হচ্ছে― কলব, রূহ, সের, খফী ও আখফা। আল্লাহ্তায়ালা আলমে খালকের অংশগুলো দ্বারা মানুষের অবয়ব সৃষ্টি করার পর আলমে আমরের পাঁচটি লতিফা মানব দেহে যথাস্থানে স্থাপন করে সম্পর্কযুক্ত করেছেন। এই পাঁচটি লতিফার প্রতিটি আরশের উপর লামাকানীর গুণে গুণান্বিত। এতে করে মানব দেহ আলমে খালক এবং আলমে আমরের সমন্বয়কারী এবং আলমে সগীরে পরিণত হয়েছে। এই তরিকায় প্রথমে ওই লতিফার আমলে নিযুক্ত করা হয়, যা বাম স্তনের মাংসের একটি টুকরা। এর নাম কলব সনুবরী। এ লতিফায় জিকির শোগল করার নিয়ম হচ্ছে― সালেক কলব সনুবরীর প্রতি মনোনিবেশ করবে। গোশতের এ টুকরাটিকে সালেক হুজরার ন্যায় মনে করবে, যার সাথে এ লতিফা সম্পর্কযুক্ত। আল্লাহ্তায়ালার পবিত্র নাম 'আল্লাহ্' তার মধ্যে জারী হবে। তখন সালেক তার শ্বাস নাভির নিচে থামিয়ে জিহবাকে তালুর সঙ্গে স্থাপন করে সমস্ত অনুভূতিকে একত্র করে মনোনিবেশ করবে কলব সনুববীর দিকে। জিকিরের সময় ইসমে জাতকে বেচঁু (আনুরূপ্যহীন) এবং বেচুগুনী (রকমবিহীন) গুণে খেয়াল করবে। শুধু 'আল্লাহ্' খেয়াল করবে। তাঁর কোনো সিফত যেমন সামী, বাসীর, হাজের, নাজের ইত্যাদির প্রতি খেয়াল করবে না। শ্বাসকে ওই সময় পর্যন্ত আবদ্ধ রাখবে, যতক্ষণ না হুজুরীর মধ্যে অসুবিধা সৃষ্টি হয়। এভাবে সব সময় আমল করতে থাকবে, যেনো ওঠা-বসা, পানাহার, কথা বলা এবং নিদ্রা অবস্থায়ও তাঁর খেয়াল বিদ্যমান থাকে। ধেয়ান ও খেয়ালের সাথে এ আমল করার উপর যদি চেষ্টা করা হয়, তাহলে আল্লাহ্তায়ালার অনুগ্রহে উত্তাপ ও আগ্রহ-উদ্দীপনা অর্জিত হবে। আমলের প্রতিফল ও নূরসমূহ আরোপিত হতে শুরু করবে। কলবের নূরের বর্ণ হলুদ নির্ধারণ করা হয়েছে। এই আমলের দ্বারা ফানা, আত্মবিস্মৃতি এবং অদৃশ্য বিষয় হাসিল হয়। অদৃশ্য সম্বন্ধীয় হালের মধ্যে সালেকের যোগ্যতা অনুসারে যৎসামান্য কাশ্ফ্ও (আত্মিক দর্শন) হয়ে থাকে। এ লতিফায় সাধনার পূর্ণতা হচ্ছে সালেক আল্লাহ্তায়ালার ফেলের (কার্যাবলীর) মধ্যে ফানা হয়ে যায় এবং তাঁর ফেলের মধ্যেই বাকা (স্থিতি) লাভ করে। তখন সালেক কর্মতৎপরতা থেকে নিজেকে মুক্ত মনে করে। তার জ্ঞান ও দর্শনে থাকে কেবলই আল্লাহ্তায়ালা। সে তখন আল্লাহ্ ছাড়া অন্য সব কিছু ভুলে যায়। এ বিস্মৃতি কারও মধ্যে দীর্ঘ দিন পর্যন্ত বিরাজ করে। আবার কারও সারাজীবনই বিদ্যমান থাকে। এমনকি তাকে যদি স্মরণ করিয়ে দেয়ার চেষ্টা করা হয়, তবুও স্মরণে আসে না। সালেক তখন বেলায়েতের দায়েরায় (বলয়ে ) প্রবেশ করে। এ স্তরকে তাজালিস্নয়ে ফেলী বা ফানায়ে কলব বলা হয়। এ লতিফার বেলায়েত হজরত আদম আ. এর পদতলে অবস্থিত। আদমিউল মাশরাব ব্যক্তি এই লতিফার মাধ্যমে আল্লাহ্র নৈকট্য লাভ করে। এই লতিফায় সুলুককারীর সুলুক সমস্ত লতিফায় হয় না। তবে কামেল হিম্মত থাকলে তা সম্ভব হতে পারে।
— পৃষ্ঠা ২৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।