মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

আ'লা' (আর আলাহ্‌ তো মহত্তম প্রকৃতির) ৮৪। যেমন আয়না দর্শনকারীর প্রতিবিম্ব আয়নার সামনে আসার পর তাতে প্রতিবিম্বিত হয় এবং তাতে আয়নার নূর দূরীভূত হয় না। একজন জ্ঞানবান ব্যক্তি চিন্তা ভাবনার পর দৃশ্যমান আকৃতি যা পরস্পরে মিলিত অর্থাৎ অবয়ব, বর্ণ, আকার ও আয়তন ইত্যাদি দেখার পরে একথা বলতে পারে না যে, আকৃতির মধ্যে বস্তুটির উপস্থিতি নেই। সর্বসাধারণ মনে করে, দৃশ্যমান বস্তুর সুরত এবং তার সিফত একই। বস্তুতঃপক্ষে দৃশ্যমান সুরত যা আয়নার মধ্যে দেখা যায় এবং আয়না প্রত্যেকটি একে অপরের পরিপূরক। অর্থাৎ সুরত না থাকলে আয়নায় ছবি দেখা যায় না এবং আয়না না থাকলে সুরতের ছবিও দেখা যায় না। মাওলানা জামী তাঁর মারাতেবে সেত্তা কিতাবে বলেছেন, ওজুদকে যদি দৃশ্য মনে করা হয়, তাহলে তার মধ্যে সুরতে এলমিয়ার (আল্লাহ্‌র জ্ঞানের মধ্যে যে সুরত) নমুনা এবং বিধান পাওয়া যাবে। হুবহু সেই সুরতটি পাওয়া যাবে না। কেনোনা আইনে ছাবেতা (নির্ধারিত মূল ) যা আল্লাহ্‌পাকের এলমে বিদ্যমান, তা খারেজে (সৃষ্টিজগতে) বিদ্যমান হওয়া তো দূরের কথা, তার গন্ধও পাওয়া যাবে না। সুরতে এলমিয়াকে যদি দৃশ্য সাব্যস্ত করা হয়, তবে তার মধ্যে আছে আসমা ও সিফতের তাজাল্লী― এবং আল্লাহ্‌পাকের ওজুদের শুয়ুনাত― হুবহু ওজুদ নয়। সুতরাং দৃশ্য হচ্ছে এলেমের ভাণ্ডারের ন্যায়― যা মুদ্রিত পৃষ্ঠার মতো। তারই মোকাবেলায় ওজুদে মুম্বাসাত (বিস্তৃত ওজুদ) হচ্ছে পরিষ্কার আয়নার মতো। উক্ত পৃষ্ঠা থেকে কোনো মুদ্রণ বাইরে যেতে পারে না এবং কোনো দৃশ্যের ছবিও তার বাইরে দেখা যাবে না। কেনোনা মর্তবায়ে এলেম এলেমের সুরতে বেরিয়ে আসা দ্বারা জাহালত অবধারিত হয়। আর ওজুদের দৃশ্যে সুরত প্রবেশ করা দ্বারা কাদীম (অনাদী) রূপান্তরিত হয় হাদেছে (ধ্বংসশীলতায়)। এ দুটি অবস্থাই অসম্ভব। এ জন্য বাতেনের ওজুদ ও জাহেরে ওজুদের মধ্যে আছার (নমুনা) ও আহকাম (বিধান) এর একটি প্রতিবিম্ব সৃষ্টি হয়। সুফীগণের পরিভাষায় তাকেও হাম (ধারণা) এবং দায়রায়ে ইমকান (সম্ভাব্যের বৃত্ত) বলা হয়। এর মধ্যে পাঁচটি বিখ্যাত তানাজ্জুল (অবতরণ) থেকে তিনটি তানাজ্জুলে এমকানী (সম্ভাব্য অবতরণ) পাওয়া যায়। সে তিনটি তানাজ্জুল হচ্ছে ১. তানাজ্জুলে রূহী (আত্মার অবতরণ) ২. তানাজ্জুলে মিছালী (উদাহরণগত অবতরণ) এবং ৩. তানাজ্জুলে জাসাদী (দেহগত অবতরণ)। মর্তবায়ে এলেমে ওয়াজেবী (অপরিহার্য এলেমের স্তর) এর মধ্যে দু'টি ওজুবী তানাজ্জুল (অপরিহার্য অবতরণ) রয়েছে। অর্থাৎ ওয়াহদাত (একক ও অবিভক্ত হওয়া) এবং ওয়াহেদিয়াত (একজন হওয়া)। মর্তবায়ে এলেমে আল্লাহ্‌র শান ও সিফতসমূহকে সংক্ষিপ্ত ও বিস্তারিতভাবে প্রত্যক্ষ করে। বলা হয়ে থাকে, খারেজে (বহির্জগতে) এক ওজুদ ব্যতীত অন্য কোনো বস্তুর বাস্তবতা নেই। দৃষ্টিগ্রাহ্য অনেক দৃশ্য মূলতঃ

— পৃষ্ঠা ২২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।