থেকে নবী করীম স. যা নিয়ে এসেছেন, তা সত্য― এমতো বিশ্বাসই নাজাতদানকারী। আর কলেমা তাইয়্যেবার বিশ্বাস ও মৌখিক স্বীকৃতির মাধ্যমে মানুষ মুসলমান হয়― এইই যথেষ্ট। সাহাবা কেরাম এবং আহলে বাইতগণের ব্যাপারে সুধারণা পোষণ করা উচিত। কেনোনা ওই হজরতগণ রসুলেপাক স. এর সোহবতে ছিলেন। তাঁরা তাঁর খেদমতে ছিলেন ও তাঁর নৈকট্য পেয়েছিলেন। তাই তাঁদেরকে মহব্বত করতে হবে। এতটুকুই যথেষ্ট। ওই হজরতগণের জীবনের বিস্তারিত বিষয়ের জন্য ইতিহাসের পুস্তকাদি অধ্যয়ন করা ফেতনায় নিপতিত হওয়ার কারণ হতে পারে ৬৪। মনে রাখতে হবে ইসমত (নিষ্পাপ) হওয়ার পদ আহলে সুন্নত ওয়াল জামাতের মাযহাব অনুসারে নবীগণের জন্য খাস। তাঁদেরকে ছাড়া অন্য কারও জন্য এ আকীদা পোষণ করা জায়েয নয়। তাঁরা সিদ্দীক বা ওলী হলেও নয়। তাঁদের মধ্যে কখনও কখনও বিরোধিতা হতে পারে, কিন্তু অতিসত্বর তা দূর হয়ে যায়। তাঁদের বাতেন জগত চূড়ান্ত পর্যায়ে পরিচ্ছন্ন হওয়ার কারণে তাসকিয়া অর্জিত হয়ে যায়। কিন্তু যাদের নফস খাবাছাতপূর্ণ, তারা ওই আকাবেরগণের বিষয়ে অনুমান করে তাঁদের মধ্যে পরস্পরের প্রতি প্রতিহিংসা এবং শত্রুতার বিষয়টিকে সাব্যস্ত করে থাকে। এ সবের আনুষঙ্গিক বিষয় তালাশ করে সরিষাকে পাহাড় বানিয়ে ফ্যালে, যা মূলতঃ অনর্থক। ধর্তব্য কিছু নয়। জেনে রাখা উচিত, সাহাবীগণের জামাত এনকার করার অর্থ― রসুলেপাক স. এর ওজুদ মোবারকের তাছীরকে এনকার করা। এরকম করলে পয়গম্বরগণকে পৃথিবীতে প্রেরণ করার সার্থকতাকেই প্রত্যাখ্যান করা হয়। একদিন আমি এ বিষয় নিয়ে গভীর ভাবনায় নিমগ্ন হলাম। আল্লাহ্র কাছে আশ্রয় প্রার্থনা করলাম এই মর্মে যে, এই ধ্বংসাত্মক সন্দেহ থেকে উদ্ধারের কোনো রাস্তা যেনো পেয়ে যাই। তখন আমার অন্তর্দেশে প্রতিভাত হলো এই বাক্যটি 'ক্বুল আমানতু বিলাহি কামাহুয়া ইন্দা নাফসিহি ওয়া বিরসূলিলাহি কামা হুয়া ইন্দা রব্বিহি ওয়া বি আলিহি ওয়া আসহাবিহি কামাহুয়া ইন্দা নাবিয়্যিহিম' (তুমি বলো, আমি আল্লাহর উপর ইমান এনেছি, তিনি যেমন তাঁর নিকট, রসুলুল্লাহর উপর ইমান এনেছি, তিনি যেমন তাঁর রবের নিকট। রসুলের আল ও আসহাবগণকে বিশ্বাস করেছি, তাঁরা যেমন ছিলেন তাঁদের রসুলের নিকট)। প্রকাশ থাকে যে, এই উচ্চস্তরের বিষয়টি যাবতীয় মতভেদের ঊর্ধ্বে। বিষয়টি আল্লাহ্তায়ালার নিকট সোপর্দ করা উচিত। এ প্রসঙ্গে কোনো ফেরকার সমালোচনা করার কোনো অবকাশ নেই। আল্লাহ্তায়ালার শুকরিয়া তাঁর নেয়ামতসমূহের উপর। তাঁর রসুল এবং রসুলের বংশধরগণের উপর সালাত ও সালাম। আমিন।
— পৃষ্ঠা ২১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।