মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

পারে, আবার হতে পারে জাগতিক কারণেও। মাযহাব অনুসরণকারী যদি অজ্ঞ হয় এবং ফেকাহ্‌ শাস্ত্র সম্পর্কে সে কিছুই না জানে, স্বীয় মাযহাব সম্পর্কে জানে নামমাত্র, আর সে যদি মাল ও সম্পদের কারণে মাযহাব পরিবর্তন করে, তাহলে এটি তার ক্ষতিকর তৎপরতা ছাড়া আর কিছুই নয়। আর তার পরিবর্তিত মাযহাব তার জন্য শুধুই ক্ষতির কারণ হবে। আর সে যদি আলেম ও ফকীহ্‌ হয় এবং দুনিয়াবী কারণে মাযহাব পরিবর্তন করে, তাহলে তা হবে অধিকতর জঘন্য। সে যেনো মাযহাবের সাথে উপহাস করছে। শুধু দুনিয়ার কারণে এরকম করা সম্পূর্ণ নাজায়েয। ওই ব্যক্তি যদি তাঁর নিজের মাযহাবের ফকীহ হয়ে থাকে, আর মাযহাব পরিবর্তনের কারণটি যদি ধর্মসম্মত হয়, অপর মাযহাব তার কাছে শক্ত দলিলের মাধ্যমে হয় প্রাধান্যপ্রাপ্ত, তবে তার মাযহাব পরিবর্তন করা হবে ওয়াজিব। আরেক বর্ণনা অনুসারে জায়েয। ওই ব্যক্তি যদি এলমে ফেকাহ্‌ সম্পর্কে অবগত না থাকে, নিজের মাযহাব বুঝবার সুযোগ থাকা সত্ত্বেও অজ্ঞ থাকে, অন্য মাযহাবকে অধিকতর সহজ এবং বোধগম্য মনে করে অন্য মাযহাবের ফেকাহ্‌ শাস্ত্রে ব্যুৎপত্তি অর্জন করতে চায়, তাহলে তার জন্যও মাযহাব পরিবর্তন করা ওয়াজিব। কারণ মাযহাব সম্পর্কে জ্ঞান-বুঝ অর্জন করা মূর্খ থাকার চেয়ে উত্তম। বিভিন্ন মাযহাব সম্পর্কে অজ্ঞ থেকে যে কোনো একটি মাযহাব সম্পর্কে জ্ঞান লাভ করা উত্তম। তার কারণ অধিকাংশ ক্ষেত্রে জাহেল লোকের ইবাদত বিশুদ্ধ হয় না। মাযহাব পরিবর্তন কোনো ধমীর্য় বা দুনিয়াবী কারণে নয় বরং শুধু আমলের জন্য যদি করে, তাহলে তা সাধারণ লোকদের জন্যও জায়েয। তবে ফকীহ'র জন্য নিষিদ্ধ। কেনোনা একজন ফকীহ সুদীর্ঘকাল ব্যাপী সাধনা করে ফেকাহ বিষয়ে বুৎপত্তি অর্জন করেছেন। তিনি যদি অপর একটি মাযহাব গ্রহণ করেন, তাহলে সেই মাযহাবের ফেকাহ অর্জন করার জন্য আরেকটি জীবনকালের প্রয়োজন। আর সে পরিপ্রেক্ষিতে আমল, যা মুখ্য, তা আর সম্ভবপর হয়ে উঠবে না। সুতরাং তার মাযহাব পরিবর্তন না করাই উত্তম। সাধারণত যা বলা হয়ে থাকে, কোনো অহানাফী ব্যক্তি যদি হানাফী মাযহাবে আসে, তাহলে জায়েয হবে। আর কোনো হানাফী যদি অন্য মাযহাবে যায়, তাহলে জায়েয হবে না। কথাটি শুধু হঠকারিতামূলক। এর কোনো দলিল নেই। প্রকৃতপক্ষে সকল ইমামই সমান। হানাফী মাযহাব বা অন্য কোনো মাযহাবের অগ্রগণ্যতার ব্যাপারে যদি কোনো আয়াত বা হাদিস থাকতো, তাহলে সে মাযহাবের অনুসরণ করা প্রত্যেক ব্যক্তির উপর ওয়াজিব হতো। অন্য মাযহাবের অনুসরণ করা নাজায়েয হতো। তাই এ কথাটি এজমার পরিপন্থী।

— পৃষ্ঠা ২১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।