মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

'জামেউল ফতওয়ার' লেখক ৫৬ যিনি একজন হানাফী, তিনি বলেছেন, কোনো পুরুষ বা নারী শাফেয়ী মাযহাব থেকে হানাফী মাযহাবে আসতে পারবে। তবে এ মাযহাব পরিবর্তন সমস্ত মাসআলার পরিপ্রেক্ষিতেই হতে হবে। গুটি কতক মাসআলার পরিপ্রেক্ষিতে তা জায়েয হবে না। অতীত ও বর্তমান কালের (কিতাব রচনা কালে) অনেক বুজুর্গই মাযহাব পরিবর্তন করেছেন। যদি বিষয়টি নাজায়েয হতো, তবে তাঁরা তা করতেন না। এমতো অভিমতের বিরুদ্ধে কেউ কিছু বললে তা হবে দলিলবিহীন, অগ্রহণযোগ্য এবং অসঙ্গত। হেদায়েতের অনুসারীদের উপর শান্তি বর্ষিত হোক।

মকতুব― 17 সাহাবা কেরাম সম্পর্কে আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা আপনি লিখেছেন আমীর মুযাবিয়া ইবনে আবু সুফিয়ান সাহাবী, তাঁর সাথে শত্রুতা পোষণকারী এবং তাঁর সমর্থনকারীদের বিষয়ে কীরকম আকীদা পোষণ করা উচিত। জেনে রাখা উচিত যে, আহলে সুন্নত ওয়াল জামাতের আলেমগণ সাহাবা কেরামের মধ্যে সংঘটিত মতানৈক্যের ব্যাপারে সুধারণার পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা করে থাকেন, যা খাইরুল কুরুনগণের বেলায় অপরিহার্য। কোনো বিষয় যদি ব্যাখ্যাযোগ্য না হয়, তবে তাঁরা তা আল্লাহ্‌তায়ালার নিকট সোপর্দ করেন। তাঁদেরকে দোষারোপ ও সমালোচনা করা নিষিদ্ধ মনে করেন। কেনোনা তিন কালের আলেম, মুজতাহিদ ও মুহাদ্দিসগণ নিকটবর্তী জামানা হওয়ার কারণে তাঁদের সম্পর্কে পুরোপুরি জানতেন। আহলে সুন্নত ওয়াল জামাতের আলেমগণ হজরত আলী রা. এর বিরোধিতাকারীদের ভুল স্বীকার করার পর এই জামাতের উপর কোনোরূপ দোষারোপ করেন না ৫৭। যদিও সৈন্যবাহিনী শাম (সিরিয়া) ও কুফার মধ্যে কিছুদিন অবস্থান করেছিলো এবং ঘটেছিলো কিছু আμমণ করার ঘটনাও― কিন্তু তা ছিলো কেবল বাড়াবাড়ি করার কারণে। তা এজন্য হয়নি যে, তাঁরা একে অপরকে কাফের মনে করেছিলেন ৫৮। এ বাড়াবাড়ি সম্পর্কে বিভিন্ন গ্রহণযোগ্য কিতাবে বর্ণনা করা হয়েছে। ওই ফেতনার সূত্রপাত হয়েছিলো আমীরুল মুমিনীন হজরত ওছমান রা. এর শাহাদতের ঘটনা থেকে। এ বিষয়ে সবচেয়ে নিরাপদ পন্থা হচ্ছে এ রকম মনে করা যে, ওই কলহের সময় সেখানে সাহাবা কেরাম তিনটি দলে বিভক্ত হয়ে গিয়েছিলেন। একদল ছিলেন খলীফা বরহক হজরত আলী ইবনে আবী তালেবের সমর্থনে। আরেকদল ছিলেন সিরিয়ার

— পৃষ্ঠা ২১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।