মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

মকতুব-২১ উজ্জ্বল সুন্নতের অনুসরণ অপরিহার্য, চৈতন্য ও খাতিরজমা অর্জন ইত্যাদি বিষয়ের বর্ণনা মান্যবরেষু! এই জামানার দুর্বল আকীদার তালেবদের বিষয়ে আপনি যা লিখেছেন, যারা শুধু দরবেশগণের কাশ্‌ফ্‌ কারামত প্রত্যাশা করে তাদের তো প্রথম যুগ (কারণে আউয়াল) এর সাথে কোনো নেসবত নেই বলে মনে হয়। যে সকল নির্বোধ অন্য শায়েখের প্রতি আগ্রহ পোষণ করে তাদেরকে মুরিদ করার কী প্রয়োজন ৭৬। বুদ্ধিমান মুখলিস ব্যক্তিগণের মধ্য থেকে কেউ যদি উলেস্নখিত বিষয়ের প্রত্যাশী হয়, তাহলে সে ক্ষেত্রে এভাবে সান্ত্বনা পাওয়া উচিত যে, আল্লাহ্‌তায়ালা প্রকৃত হাকিম এ আয়াতের দৃষ্টিতে 'ক্বুল ইনকুনতুম তুহিব্বুনালাহা ফাত্তাবিঊনী ইউহবিব কুমুলাহ' (হে রসুল! আপনি বলে দিন তোমরা যদি আল্লাহ্‌কে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো। আল্লাহ্‌ তোমাদেরকে ভালোবাসবেন) 77| আল্লাহ্‌তায়ালা তাঁর মহব্বতের ভিত্তি রেখেছেন পয়গম্বরে খোদা স. এর এত্তেবার উপর, যা সকল তরিকার সুফীগণের আসল মকসুদ। আল্লাহ্‌তায়ালা এ অভিজ্ঞ মহান চিকিৎসককে কতিপয় আদেশ ও নিষেধের মাধ্যমে প্রেরণ করেছেন, বর্জনীয় খাবার তুল্য গাফলত ও নাফরমানীতে লিপ্ত উম্মতের সংশোধনের জন্য। যারা এ ব্যবস্থাপত্র ব্যবহার করেছে, তারাই শেফা লাভ করেছে। আর যে তা অস্বীকার করেছে, সে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ব্যবস্থাপত্রের সুরত (বাহ্যিক আকৃতি) আছে এবং তার হাকীকতও (বাস্তবসত্তা) আছে। এর সুরত তো সর্বসাধারণ মুসলমানের জন্য। তারা যেনো ইমান বিশুদ্ধ করার পর কিতাব ও সুন্নাহ মোতাবেক আকীদাসমূহ সংশোধন করে নেয়। তৎপরবর্তী কাজ হচ্ছে আদেশ নিষেধসমূহ বাস্তবায়নে অঙ্গ প্রত্যঙ্গসমূহকে ব্যবহার করা। এ সকল আমলের প্রতিদান হচ্ছে অনুভবগত নেয়ামতসমূহ। নাজাত এর মধ্যেই নিহিত। এই ব্যবস্থাপত্রের হাকীকতে খাস লোকদের হিসসা রয়েছে। আর তা অর্জিত হয় উপরে বর্ণিত সুরত মোতাবেক অনুশীলন ও সাধনার মাধ্যমে কলবকে পরিচ্ছন্ন এবং নফসকে বিশুদ্ধ করার মাধ্যমে। এ অবস্থা অর্জিত হলে তাজাল্লী এবং কাশ্‌ফের বহিঃপ্রকাশ ঘটে। সুরত দ্বারা ইমান ও ইসলামকে বুঝানো হয়েছে। আর হাকীকত মানে এহসান অর্জন করা। যেমন হাদিস শরীফে এসেছে― 'আন তা'বুদালাহা কাআন্নাকা তারাহু' (তুমি আল্লাহ্‌র ইবাদত এমনভাবে করো, যেনো তুমি তাঁকে দেখতে পাচ্ছো ) 78|

— পৃষ্ঠা ২২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।