৃক্ত হয়ে যায়― আর আলমে খালকের লতিফা হচ্ছে নফস এবং চারটি মৌলিক পদার্থ― তখন প্রথমেই নফসে মুতমায়িন্না হাসিল হয়। অতঃপর রেজা (সন্তুষ্টি) হাসিল হয়। তারপর হাসিল হয় প্রকৃত ইসলাম। তারপর সালেকের সায়ের শুরু হয় চার মৌলিক পদার্থের মূলে। তারপর কামালাতে নবুওয়াতে কোরআনে করীমের হরুফে মোকাত্তাআতের কাশফ ও মোতাশাবেহ্ আয়াতসমূহের মারেফত হাসিল হয়। তারপর হাসিল হয় কামালাতে রেসালত এবং কামালাতে উলুল আজম। জেনে রাখতে হবে যে, লতিফাসমূহের ফানার জন্য নফী ইসবাতের জিকির করতে হবে। জিকির করতে হবে এভাবে― পূর্বের নিয়ম অনুসারে নিঃশ্বাস বন্ধ করে 'লা' শব্দটি নাভী মূল থেকে টেনে নফসের মাকাম মস্তক পর্যন্ত পেঁৗছাবে। তারপর 'ইলাহা' শব্দ ডান দিকে এনে 'ইল্লাল্লহ' এর জবর দিবে কলবের উপর। তা এমনভাবে করতে হবে যেনো তার প্রবাহ সীনায় অবস্থিত সমস্ত লতিফার উপর দিয়ে চলে যায়। জিকির করার সময় প্রত্যক্ষ করতে হবে যে― অতুলনীয় সত্তা ব্যতীত আর কোনো কিছুই তার মকসুদ এবং মাবুদ নেই। এ পদ্ধতিতে জিকির করাকে 'বাজেগাশত্' বলা হয়। এক নিঃশ্বাসে জিকিরের সংখ্যা যখন একুশ হবে, তখন থেকে প্রত্যেক দিন এভাবেই জিকির করে যাবে। এভাবে দৈনিক এক হাজার জরব দিতে হবে। তবে তা নির্দিষ্ট শর্ত অনুসারে করতে হবে। তবেই ফানার ফল লাভ করা সম্ভব হবে। দাদীমতর আজ গঞ্জে মকসুদ নিশা মাগের নারাসীদম তু শায়েদ বরসী (আমি তোমাকে আকাংক্ষিত গঞ্জের সন্ধান দিয়েছি। আমি যদি সে পর্যন্ত পেঁৗছতে নাও পারি। আশা করা যায় তুমি তা লাভ করতে সক্ষম হবে)। এই কিতাবের লেখক ফকীর (শাহ গোলাম আলী) বলেন, এই তরিকার শেষ যুগের সালেকগণের ফেরাসাত না থাকার কারণে জিকিরের নড়াচড়া বিষয়ে অনুভব
— পৃষ্ঠা ২৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।