মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

আমীরের সমর্থনে। আর তৃতীয় দল ছিলেন নিরপেক্ষ। কোনো পক্ষকে সমর্থন না করে তাঁরা নিরবতা অবলম্বন করেছিলেন। এতে কোনো সন্দেহ নেই যে, এ জামানার মুহাদ্দিস এবং মুজতাহিদগণ ওই তিন দলের সাহাবীগণ থেকে হাদিস গ্রহণের ক্ষেত্রে সমান নির্ভরশীল ছিলেন। ওই তিন দলের কাউকে তাঁরা কাফের বা ফাসেক মনে করলে নিশ্চয় তাঁরা তাদের কাছ থেকে রেওয়ায়েত গ্রহণ করতেন না এবং সে রেওয়ায়েতের ভিত্তিতে মাসআলা উদ্ধার করতেন না। এখন এ ধরনের সাহাবীগণের উপর দোষারোপ করলে দীন ও ইসলামের মিল্লাত ধ্বংস হয়ে যাবে ৫৯। সে জন্যই তাঁদের প্রতি দোষারোপ উত্থাপন করা থেকে রসনাকে সংযত রাখতে হবে। এর মধ্যে রয়েছে দীনি হেকমত 60| আর রসুলেপাক স. এর নিকটজনদের সম্ভ্রম পৃথক একটি বিষয়। কোনো বিরুদ্ধবাদী যদি এরকম বলে যে, রসুলেপাক স. এর নিকটতম সাহাবীগণের প্রতি সম্মান প্রদর্শন করা তো আরও অধিক অপরিহার্য। তাহলে একথাও গ্রহণযোগ্য। তবে নিকটজনেরা তাঁদের বিরোধীদেরকে তো পরিষ্কারভাবে কাফের সাব্যস্ত করেননি, প্রচণ্ড ঝগড়া ও বর্বরতার ক্ষেত্রে যা সাধারণত প্রয়োগ করা হয়। তাছাড়া খাইরুল কুরুনের ব্যক্তিগণের ক্ষেত্রে এরকম ভুল সংঘটিত হওয়া সুদূর পরাহত বিষয়। যদিও তা এজতেহাদী ভুল হয় ৬১। কারণ রসুলেপাক স. এর নিকটজনদের প্রতি মহব্বত রাখা সমস্ত উম্মতের উপর ওয়াজিব। রসুলেপাক স. এর নিকটজনদেরকে কষ্ট দেয়ার মধ্যে যদি বল প্রয়োগের বিষয় না থাকে, তাহলে তাতে সন্তুষ্টি লাজেম (আবশ্যক) হয় (যা সম্পূর্ণ নাজায়েয)। এ বিষয়ে এর চেয়ে অধিক আলোচনা সঙ্গত হবে না। সুতরাং এ বিষয়ে পূর্ণ আফসোস সহকারে নিরবতা অবলম্বন করাই শ্রেয়। শিয়া সম্প্রদায়ের লোকেরা ভারসাম্য পন্থা থেকে বিচ্যুত। তারা ভিত্তিহীন বর্ণনাসমূহের আশ্রয় নিয়ে পবিত্র ব্যক্তিগণকে তাদের নিজেদের খবীছ ব্যক্তিদের মতো ধারণা করে পর্যায়μমে সাহাবা কেরামকে কাফের সাব্যস্ত করা শুরু করে দেয় ৬২, যাঁরা ছিলেন সত্যিকার অর্থে মোতাওয়াতির হাদিসের উৎস এবং কিতাব ও সুন্নতের সংকলনকারী। সাহাবীগণ মনে করতেন, এই রসুলের মাধ্যমে আল্লাহ্‌তায়ালা নবুওয়াত সমাপ্ত করেছেন। তাঁকে সকল মানুষের অধিনায়ক বানিয়েছেন। তাঁর দীনকে বানিয়েছেন অন্যান্য সকল দীনের রহিতকারী। আর এই দীনকে তিনি কিয়ামত পর্যন্ত অবশিষ্ট রাখবেন। তাঁর সম্পর্কে আলাহ্‌তায়ালা নাজিল করেছেন এই আয়াত― 'ওয়ামা আরসালনাকা ইলা রহমাতাল লিল আলামীন' (আমি তো তোমাকে বিশ্বজগতের প্রতি কেবল রহমতরূপেই প্রেরণ করেছি) 63|

— পৃষ্ঠা ২১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।