উপরে আরেকটি মাকাম আছে, যেখানে সালেকের সায়ের (আত্মিক ভ্রমণ) হয় প্রতিবিম্বের মূলে― যার নাম আসমা ও সিফত। এ সায়েরটি নফস লতিফার সাথে সম্পৃক্ত― যা আলমে খালকের বস্তু। ইতোপূর্বে কলব ও তার সাথে আরও চারটি (রূহ, সের, খফী ও আখফা) লতিফার মধ্যে সায়ের হয়েছিলো― যা আলমে আমরের বস্তু। সে সায়েরের উরুজ হয়েছিলো প্রতিবিম্বের মারকায (কেন্দ্র) পর্যন্ত। এই সায়েরে এসে নফসের প্রকৃত ফানা হাসিল হয়। নফসে আম্মারা নফসে মুত্মায়িন্নায় পরিণত হয়। মোখালেফ দুশমন (নফস) মোয়াফেক বন্ধুতে পরিণত হয়ে যায়। তখনই সালেক দাওয়াত ও এরশাদের অধিকার প্রাপ্ত হয়। এ মাকাম হচ্ছে ফরক বাদাল জমা'র শেষ সীমা। এ মাকামে বিশুদ্ধ তমিজ হাসিল হওয়ার কারণে সালেক ওয়াহদাতুল ওজুদ থেকে ধারণাকে মুক্ত করতে সক্ষম হয়। তখন সে মাখলুককে হক তায়ালা থেকে অপর বলে বুঝতে পারে। এ মাকামে পেঁৗছার পর সালেক ওই সকল বিষয়ের প্রতি আগ্রহান্বিত হয়, আল্লাহ্তায়ালা যা পছন্দ করেন। আর বর্জন করতে সক্ষম হয় ওই সকল বিষয়, আলাহ্তায়ালা যেগুলোর প্রতি অসন্তুষ্ট। সালেকের অবস্থা তখন এমন হয় যে, কোনো আমল করার ক্ষেত্রে কায়ক্লেশের প্রয়োজন হয় না। শরীয়ত মোতাবেক আমল করা তার স্বভাবসিদ্ধ বৈশিষ্ট্যে পরিণত হয়ে যায়। তখন কিতাব ও সুন্নতের আকীদা ও আমল তার চিন্তা-ফিকির ব্যতিরেকেই হতে থাকে। সালেক তখন শরীয়ত প্রতিপালনের ক্ষেত্রে এহতিয়াত (সতর্কতা) প্রাপ্ত হয়। এই মাকামকে নফসের ফানা এবং বেলায়েতে কোবরা বলা হয়― যা আম্বিয়া কেরামের বেলায়েত। রসুলেপাক স. এর অনুসরণের বরকতে উম্মতের বিশেষ ও সাধারণ ব্যক্তিবর্গ এই মাকাম হাসিল করতে পারেন। এখানে এসে সালেকের আসমা ও সিফতের পূর্ণতার মধ্যে সায়ের হতে থাকে, যা ইসিম আয্যাহেরের সাথে সম্পর্ক রাখে। এই বেলায়েতের ঊর্ধ্বে ফেরেশতাদের বেলায়েত। একে বেলায়েতে উলিয়া বলা হয়। এখানে ইসিম আল বাতেনের পূর্ণতার মধ্যে সায়ের হয়। বেলায়েত অর্জন করার ফায়দা হচ্ছে সালেকের মধ্যে জাতের তাজালিস্ন ধারণের যোগ্যতা সৃষ্টি হয়। এর চেয়ে উচ্চতর মাকাম হচ্ছে নবুওয়াত ও রেসালতের কামালাতের মাকাম। এ মাকামে আল্লাহ্তায়ালার যাত থেকে ইসিম ও সিফতসমূহ পৃথক হওয়া অসঙ্গত হওয়া সত্ত্বেও শুধু যাত পাকের তাজাল্লী আরেফের নিকট প্রকাশ পায়। এখানে চার আনাসের (মৌলিক বস্তু) আগুন, পানি, মাটি ও বাতাস- যা নফস লতিফার মূল, তার সাথে ওয়াসেতা (মাধ্যম ) সৃষ্টি হয়। অর্থাৎ বেলায়েতে উলিয়াতে মাটি ছাড়া অন্য তিনটির সাথে এবং কামালাতে নবুওয়াতে শুধু মাটির সাথে ওয়াসেতা (মাধ্যম) সৃষ্টি হয়। অর্থাৎ উচ্চতর যাত পাকের শান ও এতেবার (অবস্থা ও ধার্যকরণ) সমূহের সাথে ওয়াসেতা সৃষ্টি হয়। এই কামালতসমূহের উপরেও বিভিন্ন
— পৃষ্ঠা ২২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।