মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

মকতুব―19 বারো খলীফা কুরাইশের মধ্য থেকে হবেন― এই হাদিসের বর্ণনা প্রসঙ্গে

আপনি লিখেছেন, হাদিস শরীফে এসেছে― রসুল স. বলেছেন, আমার পর কুরাইশদের মধ্য থেকে বারোজন খলীফা হবে ৬৫। আহলে সুন্নত ওয়াল জামাতের নিকট উক্ত বারোজন খলীফার মধ্য থেকে তো চারজন বিশেষ খেলাফত (খেলাফতে রাশেদা) লাভ করেছিলেন ৬৬। বাকী আট জনও খেলাফতে আসীন হয়েছিলেন। কাফেরদের সঙ্গে জেহাদ করেছেন এবং দীনের তবলীগ করেছেন। শিয়া মতাবলম্বীরা বারো ইমামের কথা বলে। আপনার মতে কোনটি সত্য। মান্যবরেষু! আহলে সুন্নাত ওয়াল জামাত সত্যের দিকেই। জেনে রাখা উচিত যে, খেলাফত শব্দটির মধ্যে ব্যাপকতা রয়েছে। তার মধ্যে জাহেরী এবং বাতেনী উভয় প্রকার খেলাফতই শামিল আছে। রসুলেপাক স. এর খলীফাগণের জন্য জাহেরী ও বাতেনী উভয় খেলাফতই অপরিহার্য। খলীফা তিনিই হতে পারেন, যিনি খেলাফত (প্রশাসন) এর কার্য পরিচালনা করতে সক্ষম। জাহেরী খেলাফত পরিচালনা শক্তি ও ক্ষমতার উপর নির্ভর করে। অর্থাৎ হুকুম বাস্তবায়নের জন্য কোষাগার ও সৈন্য বাহিনীর ব্যবস্থাপনা করতে হবে। প্রকাশ থাকে যে, চারজন খলীফা তিরিশ বছর শাসন কার্য পরিচালনা করেছিলেন। তাঁদের পর হজরত ইমাম হাসান রা. ছ'মাস খেলাফতের পদে আসীন ছিলেন। এ পাঁচজনের পর অন্য কেউই জাহেরী খেলাফত প্রতিষ্ঠায় সক্ষম হতে পারেননি। এটাই রসুলেপাক স. এর উক্তি 'খলীফা কুরাইশদের মধ্য থেকে হবে' কথাটির তাৎপর্য। ব্যাখ্যা যদি এরকম না হতো, তবে রসুলে পাক স. 'কুরাইশ' শব্দের স্থলে 'আহলে বাইত' বা ' বনী হাশেম' বলতেন। দু'মাযহাব (জাহেরী শরীয়ত পন্থী এবং সুফী সম্প্রদায়) এর মধ্যে এভাবে সামঞ্জস্য বিধান করা যেতে পারে যে, দ্বীনের প্রচলন জাহেরী উপকরণের উপর নির্ভরশীল। জাহেরী আচার অনুষ্ঠান দ্বীনের কালেব বা অবয়ব স্বরূপ, যা উলেস্নখিত ইমামগণের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে। আর দীনের বাতেন, যা ইসলামের হাকীকত, তা উক্ত দ্বীনের রূহ স্বরূপ, যা ইমামগণের পবিত্র নফসসমূহের ওসিলায় অর্জিত হয়েছে। সুতরাং আহলে সুন্নত ওয়াল জামাতের সুফী সম্প্রদায় বারো ইমামকে কুতুবের স্বীকৃতি প্রদানে একমত। চারজন খোলাফায়ে রাশেদীন এবং ইমাম হাসান রা. এর মধ্যে উক্ত জাহেরী এবং বাতেনী বৈশিষ্ট্যসমূহ সমন্বিত ছিলো। সিরিয়ার গভর্ণর হজরত আমীর মুয়াবিয়া এবং হজরত ইমাম হাসানের মধ্যে সন্ধি সম্পাদিত হওয়ার পর থেকে তাঁদের মধ্যে এবং ইমাম মাহদী আলাইহি রেদওয়ানের মধ্যে বাতেনী খেলাফতের সম্বন্ধ আছে। তাছাড়া ইমাম মাহদীর

— পৃষ্ঠা ২২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।