মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

স্বস্তি ফিরে আসে, তখন বিস্ময়কর অবস্থা এবং নতুন নতুন কাশফ জাহের হতে থাকে। এমতাবস্থায় কোনো কবরের প্রতি তাওয়াজ্জোহ প্রদান করলে ওই কবরবাসীর অবস্থা উন্মোচিত হয়ে যায়। ভবিষ্যতের কোনো বিষয় নিয়ে যদি চিন্তা করি তাহলে হুবহু তা জ্ঞাত হয়ে যাই। যোগ্যতাসম্পন্ন কোনো ব্যক্তির প্রতি তাওয়াজ্জোহ প্রদান করলে সে তার অন্তরে তার প্রতিিμয়া এবং উত্তাপ অনুভব করে। ইতোপূর্বে রূহ এর জিকির আমার সামান্য লাভ হয়েছিলো। এখন সেই জিকিরও উক্ত আওয়াজের সঙ্গে মিশে গিয়েছে। এখন কলব এবং রূহ এর জিকিরের মধ্যে পার্থক্য করা মুশকিল হয়ে গিয়েছে। যেমন আল্লাহ্‌পাক বলেছেন― 'মারাজাল বাহরাইনে ইয়ালতাক্বিয়ান' (তিনি প্রবাহিত করেন দুই দরিয়া যারা পরস্পর মিলিত হয়) 82|

মকতুব―23 তওহীদে ওজুদীর মাসআলার বর্ণনা

জেনে রাখা উচিত, মারাতেবে সেত্তা কিতাবের ব্যাখ্যা গ্রন্থে ৮৩ বলা হয়েছে, আল্লাহ্‌তায়ালা তাঁর কাদীম এলম দ্বারা সবকিছুর হাকীকত সামগ্রিক এবং আংশিক দু'ভাবেই জানেন। কোনো জিনিসের এলেম দ্বারা একথা সাব্যস্ত হয় যে, উক্ত জিনিসের মধ্যে এলেমের বিষয় বিদ্যমান আছে। সুতরাং সাব্যস্ত হয়, বিদ্যমান সকল বস্তু আল্লাহ্‌তায়ালার এলমে আযলীতে বিদ্যমান। এ কারণেই বলা হয় 'সকল বস্তুর অস্তিত্ব এলেমের মধ্যে সুসাব্যস্ত'। এই এলেমের স্তর সুফীগণের পরিভাষায় যাকে বলা হয় বাতেনে ওজুদ― এখানে বস্তুসমূহের অস্তিত্বের মধ্যে কালের অগ্র-পশ্চাৎ নেই। এর বিপরীত হচ্ছে ওজুদে খারেজী, যাতে অগ্র-পশ্চাৎ হওয়ার বিষয়টি সুস্পষ্ট। কারণ ওজুদে এলমী ওজুদে খারেজী থেকে ভিন্ন এবং ওজুদে এলমী ওজুদে খারেজীর পূর্বে। যেমন মূল, শাখার উপর এবং বস্তু, প্রতিবিম্বের উপর অগ্রগণ্য। কোনো বস্তু ওজুদে এলমী থেকে ওজুদে খারেজীতে আসার অবস্থা হচ্ছে আল্লাহ্‌তায়ালা যখন ইচ্ছা করেন, তাঁর এলমে থাকা কোনো বস্তুর আকৃতিকে অস্তিত্বে আনয়ন করেন, যাকে ওজুদে মুম্বাসাত (বিস্তৃতিমূলক অস্তিত্ব) বলা হয়। সুফীগণের পরিভাষায় একে বলা হয় জাহেরী ওজুদ। তখন আল্লাহ্‌তায়ালা সুরতটির আছারে মাতলুক (বঞ্চিত প্রতিিμয়া)কে আকৃতি দ্বারা প্রকাশ করেন। আর উক্ত সুরত এবং ওজুদের নূরের মধ্যে এমন একটি সম্পর্ক সৃষ্টি করে দেন, যা স্মৃতিতে স্থিত হয়, কিন্তু তার ধরন-ধারণ সম্পর্কে জ্ঞাত হওয়া যায় না। ওজুদে মুম্বাসাতের দর্পনটি সুরতের প্রতিবিম্ব দ্বারা নকশা করে দেয়। নকশাটি ওজুদবিহীন হয় না। আল্লাহ্‌তায়ালা বলেছেন, 'ওয়া লিলাহিল মাছালুল

— পৃষ্ঠা ২২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।