মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

তাদের ভাষায় যাকে বলা হয় মহামুক্তি। বহু পূর্বে এ ধর্মের বিধি বিধানের ক্ষেত্রে পরিপূর্ণ জীবনশৃংখলা ছিলো। এটি ছিলো একটি গ্রহণযোগ্য ধর্মমত, যা বর্তমানে রহিত হয়ে গিয়েছে। শরীয়তে অবশ্য ইহুদি ও নাসারা ধর্ম রহিত হওয়া ছাড়া অন্য কোনো ধর্ম রহিত হওয়ার বিষয়ে কোনো উলেস্নখ নেই। অথচ এই দু'টি ধর্ম ছাড়া আরও অনেক ধর্ম রহিত হয়েছে। অনেক ধর্ম জন্ম নিয়েছে এবং শেষও হয়ে গিয়েছে। কোরআন মজীদে উলেস্নখ করা হয়েছে 'ওয়া ইম্মিন উম্মাতিন ইলা খালাফীহা নাযীর' ৩৬ (এমন কোনো সম্প্রদায় নেই যার নিকট সতর্ককারী প্রেরিত হয়নি) এবং 'ওয়ালিকুলি উম্বমাতির রসূল' ৩৭ (প্রত্যেক জাতির জন্য আছে একজন রসুল)। রসুল প্রেরণের বিষয়ে আরও আয়াত আছে। এ সকল আয়াতের আলোকে একথাই প্রতীয়মান হয় যে, ভারতবর্ষেও নবী রসুলগণের আগমন ঘটেছিলো। তাঁদের সম্পর্কে তাঁদের আপন আপন গ্রন্থাবলীতে উলেস্নখ করা হয়েছে। তাদের ধর্মে বিদ্যমান আমলসমূহ থেকেও প্রকাশ পায় যে, ওই সকল ধর্মের অনুসারীরা পূর্ণতার স্তর পর্যন্ত পেঁৗছেছিলো। এ বিশাল দেশ থেকে ধর্মের রীতি নীতি ও মানবীয় ৩৮ বিষয়াবলীর কথা মানুষ ভুলে যায়নি। একটি বিখ্যাত উক্তি ৩৯ রসুলেপাক স. এর আর্বিভাবের পূর্বে প্রত্যেক কাওমের জন্য পয়গম্বর প্রেরণ করা হয়েছিলো এবং প্রত্যেক কাওমের জন্য কেবল তাদের পয়গম্বরের আনুগত্য করা ওয়াজিব ছিলো। অন্য কাওমের পয়গম্বরের নয়। আমাদের নবী মোহাম্মদ মোস্তফা স. যিনি খাতেমুল মুরসালীন এবং সকল মানুষের নবী, তাঁর আবির্ভাবের পর সকল মাযহাব এবং পূর্ব পশ্চিমের সকল ধর্ম রহিত হয়ে গিয়েছে। দুনিয়া যতদিন বিদ্যমান থাকবে, ততদিন তাঁর নাফরমানী করার কোনো সুযোগ কারো নেই। রসুলেপাক স. এর মহাআবির্ভাবের পর আজ পর্যন্ত একহাজার একশ (কিতাব রচনার কালে) আশি বছর অতিবাহিত হয়ে গিয়েছে। এ সময়ের মধ্যে যে এ ধর্ম গ্রহণ করেনি, সে কাফের। কিন্তু ইসলাম আত্মপ্রকাশ করার পূর্বের লোকদের অবস্থা এরকম নয়। 'মিনহুম মান কাসাসনা আ'লাইকা ওয়া মিনহুম মাললাম মাক্বসুস আ'লাইকা' (আমি তাদের কারও কথা তোমার নিকট বিবৃত করেছি এবং কারও কারও কথা তোমার নিকট বিবৃত করিনি)― এই আয়াতের আলোকে দেখা যায়, শরীয়ত অধিকাংশ নবীর বিষয়ে বর্ণনা করা থেকে নিরবতা অবলম্বন করেছে। সুতরাং ভারতবর্ষে নবী রসুল আগমনের বিষয়ে চুপ থাকাই শ্রেয়। কোনো নবী যদি আগমন করেও থাকেন, এখন আমাদের সে নবীর অনুসরণ না করাতে কুফুরীর ও ধ্বংসের একীন করা লাজেম নয় এবং তাঁর অনুসরণ করলে নাজাত পাওয়া যাবে― এমন একীন করাও ওয়াজিব নয়। এ বিষয়ে কেবল ভালো ধারণা পোষণ করতে হবে। কোনোμমেই বাড়াবাড়ি করা যাবে না।

— পৃষ্ঠা ২১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।