মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

মকতুব―14 ভারতের হিন্দু ধর্মের বিষয়ে আপনি প্রশ্ন করেছেন, ভারতের হিন্দু ধর্মাবলম্বীরা আরবের মুশরিকদের মতো মূলহীন ধর্মের অনুসারী, নাকি তাদের ধর্মের কোনো মৌলিকতা ছিলো, যা পরবর্তীতে রূপান্তরিত হয়ে গিয়েছে। এ ধর্মের অনুসারীদের সম্পর্কে কীরূপ ধারণা রাখা উচিত। যথার্থতা ও ন্যায়নিষ্ঠার সাথে এ সম্পর্কে সংক্ষিপ্তভাবে লেখা হচ্ছে ৩৪। জেনে রাখা উচিত যে, হিন্দু ধর্মের প্রাচীন গ্রন্থাবলী থেকে যা জানা যায় ৩৫ তা হচ্ছে− মানব জাতি সৃষ্টির প্রথম লগ্নে রহমতে এলাহি মানুষের দুনিয়া ও পরবর্তী জগতের সংশোধনের জন্য বেদ নামক একটি কিতাব বারহামা নামক এক ফেরেশতার মাধ্যমে প্রেরণ করে, যা দুনিয়ার সবকিছু সৃষ্টির ওসিলা। এ কিতাবটি চার দফতরে সন্নিবেশিত ছিলো। তার মূলে ছিলো আদেশ নিষেধের বিধান এবং অতীত ও ভবিষ্যতের সংবাদ। এজতেহাদকারীগণ ওই কিতাব থেকে দু'টি মাযহাব বের করেছিলেন। গ্রন্থখানি ছিলো আকায়েদ সংμান্ত উসুলের ভিত্তি। তাঁরা পুস্তকটির নাম দিয়েছিলেন ধর্মশাস্ত্র যা ঈমান সংμান্ত বিষয়। মূলতঃ এলমে কালামের বিষয়ে পুস্তকটিতে আলোচনা করা হয়েছে। মানব জাতিকে তাঁরা চার ভাগে বিভক্ত করেছিলেন এবং চার শ্রেণীর জন্য বরাদ্দ করেছিলেন চারটি মাসলাক (মূলনীতি)। শাখা-প্রশাখার আমলও তাঁরা নির্ধারণ করে দেন। গ্রন্থটির নাম দেন কর্মশাস্ত্র। অর্থাৎ আমল বিষয়ক গ্রন্থ, যাকে এলমে ফেকাহ্‌ বলা হয়। হিন্দু ধর্মের অনুসারীরা যেহেতু ধর্মীয় বিধান পরিবর্তনের বিষয় অস্বীকার করে, অথচ প্রত্যেক যুগের জ্ঞানীগণের স্বভাবের মধ্যে পরিবর্তন অপরিহার্য, তাই তারা দুনিয়ার দীর্ঘ আয়ুকে চার ভাগে বিভক্ত করে এবং প্রত্যেক ভাগের নামকরণ করে যুগ। প্রত্যেক যুগের জন্য চার দফতর থেকে আমল নির্ধারণ করে। শেষ যুগের হিন্দু ধর্মের অনুসারীরা ধর্মে যে পরিবর্তন সাধন করে, তা অগ্রহণযোগ্য। এক সময় এ হিন্দু ধর্মের চার শ্রেণীই আল্লাহ্‌তায়ালার তওহীদের উপর একমত ছিলো। তারা দুনিয়াকে আল্লাহ্‌তায়ালার সৃষ্টি বলে জানতো। দুনিয়া ধ্বংস হওয়া, ভালো ও মন্দ আমলের প্রতিদান, হাশর ও হিসাব নিকাশকে স্বীকার করতো। আকলী ও নকলী এলেম, রিয়াজত ও সাধনা, কাশফ ও মারেফত প্রভৃতি বিষয়ে তাদের যথেষ্ট দখল ছিলো। তাদের পণ্ডিতগণ মানব জীবনকে চার ভাগে বিভক্ত করেছিলেন। প্রথমভাগে রয়েছে এলেম শিক্ষা, দ্বিতীয় ভাগে জীবিকা উপার্জন ও সন্তান উৎপাদন, তৃতীয় ভাগে আমল সংশোধন এবং নফসের বিশুদ্ধতা অর্জন, আর চতুর্থভাগে নির্লিপ্তি অর্জন, যা মানবীয় পূর্ণতার চূড়ান্ত পর্যায়। বৃহৎ মুক্তি তার উপরই নির্ভর করে,

— পৃষ্ঠা ২০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।