তাঁর জামানা পর্যন্ত ভারতবর্ষে ওই সকল কিতাব মশহুর ছিলো না। তাই বিষয়টি তাঁর দৃষ্টিগোচর হয়নি এবং তিনি এই আমলটি ছেড়ে দিয়েছিলেন। অন্যথায় তিনি কখনও আমলটি তরক করতেন না। কারণ তিনি ছিলেন এই উম্মতের আকাবেরগণের মধ্যে সর্বাধিক সুন্নতের অনুসারী। যদি এ কথা বলা হয় যে, কাশফের মাধ্যমে রসুল স. এর রেজামন্দী দেখতে না পেয়ে তিনি এ আমল তরক করেছিলেন, তাহলে আমি বলবো, কাশফ তরিকতের বিষয়ে গ্রহণযোগ্য হতে পারে, কিন্ত শরীয়তের আহকামের ক্ষেত্রে তা দলিল হয় না। তাছাড়া উলেস্নখিত মকতুবে তিনি কাশফের কোনো দাবীও করেননি ৫০। এরকম আনুষঙ্গিক মতভেদ হজরত মোজাদ্দেদে আলফেসানি র. এর মূলনীতি অর্থাৎ এত্তেবায়ে সুন্নতকেই উৎসাহিত করে। ওয়াস্ সালাম।
মকতুব-১৬ হাদিস মোতাবেক আমল করা প্রসঙ্গে আপনি প্রশ্ন করেছেন হাদিস মোতাবেক আমল করা এবং এক মাযহাব থেকে অন্য মাযহাবে চলে যাওয়া প্রসঙ্গে। মান্যবরেষু! হাদিস মোতাবেক আমল করার বিষয়ে শায়েখ মোহাম্মদ হায়াত মোহাদ্দেছে মাদানী ৫১ একটি পুস্তিকা লিখেছেন, যার সারাংশ ফার্সী ভাষায়ও লিপিবদ্ধ হয়েছে ৫২। আল্লাহ্তায়ালা পবিত্র কালামে এরশাদ করেছেন― 'ইন কুনতুম তুহিব্বুনালাহা ফাত্তাবিঊনী ইউহ্বিবকুমুলাহ' (তোমরা যদি আলাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো)। হজরত রসুলে পাক স. বলেছেন, 'লা ইউ'মিনু আহাদুকুম হাত্তা ইয়্যাকুনা হাওয়াহু তাবআলিমা জি'তু বিহি'' (তোমাদের মধ্যে কেউ কখনও পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ সে আমার আনিত জীবনবিধানের অনুসারী না হবে)। হাদিসটি বিশুদ্ধসূত্রসম্বলিত। আবুল কাসেম ইবনে ইসমাঈল ইবনে ফযল ইসপাহানী তাঁর কিতাবুল হুজ্জাতে হাদিসটি বর্ণনা করেছেন। 'রওজাতুল উলামা' ৫৩ নামক পুস্তকে এসেছে, ইমাম আবু হানিফা র. বলেছেন― 'উতরুকু ক্বওলী বিখবরী রসূলিলাহি সলালাহু আ'লাইহি ওয়া সালামা ওয়া ক্বওলীস্ সাহাবাতি রদ্বিআলাহু তায়া'লা আনহুম' ( রসুলে পাক স. এর হাদিস ও সাহাবা কেরামের বাণীর মাধ্যমে আমার বক্তব্য পরিত্যাগ করো)। ইমাম আবু হানিফার আর একটি বিখ্যাত উক্তি― 'ইযা সাহহাল হাদীসু ফাহুয়া মাযহাবী' ( হাদিস সহী সাব্যস্ত হবে যখন, তখন তাই-ই হবে আমার মাযহাব)। সুতরাং কোনো ব্যক্তির যদি হাদিস শাস্ত্রে অভিজ্ঞতা অর্জিত হয়, নাসেখ মনসুখ ক্ববী ও যয়ীফ হাদিসের মধ্যে পার্থক্য বুঝতে পারেন, তখন তিনি যদি ওই হাদিসের উপর