হাকীকতবিহীন সুরত হচ্ছে ওই ঔষধের মতো, যা বাহ্যিক চামড়ার উপর প্রয়োগ করা হয়। যেমন ফোঁড়ার উপর প্রলেপ, মালিশ বা মলম জাতীয় ঔষধ। অবশ্য এ জাতীয় ঔষধেরও ক্ষণিক উপকারিতা থাকে। তবে হাকীকতের প্রতি বা রোগের নিগুঢ়তার প্রতি লক্ষ্য না করে শুধু সুরতের গুরুত্ব দিলে প্রকৃত ফল লাভ হয় না। এরূপ রোগমুক্তি আসলে হাকীকত নয়। এটি হচ্ছে ধোকা। আল্লাহ্তায়ালার কাছে আমরা এ থেকে পরিত্রাণ চাই। হাকীকত হচ্ছে তানকিয়াহ (রোগের মূলোৎপাটন ) তুল্য, যা দ্বারা রোগের মূল বের করে আনা হয়। তাতে পুনরায় রোগের আμমণের সম্ভাবনা থাকে না। সুতরাং ততক্ষণ পর্যন্ত পূর্ণ রোগমুক্তি ঘটবে না, যতক্ষণ হাকীকত ও সুরতের সমন্বয়ে চিকিৎসা না করা হবে। উলেস্নখিত বর্ণনা দ্বারা পরিষ্কার হওয়া উচিত যে, রসুলেপাক স. এর চিকিৎসা দ্বারা সাহাবা কেরামের মধ্যে সুস্থতা ও রোগমুক্তির প্রতিফলন কী পরিমাণ হয়েছিলো। প্রকাশ থাকে যে, আলাহ্র মহব্বতের প্রাবল্য, তাঁর হুকুম প্রতিপালন, রসুলে খোদা স. এর সন্তুষ্টি অর্জন ও তাঁর আনুগত্য করা এবং গোনাহ্ থেকে তওবা করা ছাড়া সাহাবা কেরামের জীবনে আর অন্য কিছু প্রকাশ পায়নি। ওই সমস্ত আমলের প্রতিফলন ঘটাতে তাঁদের জীবনে সার্বক্ষণিক কলবের হুজুরী, নফসের মার্জিত অবস্থা প্রকাশ পেয়েছিলো, যা রসুলেপাক স. এর বরকতময় সোহবত এবং শরীয়তের বিশুদ্ধ মান্যতার মাধ্যমে হাসিল হয়েছিলো। সুরত ও হাকীকত পূর্ণরূপে হাসিল করার পর এর চেয়ে বেশী কিছু হাসিল করার ব্যাপারে কল্পনাই করা যায় না। অধিকাংশ ক্ষেত্রে এ বিষয়ের উপরই গুরুত্ব আরোপ করা হয়েছে। সুরতকে সুরক্ষিত রাখতে হবে, যা হাকীকতের পাহারাদার। তাহলে আম খাস সকলেই ফায়দা লাভ করতে পারবে। সাহাবা কেরাম কাশ্ফ্ ও কারামাতের দিকে ভ্রূক্ষেপ করেননি। তাঁরা এ সকল বিষয়কে কামালাতের উপকরণ ও শর্ত মনে করেননি। সুতরাং যে রোগী (তালেব) পূর্ণ সুস্থতা অর্থাৎ নেসবতে মোহাম্মদী চায়, তার জন্য অপরিহার্য হচ্ছে সকল রিয়াজত ও মোজাহাদার চেয়ে সুন্নতের অনুসরণকে উত্তম মনে করা ৭৯। সুন্নত প্রতিপালনের মাধ্যমে যে নূর ও বরকত প্রকাশ পায়, তাকে যাবতীয় ফয়েজ থেকে উত্তম মনে করতে হবে। দায়েমী হুজুরীর মোকাবেলায় সাধারনভাবে খ্যাত যওক শওক- এসব কোনো হাকীকতই নয়। যে প্রিয়জনের সোহবতের ফলে এ সমস্ত বিষয় হাসিল হয়, তাঁকে রসুলুল্লাহ স. এর নায়েব মনে করে তাঁর খেদমতকে অপরিহার্য মনে করতে হবে। এ পথের ফল ভক্ষণ করে কেউ যেনো ধোকায় পতিত না হয়, সে ফল যতো সুস্বাদুই হোক না কেনো 80|
— পৃষ্ঠা ২২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।