জাতি (সত্তাগত আবির্ভাব) এর প্রকাশ ঘটে, তখন তার মধ্যে আত্মবিস্মৃতির হাল জারী হয়। আর একথার অকাট্য দলিল হচ্ছে আলাহতায়ালার বাণী- 'লা তুদরিক্হুল আবসারু' ৭ (কোনো চক্ষু তাঁকে ধারণ করতে পারে না, তবে তিনি চক্ষুসমূহকে ধারণ করেন)। হজরত হাজী মোহাম্মদ আফজল হারামাইন শরীফাইন জিয়ারত করে আলাহতায়ালার অনুগ্রহে রসুলে করীম স. এর বিজয়ের স্থানসমূহ দর্শন করার পর দিলীতে ফিরে আসেন এবং তালেবে হকদের প্রত্যাবর্তনস্থল হন। ৮ হজরত শাহ ওলিউলাহ মোহাদ্দেছে দেহলভী হাদিসের সনদ গ্রহণ করেছিলেন তাঁর কাছ থেকে। ৯ তাঁর পবিত্র স্বভাব ছিলো- তাঁকে কেউ হাদিয়া প্রদান করলে তিনি তা দিয়ে কিতাব μয় করে ওয়াকফ করে দিতেন। ১০ একবার পনেরো হাজার রুপিয়া হাদিয়া এসেছিলো। তিনি সমুদয় অর্থ দিয়ে এলমে দীনের জন্য উপকারী কিতাব μয় করে ওয়াকফ করে দিয়েছিলেন। কিতাবগুলোর দ্বারা এলমে দীনের প্রচার প্রসার ঘটেছিলো। আলাহতায়ালা তাঁকে উত্তম বিনিময় দান করুন। তিনি বলতেন, ওই বন্ধুগণের জন্য বিস্ময়, যারা জীবনে একবারও হজরত রেসালত পানা স. এর পবিত্র মাজার জিয়ারত করার সৌভাগ্য হাসিল করেননি। অথচ তারা জানেন যে, রসুলেপাক স. এর ওসিলায়ই দুনিয়া ও আখেরাতের মকসুদ হাসিল হয়ে থাকে। তিনি আরও বলতেন, বিস্ময়ের ব্যাপার- জরুরী তাজবীদ অনুসারে কালামুলাহ শরীফ বিশুদ্ধ করা কয়েকদিনেই সম্ভব হয়। কিন্তু অনেকেই তা করে না। অথচ নামাজের বিশুদ্ধতা সহী ক্বেরাতের উপর নির্ভর করে। তিনি আরও বলতেন, আশ্চর্যের বিষয়, লোকেরা লতীফাসমূহের জিকির কেনো নকশ্বন্দিয়া বুজুর্গ থেকে গ্রহণ করে না। অথচ এই তরিকায় ওই দৌলত নিহিত আছে, যা মহব্বতে এলাহীর ভিত্তি এবং ইমান বিদ্যমান থাকার মূল কারণ। যা অধিক মেহনত ছাড়া অল্প সময়ে হাসিল করা সম্ভব। তাঁর বড় বড় খলীফাগণের অন্যতম ছিলেন মোহাম্মদ আজম। ১১ তিনি বিশুদ্ধ কাশফ্ এবং দৃঢ় নেসবতের অধিকারী ছিলেন। তাঁর সোহবতের ওসিলায় অনেক তালেব এই সম্মানিত তরিকার হাল লাভ করেছিলেন। ৩. হাফেজ সাদুলাহ্ হাফেজ সাদুলাহ র. ছিলেন হজরত খাজা মোহাম্মদ মাসুমের ফরজন্দ এবং খলীফা মোহাম্মদ সিদ্দীক ১২ এর কামেল খলীফাগণের অন্যতম। তিরিশ বছর পর্যন্ত তিনি তাঁর মোর্শেদের সোহবত গ্রহণ করেছিলেন। উচ্চ মাকাম ও
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।