মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

কাফনের কাপড় সব ঠিক আছে। তবে পায়ের তালু এবং সেখানকার কাফনে মাটির দাগ লেগে আছে। আমি তাঁর কাছে এর কারণ সম্পর্কে প্রশ্ন করলাম। তিনি বললেন, তোমার জানা আছে যে, ওজু করার জায়গায় আমি একটি পাথর রেখেছিলাম। সেটি তার মালিকের অনুমতি ব্যতিরেকে এখানে রেখে দেয়া হয়েছিলো। মনে করা হয়েছিলো, তার মালিককে যখন পাওয়া যাবে, তখন তাকে তা দিয়ে দেয়া হবে। একবার আমি সে পাথরের উপর পা রেখেছিলাম। সে কারণেই আমার পায়ের তালুতে মাটির দাগ লেগে আছে। একথা সত্য যে, যিনি যতো পরহেজগার হবেন আলাহর নৈকট্য লাভ ও বেলায়েতের ক্ষেত্রে তাঁর মাকাম ততো উচ্চ হবে। হজরত খাজা নূর মোহাম্মদ বদায়ুনীর ওফাত হয়েছিলো ১১ই যিলকদ ১১৩৫ হিজরীতে। ২. হজরত হাজী মোহাম্মদ আফজল হজরত হাজী মোহাম্মদ আফজল র. তাঁর সমসাময়িক আলেমগণের মধ্যে একজন অভিজ্ঞ আলেম এবং প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন। বাতেনী এলেমের রহস্যরাজি সম্পর্কে ছিলেন অধিক জ্ঞানী। তিনি দশ বছর পর্যন্ত খাজা মোহাম্মদ মাসুমের ফরজন্দ এবং খলীফা হুজ্জাতুলাহ মোহাম্মদ নকশ্‌বন্দ ৪ থেকে বাতেনী ফয়েজ লাভ করেছিলেন। তারপর বারো বছর পর্যন্ত খাজা মোহাম্মদ সাঈদের ফরজন্দ এবং খলীফা হজরত শায়েখ আব্দুল আহাদের ৫ সোহবত লাভে ধন্য হন এবং উচ্চ মাকামসমূহ হাসিল করেন। তাছাড়া শায়েখ আব্দুল আহাদের কাছ থেকে জবানী এলেম ও এলমে হাদিসের সনদ লাভ করেন। পরে তিনি শায়েখ সালেম বসরী মক্কীর কাছ থেকেও এলমে হাদিসের সনদ লাভ করেন। হজরত খাজা হুজ্জাতুলাহ নকশ্‌বন্দ হজরত শায়েখ আব্দুল আহাদের নিকট হাজী মোহাম্মদ আফজল সম্পর্কে বলেছিলেন, যে ফয়েজ ও বরকতসমূহ আমি আমার পীরানে কেরামের কাছ থেকে লাভ করেছি তার সবটুকুই হাজী সাহেবের বাতেন জগতে ঢেলে দিয়েছি। তাঁর নিমজ্জন ছিলো অতি গভীর। নিস্তি বা অস্তিত্বহীনতার হাল এতো প্রবল ছিলো যে, তিনি তাঁর নিজেকে একজন তরিকতপন্থী বলেই গণ্য করতেন না। আমাদের হজরত মির্জা মাযহারের নিকটে তিনি বারবার বলেছিলেন, আপনাকে আলাহতায়ালা কাশ্‌ফের দৃষ্টি এবং আলাহপ্রদত্ত মাকাম (মর্যাদাপূর্ণ স্থান) দান করেছেন। আমাদের অবস্থার প্রতিও দৃষ্টিপাত করুন। আমি তো আমলের খারাবীর কারণে নিজের মধ্যে কিছুই পাই না। লেখক হজরত শাহ্‌ গোলাম আলী দেহলভী বলেন, ইমামুত তরিকত হজরত মোজাদ্দেদে আলফে সানি এরশাদ করেছেন, সালেকের উপর যখন তাজালিয়ে

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।