এবং নিছক বাধ্যবাধকতা এক সাথে বাস্তবায়ন অসম্ভব। তাই বিষয়টি হবে মধ্যবর্তী পর্যায়ের― যেমন ইমাম জয়নুল আবেদীন র. ইমাম হাসান বসরী র. এর প্রশ্নের জবাবে বলেছিলেন− 'লা জাবরা ওয়ালা তাফবীযা ওয়ালা কিন আমরুন বাইনাল আমরাইনি' (মানুষ মজবুরে মহয (নিছক বাধ্য)ও নয় আবার তাকে পূর্ণ স্বাধীনতাও দেয়া হয়নি। বরং বিষয়টি এই দু' এর মধ্যবর্তী অবস্থানে অবস্থিত)। শরীয়ত এ মধ্যবর্তী অবস্থাকে বলেছে কছব (অর্জন)। বান্দার কাজ ছাড়া আর অন্য কোনো ক্ষেত্রে এ শব্দ ব্যবহার করা হয় না। সুতরাং বুঝা গেলো, আমাদের কাজ জবর ও এখতিয়ারের সমন্বয়ে হয়ে থাকে। বান্দার দুর্বল এখতিয়ার (কর্মের স্বাধীনতা) এর উপর তকলীফ সীমাবদ্ধ। বান্দার উক্ত দুর্বল এখতিয়ারের কারণে রহমতকে গজবের উপর অগ্রাধিকার দেয়া হয়। অথচ আল্লাহ্তায়ালার সিফতসমূহ কোনোটিই একে অপরের উপর প্রাধান্য লাভ করে না। আল্লাহ্তায়ালার যাবতীয় কার্যাবলী সব সময় এলেম, এরাদা ও কুদরতের (জ্ঞান, অভিপ্রায় ও ক্ষমতার) কারণে হয়। বান্দার কার্যাবলীতে আল্লাহ্তায়ালার উক্ত তিন সিফত অগ্রগামী হওয়ার কারণে আফআলে খোদাওয়ান্দির সাথে এক ধরনের সাদৃশ্য থাকে। বাধ্য হয়ে নড়াচড়া যা নিছক মজবুরী, তার সাথে বান্দার কোনো সম্পর্ক নেই। মোহাসাবা (আত্মিক পর্যালোচনা)কে ওই সকল ফেলের (কাজের) দিকে ধাবিত করলে তা ইনসাফের পরিপন্থী হবে না। সুফীগণের তরিকা মোতাবেক এখতিয়ার (বান্দার কর্মের স্বাধীনতা)কে এ ভাবে সাব্যস্ত করা যেতে পারে যে, কায়েনাত (সৃষ্টিজগত) এর যাররা (অণু পরমাণু) এর প্রত্যেকটির মধ্যে কুল (সমগ্র) এর বহিঃপ্রকাশ হয়ে থাকে। আল্লাহ্তায়ালার ওজুদ হচ্ছে বাস্তব অবিভাজ্য। এতে কোনো বিভাজন হতে পারে না। এজন্যই বলা হয় 'কুলু ফীহি কুলু শায়ইন' (সব বস্তুর মধ্যেই সব কিছু আছে)। এখতিয়ার (কর্মের স্বাধীনতা) আল্লাহ্তায়ালার অন্যতম শান ও সিফত। আর সৃষ্টিজগতের প্রত্যেক প্রকাশস্থলে বিশেষ করে মানুষের মধ্যে খেলাফতের দায়িত্বের অনুকূল এখতিয়ারের কিছু হিস্সা অবশ্যই বাস্তবায়িত আছে, যদিও তা দুর্বল। উক্ত এখতিয়ারের ভিত্তিতেই বান্দাকে তকলীফ (দায়ভার) গ্রহণ করতে হয়। অর্থাৎ তাকে আসতে হয় আদেশ ও নিষেধের আওতায়। যে হেদায়েতের উপর চলে তার উপর শান্তি বার্ষিত হোক। দরূদ ও সালাম বর্ষিত হোক সৃষ্টিকুল শিরোমনির উপর। আমিন।
— পৃষ্ঠা ২০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।