মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ٣٢٠
📝 نص 📖 PDF

আমার হাত ধরে আমাকে এখানে পেঁৗছে দিয়েছেন। তখন এক ব্যক্তি হজরতের চুপ থাকা এবং মোরাকাবা করার কারণ জিজ্ঞেস করলো। বললো, সঙ্গে সঙ্গে জবাব না দিয়ে মোরাকাবা করার পর জবাব দিলেন তার কারণ কী? তিনি বললেন, আমি আলাহতায়ালার দরবারে আশ্রয় চেয়েছিলাম। আমার তাওয়াজ্জোহ ও দোয়া যদি কার্যকর হবে বলে বুঝতে পারি, তাহলেই হিম্মত করবো বলে চিন্তা করেছিলাম। এলহামের মাধ্যমে যখন জানতে পারলাম, আমার হিম্মত কার্যকর হবে, তখনই বলেছিলাম, তোমার মেয়ে ফিরে আসবে। মির্জা মাযহার বলেছেন, শায়েখ বদায়ুনীর সমস্ত আমলই হতো আলাহতায়ালার সন্তুষ্টির জন্য। একবার দু'জন রাফেযী নারী তাঁর খেদমতে উপস্থিত হয়ে তরিকা গ্রহণের ইচ্ছা প্রকাশ করলো। তিনি তাঁর ফেরাসতের আলোকে তাদের হৃদয়ের অবস্থা দেখতে পেয়ে বললেন, তোমরা প্রথমে আকীদা বিশুদ্ধ করো। তারপর তরিকা গ্রহণ করো। তাদের মধ্যে একজন তাঁর কামালিয়াত স্বীকার করে তওবা করে তরিকা গ্রহণ করলো। কিন্তু অপর জনের তওবা নসীব হয়নি। একবার তাঁর এক ভক্তের মধ্যে নফসানী খাহেশ প্রবল হয়ে গেলো। কিন্তু সেখানে তাঁর সুরত এসে হাজির হলো এবং নারী পুরুষ উভয়ের মধ্যে বাধা সৃষ্টি করে দিলো। মেয়েটি ভীত-সন্ত্রস্ত হয়ে ফরিয়াদ করলো এবং এক স্থানে আশ্রয় নিলো। আর সেই ভক্ত বেচারা তওবা করে নিষ্কৃতি পেলো। পরবর্তীতে লজ্জায় সে দীর্ঘ দিন পর্যন্ত হজরতের খেদমতে হাজির হয়নি। একবার এক ভাং বিেμতা তার দোকান হজরতের বাড়ির নিকট নিয়ে এসেছিলো। তিনি বললেন, ভাং এর তমসা বাতেন জাগতের নেসবতকে পংকিল করে দেয়। তাঁর ভক্তবৃন্দ ভাং এর দোকান ভেঙে দিলো। তিনি বললেন, এখন তো বাতেন জগত আরও বেশী পঙ্কিলতায় আচ্ছন্ন হয়ে গেলো। কেনোনা কাজটি শরীয়তবিরোধী। এক্ষেত্রে আমার উচিত ছিলো প্রথমে তাকে নম্রতার সাথে তওবা করার দিকে অনুপ্রাণিত করা। তওবা না করলে পরে কঠোরতা প্রদর্শন করা সঙ্গত হতো। যা হোক, পরে ওই ভাং বিেμতাকে অতি কষ্টে হজরতের দরবারে হাজির করা হলো। তিনি তার কাছে ভক্তগণের পক্ষ থেকে ওজরখাহী পেশ করলেন এবং নম্রতার সাথে তাকে বললেন, শরীয়তবিরোধী পেশা গ্রহণ করা ভালো নয়। শরীয়তসম্মত কোনো পেশা গ্রহণ করা উচিত। তাকে কিছু নগদ অর্থ দিয়ে নিজের অক্ষমতা প্রকাশ করলেন তিনি। সেও তওবা করে তাঁর ভক্তবৃন্দের মধ্যে শামিল হয়ে গেলো। হজরত সাইয়্যেদ নূর মোহাম্মদ বদায়ুনী বলেছেন, একদিন আমি আমার পীর হজরত হাফেজ মহসিনের মাজার জিয়ারতে গেলাম। সেখানে পেঁৗছে মোরাকাবা করলাম। এক পর্যায়ে আত্মহারা অবস্থায় দেখতে পেলাম, তাঁর শরীর এবং

— صفحة ٢١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.