মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

করেছেন। আপনি (মির্জা মাযহার ) হজরত মোজাদ্দেদ র.কে ভালোবাসেন বলে দাবী করে থাকেন, অথচ আপনি শাহাদত অঙ্গুলি উঠানোকে জায়েয বলে মনে করেন। মোহেবের জন্য তো মাহবুবের এত্তেবা করা অপরিহার্য। মান্যবরেষু! আল্লাহতায়ালা কিতাব ও সুন্নতের অনুসরণ করা বান্দার উপর ফরজ করেছেন। বলেছেন− 'ওয়ামা কানা লিমু'মিনিওঁ কাদ্বালাহু ওয়া রসূলুহু আমরান আঁই ইয়াক্থনা লাহুমুল মিন আমরিহিম' (আলাহ্‌ ও তাঁর রসুল কোনো বিষয়ে নির্দেশ দিলে কোনো মু'মিন পুরুষ কিংবা মু'মিন নারীর সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্তের অধিকার থাকবে না)। রসুলে করীম স. বলেছেন ৪৬ 'লা ইউ'মিনু আহাদুকুম হাত্তা ইয়াকূনা হাওয়াহু তাবআ'ন লিমা জি'তু বিহি' (তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তার প্রবৃত্তি আমার আনিত বিধানের অনুসারী না হবে)। হজরত মোজাদ্দেদে আলফেসানি র. রসুলে পাক স. এর পূর্ণ অনুসারী ছিলেন। তিনি তাঁর তরিকার বুনিয়াদ রেখেছিলেন কিতাব ও সুন্নতের উপর। উলামা কেরাম শাহাদত অঙ্গুলি উত্তোলন করার বিষয়ে সহী হাদিস ও হানাফী মাযহাবের ফেকাহ্‌ শাস্ত্রের ভিত্তিতে অনেক পুস্তিকা রচনা করেছেন ৪৭। হজরত মোজাদ্দেদে আলফেসানি র. এর ছোট সাহেবজাদার সন্তান হজরত শাহ ইয়াহ্‌ইয়া র. ৪৮ এ বিষয়ের উপর একটি পুস্তিকা রচনা করেছিলেন ৪৯। তাঁরা এমন একটি হাদিসও পাননি, যার দ্বারা শাহাদত অঙ্গুলি উত্তোলন করা নিষেধ প্রমাণিত হয়। হজরত মোজাদ্দেদ র. শাহাদত অঙ্গুলি উত্তোলন করা থেকে বিরত ছিলেন তাঁর এজতেহাদের ভিত্তিতে। যে হাদিস রহিত হয়নি, তা মুজতাহিদের এজতেহাদ অপেক্ষা অগ্রগামী। অঙ্গুলি উত্তোলন করা হাদিস দ্বারা সাব্যস্ত হয়ে যাওয়ার পরও তরক করা কেবল এই মনে করে যে, হজরত মোজাদ্দেদ র. তরক করেছিলেন- এটা কোনো বিবেকসম্মত কথা নয়। স্বয়ং হজরত মোজাদ্দেদে আলফেসানি র. সুন্নত তরক করার বিষয়ে খুব সাবধানতা অবলম্বন করতেন। তিনি হানাফী মাযহাব পালন করতেন। ইমাম আবু হানিফা র. বলেছেন, 'ইযা আছবাতা হাদীসু ফাহুয়া মাযহাবী ওয়াত্‌রুকূ ক্বওলী বিক্বওলি রসূলিলাহি সলালাহু আ'লাইহি ওয়া সালাম'(যখন হাদিস সাব্যস্ত হয়ে যাবে তখন তাই হবে আমার মাযহাব)। রসুলে পাক স. এর উক্তির মাধ্যমে আমার উক্তিকে তোমরা ছেড়ে দিয়ো। সুতরাং আমি আশাবাদী যে, হজরত মোজাদ্দেদে আলফেসানি র. এর এই এজতেহাদ বিষয়টি তরক করে সহী হাদিসের উপর আমল করলে তিনি অসন্তুষ্ট হবেন না। আর যদি একথা বলা হয় যে, হজরত মোজাদ্দেদ সাহেবের এলেমের প্রশস্ততা থাকা সত্ত্বেও বিষয়টি তাঁর জানা ছিলো না, তবে তদুত্তোরে আমি বলবো,

— পৃষ্ঠা ২১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।