কেবল ধারণায় বিদ্যমান। আল্লাহ্তায়ালা তাঁর পরিপূর্ণ হেকমতে এই ধারণার স্তরটিকে শক্তিশালী করে দিয়েছেন এবং তার উপর চিরস্থায়ী ফলাফলের ভিত্তি স্থাপন করেছেন। এটি ওই প্রকারের ধারণা নয়, যা ধারণা উঠে যাওয়ার পর দূরীভূত হয়ে যায়। এ স্তরটির উপর ধারণা শব্দ ব্যবহার করার বিষয়ে সুফী সম্প্রদায়ের উদ্দেশ্য হচ্ছে এর কাছরতের (আধিক্যের) কোনো বাস্তবতা নেই। সমস্ত ওজুদই এক ওজুদে মুম্বাসাত (বিস্তৃত ওজুদ) এর দর্পণে তা তাজাল্লীপ্রাপ্ত হয়ে কাছরত (আধিক্য)রূপে প্রতিবিম্বিত হয়েছে। তাজাল্লীসমূহের আধিক্যের উদ্দেশ্য আল্লাহ্তায়ালার শানসমূহের অধিক্যের বহিঃপ্রকাশ হওয়া, যে শানসমূহ ওজুদের মধ্যে বিদ্যমান, তা এলেমের স্তরে উন্মোচিত হয়। যেমন বীজ থেকে অংকুরোদ্গম ঘটে বৃক্ষের, এমতো উন্মোচনের মাধ্যমেই মোমকেনাত (সম্ভাব্য বস্তুসমূহ) বাস্তবে পরিণত হয়। হাকীকতের প্রতিবিম্ব যখন ওজুদের দৃশ্যে বিস্তৃতি লাভ করে, তখন তাকে আলম বলা হয়। এছাড়া বস্তুসমূহে ধারণাগত ওজুদের কোনো বাস্তবতা নেই। বরং তা ওজুদে এলমীর প্রতিবিম্ব মাত্র। মূলের ক্ষেত্রে সব কিছুই ওজুদে এলমীর মধ্যে বিদ্যমান। এলেমের স্তর থেকে বের হয়নি― যেমন উলেস্নখ করা হয়েছে। আর এলেম আল্লাহ্র সিফতসমূহের মধ্যে একটি সিফত। সুফী সম্প্রদায়ের নিকট ওজুদ হচ্ছে স্বয়ং যাতে পাকের সিফত। এ পরিপ্রেক্ষিতে এই বর্ণনা অনুসারে বস্তুসমূহের ওজুদ হক তায়ালার আইনে ওজুদ। কাজেই হজরত শায়েখে আকবর ইবনে আরাবী র. বলেছেন, যদি চাও তাহলে সৃষ্টির অস্তিত্বকে হক তায়ালা বলতে পারো। আর যদি চাও, তাহলে তাকে বলতে পারো মাখলুক। সুতরাং সাব্যস্ত হলো যে, খারেজে (বহির্জগতে) এক ওজুদ ছাড়া আর কিছুই নেই। এই হচ্ছে ওয়াহদাতুল ওজুদের তাৎপর্য। এই হচ্ছে উক্ত হজরতগণের কাশ্ফ্ এবং আত্মিক দর্শনের বিবরণ।
মকতুব―24 হজরত মোজাদ্দেদে আলফেসানি র. এর নাতী আবদুল আহাদ র. এর মুরিদানের নামে লিখিত এ মকতুবে কাইয়্যুমে জামানী ইমামে রব্বানী হজরত মোজাদ্দেদে আলফেসানি র. এর তরিকার সুলুক সম্পর্কে বর্ণনা করা হয়েছে। সংক্ষিপ্ত বর্ণনা এ রকম― দশটি অংশের সম্মিলনে সৃষ্ট হয়েছে মানুষ। এগুলোর নাম দেয়া হয়েছে দশ লতিফা। পাঁচটি আলমে খালকের (স্থূলজগতের)- নফস এবং আরবায়ে আলমের আগুন, পানি, মাটি ও বাতাস। আর পাঁচটি আলমে আমরের (সূক্ষ্ণ জগতের)। ওই জগত দৈহিক বৈশিষ্ট্য এবং উপাদানসমূহ থেকে পবিত্র। আর ওই পাঁচটি লতিফা