তারপর রূহ লতিফার উপর আমল করা হয়। ডান পাশের স্তনের নিচে এ লতিফার স্থান। এ লতিফায় আল্লাহ্তায়ালার সিফতসমূহের মধ্যে ফানা এবং বাকা হাসিল হয়। এ মাকামের সুলুকের সময় সালেক তার নিজের মধ্যে কোনো গুণাবলী দেখতে পায় না। যাবতীয় গুণাবলী আল্লাহ্র দিকে সম্বন্ধিত দেখতে পায়। শ্রবণশক্তি বা দৃষ্টিশক্তি প্রভৃতি গুণাবলী সম্পর্কে সে মনে করে যে, আল্লাহ্তায়ালাই দেখেন, তিনিই শুনেন। তার নিজের শ্রবণ করার বা দর্শন করার কোনো ক্ষমতা নেই। উক্ত হাল অর্জন করাকে তাজালিস্নয়ে সিফত বলা হয়। এ লতিফার নূরের রঙ লাল। এ লতিফার বেলায়েত হজরত ইব্রাহীম আ. এর পদতলে অবস্থিত। সুতরাং যে ইব্রাহীমি মাশরাব, সে কলব লতিফা অতিμম করার পর রূহ লতিফার মধ্যে এসে আল্লাহ্তায়ালার সঙ্গে মিলন লাভ করে। তারপর সের লতিফার আমল শুরু হয়। এ লতিফার স্থান বাম স্তনের উপরে। এ লতিফায় শুয়ুনাতে যাতিয়ার (আলাহ্র জাত পাকের শানসমূহের) মধ্যে ফানা ও বাকা হাসিল হয়। এ লতিফার নূর স্বেত-শুভ্র হয়ে থাকে। এ লতিফার বেলায়েত হজরত মুসা আ. এর পদতলে অবস্থিত। মুসাবিউল মাশরাবগণ এই লতিফায় এসে আল্লাহ্তায়ালার মিলন লাভ করে। তারপর খফী লতিফার আমল শুরু হয়। এ লতিফার স্থান ডান স্তনের উপরে। সিফতে সালবিয়ার (অধিকৃত গুণাবলীর) মধ্যে এই লতিফার ফানা হাসিল হয়। এ লতিফার নূর কৃষ্ণবর্ণের হয়ে থাকে। এ লতিফার বেলায়েত হজরত ঈসা আ. এর পদতলে অবস্থিত। যে সকল সালেক ঈসাবিউল মাশরাব তারা পূর্ববর্তী মাকামসমূহ অতিμম করার পর এই লতিফার মাধ্যমে বারেগাহে এলাহীতে পেঁৗছতে সক্ষম হয়। এরপর লতিফায়ে আখফার আমল শুরু হয়। এই লতিফার স্থান বুকের মাঝখানে। বরযখী স্তরে তানযিয়াহ্ (পবিত্রকরণ) এবং খালেস আহাদিয়াতের স্তরে এই লতিফার ফানা হাসিল হয়। এই লতিফার নূর সবুজ বর্ণের। এই লতিফার বেলায়েত সাইয়্যেদুল মুরসালিন স. এর কদমপাকের নিেু অবস্থিত। মোহাম্মদিউল মাশরাবগণ এই লতিফার উসিলায় বারেগাহে এলাহিতে উপনীত হতে পারেন। পূর্ববর্তী স্তরসমূহ অতিμম করার পর কলব লতিফা সিফতের প্রতিবিম্বের তাজাল্লীর অংশ পেয়ে থাকে। তখন বেলায়েতে সোগরা, যা আওলিয়া কেরামের বেলায়েত তার প্রতিবিম্বের মধ্যে সালেকের সায়ের সুলুক হয়ে থাকে। আর নফস লতিফা, যা সিফতের তাজাল্লীপ্রাপ্ত হয়েছিলো, তা তখন বেলায়েতে কোবরা, যা নবীগণের বেলায়েত― তার মধ্যে সায়ের করতে থাকে। আনাসেরে আরবাআ (চার মৌলিক পদার্থ― আগুন, পানি, মাটি ও বাতাস) এর মধ্য থেকে মাটি
— পৃষ্ঠা ২৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।