সত্তায় জাহেরী ও বাতেনী খেলাফতও সুসাব্যস্ত। এছাড়া অন্য খলীফাগণের মধ্যে পযার্য়μমে জাহেরী খেলাফত ছিলো। অবশ্য আমার মতে বারো সংখ্যা নির্ধারণের ক্ষেত্রে অতিরিক্ততা করা হয়েছে। ওয়াস্ সালাম।
মকতুব―20 আমীরুল মুমিনীন হজরত আলী রা. এর প্রতি হজরত আয়েশা সিদ্দীকা রা. এর অসন্তুষ্টি কারণ আপনি লিখেছেন, সহী হাদিসসমূহের দ্বারা সাব্যস্ত যে, রসুলেপাক স. এর জীবদ্দশায় হজরত আয়েশা সিদ্দীকা হজরত আলীর প্রতি অসন্তুষ্ট ছিলেন 67| পরবর্তীতে উটের যুদ্ধ সংঘটিত হওয়াতেও উক্ত অসন্তুষ্টি আরও অধিক স্পষ্টরূপে প্রতীয়মান হয়। কিন্তু বিষয়টি বেশ জটিল। হজরত আয়েশা সিদ্দীকা রা. এর হজরত আলী রা. থেকে বিমুখতার বিষয়টি সুদূরপরাহত বলেই মনে হয়। অথচ জননী আয়েশা থেকে রেওয়ায়েত আছে, হজরত আলী এবং হজরত ফাতেমা যাহরা রা. রসুলে পাক স. এর সবচেয়ে প্রিয়ভাজন ছিলেন। মান্যবরেষু! কখনও কখনও এমন হয় যে, ঝগড়ার ক্ষেত্রে দু'পক্ষই মাযুর (নিরুপায়) হয়ে যায়, যদি তারা উভয়েই হকের উপর প্রতিষ্ঠিত থেকে থাকে। এখানেও সে রকমই হয়েছে। প্রকাশ থাকে যে, ইফকের ঘটনায় হজরত আলী যখন বুঝতে পারলেন রসুল স. দ্বিধা দ্বন্দ্বে আছেন, তখন তিনি মহব্বতের প্রাবল্যে এবং সময়ের চাহিদার কারণে রসুল স.কে সান্ত্বনা দেয়ার উদ্দেশ্যে এরকম কথা বলেছিলেন যেনো রসুল স. এর অন্তকরণ হজরত আয়েশার দিক থেকে অন্যমুখী হয়ে যায়। হজরত আয়েশা এরকম কথা শুনে অত্যন্ত পেরেশান হয়ে যান 69| পেরেশান হবেন না কেনো? এমতো পরিস্থিতিতে এ রকম আলোচনায় প্রেমিকা তার প্রেমিকের নজর থেকে দূরে সরে যায়। এটাই স্বাভাবিক। এর চেয়ে অধিকতর কষ্টকর কিছু আর হতে পারে না। কাজেই হজরত আলীর প্রতি হজরত আয়েশা সিদ্দীকার বিমুখতা ভালোবাসার অভিমান এবং মানবীয় চাহিদা অনুসারেই হয়েছিলো। এ ছাড়া কোনো উপায়ও ছিলো না। এই বিমুখতা অন্য কোনো কারণে ছিলো না। যতক্ষণ ভালোবাসা বিদ্যমান থাকে, ততক্ষণ অভিমান থাকে। হজরত আলীও একথা কোনোরূপ দুশমনির কারণে বলেননি। কেনোনা প্রিয়জনের প্রিয়জনও প্রিয় হয়ে থাকে। বরং তা হয়েছিলো রসুলেপাক স. এর প্রতি হজরত আলীর ভালোবাসার কারণে। এ বিষয়ে তিনি উদাসীন থাকতে পারেননি। তাঁরা উভয় পক্ষই হকের উপর প্রতিষ্ঠিত ছিলেন এবং তাঁরা মাযুর ছিলেন। বরং তাঁরা উভয় পক্ষই সওয়াবের অধিকারী হবেন। কেনোনা উভয়েরই ভিত্তি ছিলো রসুল পাক স. এর প্রতি ভালোবাসা।