শুধুমাত্র ভারতবর্ষের ক্ষেত্রে নয়, পারস্য দেশ এমনকি সকল দেশের মানুষের জন্যই― যারা রসুলে পাক স. এর মহাআবির্ভাবের পূর্বে গত হয়ে গিয়েছে, শরীয়ত তাদের বিষয়ে নীরব। তাদের বিধি-বিধান ও জীবনধারা ভারসাম্যপূর্ণ জীবনপ্রণালীর অনুকূলে ছিলো− এরকম আকীদা রাখাই উত্তম। আর অকাট্য দলিল ছাড়া কাউকে কাফের বলা উচিতও নয়। ভারতবর্ষের হিন্দু ধর্মাবলম্বীদের মূর্তিপূজার প্রকৃত তত্ত্ব হচ্ছে― তারা মনে করে কতিপয় ফেরেশতা (দেবতা) আছে, যারা আল্লাহ্তায়ালার হুকুমে পৃথিবীতে সৃষ্টি ও ধ্বংসের ক্ষমতা রাখে। অথবা তারা মনে করে, কিছু কিছু কামেল লোকের আত্মা দেহ থেকে সম্পর্ক ছিন্ন করার পরও পৃথিবীতে ক্ষমতা প্রয়োগ করতে সক্ষম। আবার কিছু কিছু লোক এমন আছেন, যাঁরা খিজির আ. এর মতো জীবিত আছেন। তারা তাঁদের প্রতিকৃতি বানিয়ে সে গুলোর দিকে আত্মিক মনোযোগ নিবদ্ধ রাখে। এমনি আত্মিক মনযোগের মাধ্যমে কিছুদিন পর মূল ব্যক্তিটির সাথে সম্পর্ক স্থাপন করে নেয় এবং উক্ত সম্পর্কের ভিত্তিতে দুনিয়া ও আখেরাতের প্রয়োজন পূরণ করে থাকে। তাদের এই আমলটি জিকিরে রাবেতার সাথে বাহ্যতঃ সাদৃশপূর্ণ যা মুসলমানদের সুফী সম্প্রদায় করে থাকেন। যেমন তাঁরা নীরবে সুরত খেয়াল করে তা থেকে ফয়েজ লাভ করেন। কিন্তু প্রকৃতপক্ষে তাদের সঙ্গে এই জিকিরে রাবেতার কোন মিল নেই। কারণ তাঁরা পীরের মুর্তি তৈরী করেন না। ভারতের হিন্দু ধর্মবলম্বীদের সঙ্গে আরবের মুশরিকদের কোনো সম্পর্ক নেই। আরবীয়রা তাদের প্রতিমাগুলোকে স্বয়ং ক্ষমতাবান ও প্রতিিμয়া সৃষ্টিকারী মনে করতো। আল্লাহ্কে তারা কুদরত বা ক্ষমতার মালিক মনে করতো না। তারা প্রতিমাসমূহকে জমিনের খোদা আর আল্লাহ্তায়ালাকে আসমানের খোদা মনে করতো− যা সুস্পষ্ট শিরিক। হিন্দুরা যে সেজদা করে তা সম্মানের সেজদা, ইবাদতের সেজদা নয়। তাদের ধর্মে পিতা-মাতা, পীর ও উস্তাদকে সালামের স্থলে এ রকম সেজদা (প্রণাম) করতে হয়। তাদের ধর্মীয় পরিভাষায় একে ভনভুত বলা হয়। আর শুধু তানাসুখ (পুনর্জন্ম) ৪২ বাদে বিশ্বাস রাখাতে কুফরী লাজেম হয় না। ওয়াস্ সালাম।
মকতুব-১৫ শাহাদত অঙ্গুলি উত্তোলন প্রসঙ্গে আপনি লিখেছিলেন যে হজরত মোজাদ্দেদে আলফেসানি র. তাঁর মকতুবাত শরীফের কোনো এক মাকতুবে ৪৪ শাহাদত অঙ্গুলি উত্তোলনের বিষয়ে নিষেধ