যে জামাত রসুলেপাক স. এর নবুওয়াতের কালে তাঁর সংসর্গে ছিলেন এবং যাঁরা তাঁর জীবদ্দশায় আপন আপন জান ও মাল খরচ করে খেদমত করেছেন। তাঁর মহাতিরোধানের পর দীন ও শরীয়ত প্রচলনের কাজে এক মুহূর্তের জন্যও অবহেলা করেননি, তাঁরা রসুলেপাক স. এর মহাপ্রস্থানের পর কুফুরীর ধূম্রজাল থেকে বেরিয়ে নাজাতের দোর গোড়ায় পেঁৗছতে সক্ষম হবেন না― তাকি কখনও হতে পারে? সত্য কথা এই যে, ওই সকল সাহাবী আল্লাহ্তায়ালা ও তাঁর রসুলের ব্যাপারে বিস্ময়কর ধরনের সুধারণা পোষণ করতেন। বিরূপ মনোভাব প্রদর্শনকারীরা সাহাবীগণ সম্পর্কে যেরূপ ধারণা পোষণ করে, আল্লাহ্ না করুন― এমনই যদি হতো, তাহলে এমন আল্লাহ্র কাছ থেকে পরবর্তী লোকেরা কি রহমতের আশা করতে পারতো? আর এমন পয়গম্বরের কাছ থেকে তারা কীভাবে শাফাআতের আশা করতে পারে। পূর্ববর্তী পয়গম্বরগণের এবং তাঁদের উম্মতদের অবস্থা তো গোপন নয় এবং ওই সকল সম্প্রদায়ের ওলীগণের অবস্থাও গোপন নয়। এরকম কখনও দেখা বা শোনা যায়নি যে, ওই বুজুর্গগণের মধ্য থেকে কারও ইনতেকাল হয়ে যাওয়ার পর তাঁদের মুখলিস লোকগুলো মুরতাদ হয়ে গিয়েছেন এবং তাঁদের বংশধরগণের শত্রুতে পরিণত হয়েছেন। এমতাবস্থায় রসুল প্রেরণের যে উদ্দেশ্য কওমের এসলাহ - তার সার্থকতা কোথায়। অবস্থা যদি তাই হতো, তাহলে তো খাইরুল কুরুন (উত্তম যুগ) শাররুল কুরুন (মন্দ যুগ) এ পরিণত হয়ে যেতো। উত্তম উম্মত পরিণত হতো মন্দ উম্মতে। আল্লাহ্তায়ালা ইনসাফ নসীব করুন। ওয়াস্ সালাম।
মকতুব―18 আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদার সংক্ষিপ্ত বর্ণনা হামদ ও সালাতের পর আপনি লিখেছেন, সাহাবা কেরাম ও আহলে বাইতগণের বিষয় নিয়ে শিয়া ও সুন্নীগণের যে মতভেদ, তাতে অন্তরে প্রশান্তি থাকে না। মিল্লাতের আকীদার ভিত্তিমূল হচ্ছে হাদিস শরীফ। হাদিসের মধ্যে মিথ্যা ও সঠিক দুই-ই আছে। কিন্তু মোতাওয়াতির হাদিস, যার দ্বারা বিশ্বাসের দৃঢ়তা লাভ হয়, তার সংখ্যা খুবই কম। সুতরাং প্রশান্তি ও নিশ্চিন্ততা লাভের উপায় কী? মান্যবরেষু! এই মাসআলাটি দ্বীন ইসলামের জরুরী কোনো বিষয় নয়। আল্লাহ্তায়ালার এককত্বে ও নবুওয়াতে বিশ্বাসই নাজাতের জন্য যথেষ্ট। ঈমানে মুজমাল, অর্থাৎ সংক্ষিপ্তভাবে ঈমান আনা এমনভাবে যে, আল্লাহ্তায়ালার পক্ষ