মকতুব―22 মোজাদ্দেদিয়া তরিকার কতিপয় মর্যাদার বিষয়ে শাহ আবুল ফাতাহ'র নিকট লিখিত মান্যবর পুত্র ! আপনার মূল্যবান পত্র হস্তগত হয়েছে। এতে করে আমার মধ্যে নবজীবন ফিরে এসেছে এবং খুলুসিয়াতের নেসবতে নবায়ন ও দৃঢ়তা সাধিত হয়েছে। আপনি সুলুকের আরম্ভ এবং পরিণাম সম্পর্কে যা লিখেছেন, তা পাঠ করেছি। যে সকল নমুনা আপনার মধ্যে প্রকাশ পেয়েছে, তা খুবই আশাপ্রদ। বিশেষ করে ওই বিষয়গুলো জেনে রাখতে হবে, যা অর্জিত হলে অধিকাংশ লোকের মধ্যে অহংকারের সূত্রপাত হয়। তরিকার কদর ও কিমত মনে করা, আল্লাহ্র অন্বেষণে আমাদের মতো ব্যর্থ ফকীরদের নিকট আশাবাদী হওয়া, দোয়ার জন্য হস্ত প্রসারিত করা, ওয়াহদাতুল ওজুদের সমুদ্রের তুফান থেকে কিনারায় ফিরে আসা, আমাদের হজরতগণ যাঁদের রিয়াজত হচ্ছে সুন্নতের এত্তেবা― যাঁরা শরীয়তের হাকীকতের আসরার (রহস্য) সম্বন্ধে অবগত আছেন, তাঁদের নেসবতের প্রতি আরজু রাখা ইত্যাদি হচ্ছে আত্মিক পবিত্রতা, আত্মিক অন্বেষণ এবং উচ্চ হিম্মতের দলিল। আল্লাহ্তায়ালা আপনার বরকত বৃদ্ধি করুন এবং আপনার মর্যাদা সমুন্নত করে দিন। মান্যবরেষু! আপনি আমার বুজুর্গ পিতা এবং মিঞা হিম্মত খান সাহেবের কাছ থেকে যে উপকার লাভ করেছেন― সূক্ষ্ণ সূক্ষ্ণ ওয়ারেদাত (আত্মিক প্রাপ্তি), বিস্ময়কর হালসমূহ, গায়েরের মূলোৎপাটন এবং ওয়াহ্দাতের বহিঃপ্রকাশ সম্পর্কে যা লিখেছেন, এ সবই কলব লতিফার নমুনা। এ হচ্ছে স্থিরতার মাকাম। এ লতিফার শেষ সীমা হচ্ছে দায়েরায়ে এমকান (সম্ভাব্য জগতের বেষ্টনী) এর বাইরে আসা এবং ওজুবের ভূমিকার প্রান্তরে এসে আসমা ও সিফত ( নাম ও গুণাবলী) এর প্রতিবিম্বে সায়ের করা― যা সৃষ্টিজগতের মাবদায়ে তাআইয়্যুন (নির্ধারণের মূল)। এখানে এসে বিশেষ প্রতিবিম্বে তাআইয়্যুনে আমরের যে মাবদা তা ফানা হয়ে যায়। এ প্রতিবিম্ব থেকেই বাকা হাসিল হয়। সুফী সম্প্রদায়ের পরিভাষায় এ অবস্থাকে বলা হয় কলবের ফানা এবং এর মাধ্যমে হাসিল হয় বেলায়েতে সোগরা― যা ওলীগণের বেলায়েত। বেলায়েতে যিল্লী (প্রতিবিম্বজাত বেলায়েত) যা সোকর (মওতা) এর মহল, তা থেকে ওয়াহদাতুল ওজুদের মারেফতের উৎপত্তি হয়। এ মাকামে আসার পর কলবের অধীন হয়ে নফসেরও ফানা হাসিল হয় এবং উভয়েই সম রঙে রঞ্জিত হয়ে যায়। এই বেলায়েত হাসিল হওয়ার প্রতিিμয়া হচ্ছে আল্লাহ্তায়ালার দায়েমী হুজুরী (সার্বক্ষণিক আল্লাহর স্মরণ) যার মধ্যে কখনও গাফলত আসে না এবং অন্য কারও সাথে সম্পর্ক অবশিষ্ট থাকে না। এ মাকামের
— পৃষ্ঠা ২২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।