মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

মাকাম আছে। যথাস্থানে সে সম্পর্কে আলোচিত হবে। এ পথে সবচেয়ে কঠিন কাজ কলব ও নফসের ফানা হাসিল করা। অন্যান্য স্তরসমূহে উপনীত হওয়া নির্ভর করে এই দুই প্রকারের ফানা লাভের উপর। উলেস্নখিত মাকামসমূহের প্রত্যেক মাকামেই উরুজ (ঊর্ধ্বারোহণ) যাওয়াল (অবতরণ) ফানা (লয়) ও বাকা (স্থিতি) আছে। আমার এই নিবন্ধ মোজাদ্দেদিয়া তরিকার বুজুর্গগণের তাহ্‌কীক এবং পূর্ববর্তী আকাবেরগণের পছন্দ ও রুচি মোতাবেক লেখা হলো ৮১। তবে অন্যান্য তরিকার মাশায়েখগণও এ সম্পর্কে সম্ভাবনার মত পোষণ করেন, যা সালেকগণের আত্মিক আস্বাদ গ্রহণে সহায়ক হতে পারে। এই পদ্ধতিতে সুলুকের পূর্বে জযবা হয়ে থাকে। যাই হোক, এ পদ্ধতিতে শায়েখের উপকার প্রদানকারী নফসের তাছীর মুরিদের বাতেন জগতে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারে। অবশ্য যোগ্যতার তারতম্য অনুসারে উপকার প্রদানকারী নফসেরও প্রকার ভেদ হয়ে থাকে। আপনার সাথে মোলাকাতের খুবই বাসনা আছে। আল্লাহ্‌তায়ালা আমাকে এবং আপনাকে ক্ষমা করুন। ওযাস্‌ সালাম।

শাহ আবুল ফাতাহ এর নিবেদন মকতুবটি যাঁর কাছে প্রেরণ করা হয়েছিলো, তাঁর লিখিত পত্রের সারমর্ম এখানে তুলে ধরা হচ্ছে, যার মধ্যে চিশ্‌তিয়া তরিকার কতিপয় উপকারের বিষয় সন্নিবেশিত আছে। তন্মধ্যে চিশ্‌তিয়া তরিকার শোগল সম্বন্ধে তিনি বলেছেন, এ শোগলের মধ্যে অধিক পরিমাণে অনুশীলনের কারণে সীনার গভীরে মৌমাছির গুঞ্জরণের মতো অবিভাজ্য একটি আওয়াজ অনুভূত হয়― যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এমনকি সে আওয়াজ সনুবর বৃক্ষ সদৃশ কলবের হরকতের মধ্যে গালেব (প্রবল) হয়ে গিয়েছে। আল্লাহ্‌ জাল্লাজালালুহুর ইসমে জাত বিশুদ্ধভাবে উক্ত আওয়াজের মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছে। μমান্বয়ে সে আওয়াজ অধিক অবিভাজ্য হয়ে গিয়েছে। আওয়াজটি কলব থেকে শুরু করে রূহ এর মাকাম পর্যন্ত একাধারে দীর্ঘ আওয়াজের সৃষ্টি করেছে। এমনকি আওয়াজটি সম্পূর্ণ সীনাকে অধিকার করে নিয়েছে। কিছু দিন যেতে না যেতেই সে আওয়াজ প্রবল হয়ে সমস্ত শরীরে বিস্তৃত হয়ে গিয়েছে। এমন কি তাওয়াজ্জোহের সময়ও এক চুল পরিমাণ তা থেকে মুক্ত থাকে না। সে আওয়াজ আমাকে এমন পরাভূত করে দিয়েছে যে, সৃষ্টিগত কার্যাবলীতেও বিশেষ মনোযোগ প্রদান করা মুশকিল হয়ে যাচ্ছে। এমতাবস্থায় কোনো কিছুর কল্পনাও চলে গিয়েছে। যাতে পাকের সায়ের দীর্ঘ সময় পর্যন্ত জাগতিক চোখে দৃশ্যমান থাকে। যখন এমন হাল থেকে সামান্য সময়ের জন্য

— পৃষ্ঠা ২২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।