আমল করেন, তাহলে তিনি ইমাম আবু হানিফার মাযহাব থেকে বের হয়ে যাবেন― এমন নয়। কেনোনা তাঁর উক্তি 'ইযা সাহহাল হাদীসু ফাহুয়া মাযহাবী' এর পরিপ্রেক্ষিতে কেউ যদি জানার পরেও সহী হাদিসের উপর আমল না করে, তাহলে ইমাম সাহেবের উক্তি 'উতরুকু ক্বওলী বিখবরী রসূলিলাহি' (রসুলে পাক স. এর হাদিসের মাধ্যমে আমার উক্তি বর্জন করো) এর বিরুদ্ধাচরণ করা হয়। একথা অস্পষ্ট নয় যে, এই উম্মতের কোনো আলেমই সকল হাদিস অর্জন করতে সক্ষম হননি। ইমামে আজমের উক্তির (রসুলেপাক স. এর হাদিসের মাধ্যমে আমার উক্তি বর্জন করো) মাধ্যমে একথা সাব্যস্ত হয় যে, তাঁর কাছেও রসুলেপাক স. এর সকল হাদিস পেঁৗছেনি। আর তা হবেই বা না কেনো? খোলাফায়ে রাশেদীন, যাঁরা এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন, রসুলেপাক স. এর সোহবতে যাঁরা সব সময়ই ছিলেন, তাঁদের কাছ থেকেও তো কোনো কোনো হাদিস বাদ পড়ে গিয়েছিলো। বিষয়টি হাদিসবেত্তাগণ ভালোভাবেই জানেন। এ কথা সুস্পষ্ট যে, উম্মতের প্রত্যেক ব্যক্তির উপর রসুলেপাক স. এর এত্তেবা (আনুগত্য) করা ওয়াজিব। কিন্তু মাযহাবের ইমামগণের মধ্য থেকে সুনির্দিষ্ট কারও এত্তেবা করা ওয়াজিব নয়। উম্মতের এখতিয়ার আছে, তারা যে মুজতাহিদের মাযহাব গ্রহণ করতে চাইবে, করতে পারবে। কেউ যদি বলে হাদিসের উপর আমল করলে ইমাম আবু হানিফার অনুসরণ থেকে বেরিয়ে যাবে, তার কাছে যদি এর কোনো দলিল থাকে, তাহলে সে তা উপস্থাপন করতে পারে। অবশ্য মশহুর মাযহাবগুলোর মধ্য থেকে কেউ যদি কোনো এক মাযহাব ত্যাগ করে অন্য মাযহাব গ্রহণ করে, তাহলে এ বিষয়ে বিস্তারিত আলোচনার অবকাশ রয়েছে। আল্লামা ইমাম সুয়্যূতী 'জাযীলুল মাওয়াহেব ফী ইনতিকালিল মাযাহিব' নামক একটি পুস্তিকা রচনা করেছেন, যার সারমর্ম এই― এক মাযহাব থেকে অন্য মাযহাবে যাওয়া জায়েয। ইমাম রাফেয়ী একথা সমর্থন করেছেন। ইমাম নববীও এর অনুসরণ করেছেন এবং 'রওজা' নামক কিতাবে ৫৫ লিখেছেন, মাযহাবসমূহ কায়েম হওয়ার পর কোনো মাযহাবপন্থী অপর কোনো মাযহাবে চলে যেতে পারবে কি? এ পর্যায়ে মাযহাবের অনুসারীর উপর অপরিহার্য হচ্ছে, তাঁকে উভয় মাযহাবের মুজতাহিদদের মতো এলেম অর্জন করতে হবে। তারপর যদি একীন হয় যে, অপর মাযহাবের মুজতাহিদ বেশী এলেমের অধিকারী, তা হলে স্বীয় মাযহাব ত্যাগ করে অপর মাযহাব গ্রহণ করা যাবে, বরং ওয়াজিব হবে। আর যদি তাকে এখতিয়ারও দেয়া হয়, তবু জায়েয হবে। মাযহাব অনুসরণকারীদের কয়েকটি অবস্থা হয়ে থাকে। জ্ঞানের সীমাবদ্ধতাও চারটি বিষয় থেকে মুক্ত নয়। মাযহাব অনুসরণকারী সাধারণ মুসলমান হতে পারে, অথবা হতে পারে আলেম। তাঁদের মাযহাব পরিবর্তন আবার দীনি কারণে হতে
— পৃষ্ঠা ২১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।