তাছাড়া হজরত আবু বকর সিদ্দীকের প্রতি হজরত ফাতেমাও অসন্তুষ্ট ছিলেন- একথা সহী হাদিস দ্বারা প্রমাণিত ৭০। এ প্রসঙ্গে দু'টি সন্দেহের সূত্রপাত হয়। প্রথমতঃ হজরত ফাতেমা রা. এর মধ্যে তরকে দুনিয়ার স্বভাব থাকা এবং হজরত আবু বকর সিদ্দীকের পক্ষ থেকে যুক্তিসঙ্গত জবাব পাওয়া সত্ত্বেও তিনি অসন্তুষ্ট রইলেন কেমন করে ৭১। দ্বিতীয়তঃ হজরত আবু বকর সিদ্দীক রা. এমন একটি মামুলী বিষয়ে রসুল স. এর আওলাদের উপর কল্যাণকর ব্যবস্থা গ্রহণ করলেন না কেনো ৭২? এর উত্তরে বলা যায়, দুনিয়াতে উত্তরাধিকারের মালের চেয়ে অধিকতর হালাল কোনো মাল নেই। এ মাল অন্বেষণ করা তরকে দুনিয়া এবং তাকওয়ার পরিপন্থী নয়। বরং মুত্তাকী ব্যক্তি হালাল মালের বেশী কদর করে থাকেন। মানুষের মধ্যে যতক্ষণ বাশারিয়াত (মানবীয় বৈশিষ্ট্য) বিদ্যমান থাকে ততক্ষণ পর্যন্ত সম্পদগত প্রয়োজন থেকে উদাসীন হওয়া যায় না। আর হজরত সিদ্দীক আকবর রা. যে অস্বীকার করেছিলেন, তার ভিত্তি হচ্ছে হাদিস। রসুল পাক স. বলেছেন, 'নাহনু মাআ'শিরুল আম্বিয়াই লা নূরিছু' (আমরা নবী সম্প্রদায়। আমাদের কোনো ওয়ারিশ হয় না) ৭৩। হজরত আবু বকর সিদ্দীক রা. নবী করীম স. এর জবান মোবারক থেকে এই হাদিস শুনেছিলেন। তাই এ হাদিসখানি এ বিষয়ে নস্সে কেতয়ী বা অকাট্য দলিল ছিলো। শরীয়তের অকাট্য দলিল যেখানে উপস্থিত, সেখানে মোসলেহাতের দিকে লক্ষ্য করা জায়েয নেই। এই হাদিস শুনে হজরত ফাতেমা রা. সান্ত্বনা পাননি। তার কারণ, উত্তরাধিকারের সম্পত্তির হুকুম তো সাব্যস্ত হয়েছে আয়াতে মীরাছের মাধ্যমে। তাছাড়া এই হাদিস ওই সময় পর্যন্ত এতো মশহুর হয়নি, যা হজরত ফাতেমার জন্য দলিল হতে পারে ৭৪। অথবা এ অসন্তুষ্টি হজরত ফাতেমার নাজুক (স্পর্শকাতর) স্বভাবের কারণেও হয়ে থাকতে পারে, যা রসুলেপাক স. এর সাহেবজাদী হওয়ার কারণে তাঁর মধ্যে বিদ্যমান ছিলো। আল্লাহ্তায়ালার বাণী― 'লা তাবদীলা লিখলক্বিলাহ্' (আল্লাহ্তায়ালার সৃষ্টিগত বৈশিষ্ট্যে পরিবর্তন সাধিত হয় না)। এই আয়াতের পরিপ্রেক্ষিতে কোনো পূর্ণ বিশেষত্ব আল্লাহ্তায়ালার সৃষ্টি করা স্বভাবকে পরিবর্তন করতে পারে না। যেমন হজরত মুসা আ. এর রোষতপ্ত স্বভাব ছিলো। ওই রোষ শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্ব মুহূর্ত পর্যন্ত তাঁর মধ্যে বিদ্যমান ছিলো। তিনি যে মালাকুল মউত ফেরেশতাকে চপেটাঘাত করেছিলেন, তাতো অতি বিখ্যাত একটি ঘটনা 75| কাজেই তাঁরা উভয় পক্ষই মাযুর ছিলেন এবং উভয়েই হকের উপর ছিলেন বলে প্রমাণিত হয়। আহলে সুন্নত ওয়াল জামাতের জন্য উভয় পক্ষ হকের উপর প্রতিষ্ঠিত ছিলেন- এরূপ সুধারণা পোষণ করা ওয়াজিব। যারা হেদায়েতের উপর তাদের উপর শান্তি বর্ষিত হোক।
— পৃষ্ঠা ২২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।