মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

তবে ইনসাফের কথা হচ্ছে সেমা দু' প্রকার। এক প্রকার হচ্ছে কোনো ব্যক্তি ফেতনার কারণ সৃষ্টি না করে ছন্দোবদ্ধ বাক্য ছন্দময় আওয়াজে শরীয়তে নিষিদ্ধ বিষয়ের অনুপ্রবেশ না ঘটিয়ে যদি সেমা গায় এবং তাতে শ্রোতৃমণ্ডলির বাতেন জগতে কোনো ফাসাদ সৃষ্টি না হয়; বরং তদস্থলে মনের মধ্যে খুশি বা চিন্তার উদ্রেক করে, তবে এ প্রকারের সেমা অবশ্যই বৈধ হবে। কেনোনা এ ধরনের সেমা তৈরী হয় ছন্দোবদ্ধ বাণী ও ছন্দময় আওয়াজ― এ দু'টি বৈধ বিষয়ের সমন্বয়ে। সুতরাং তাতে অবৈধতা কেমন করে আসবে? তাছাড়া প্রথম যুগে শরীয়তসম্মত অনুষ্ঠানাদি যেমন বিয়ে শাদী ও সন্তানের জন্ম উপলক্ষে আকাবেরগণ এরকম আমল করতেন। উম্মতের পরহেজগার উলামা কেরামও কখনও কখনও এরকম করতেন। যেমন হাদিস গ্রন্থসমূহে ওগুলোর বর্ণনা পাওয়া যায়। তবে উক্ত বুজুর্গগণ এ আমল কদাচিত করেছেন। আমলগুলোকে তাঁরা অপরিহার্য মনে করেননি। দ্বিতীয় প্রকার সেমা শেষ যুগের গায়কগণ যার প্রচলন করেছে এবং তাকে উৎকর্ষের চূড়ান্ত শিখরে পেঁৗছে দিয়েছে, অন্তভুর্ক্ত করেছে শরীয়তগর্হিত বিষয়― এ প্রকার সেমার মধ্যে যে পরিমাণ শরীয়তনিন্দিত বিষয় শামিল হবে, সে পরিমাণ হারাম হবে। আর হারাম বিষয়কে হালাল মনে করলে সর্বসম্মতিμমে তা হবে কুফুরী। কামেল ব্যক্তিবর্গের একটি জামাত বৈধ সেমার প্রতিও আগ্রহ বোধ করেন না। এটি তাঁদের রুচিগত বিষয়− শরীয়তের কোনো বিধান নয়। যেমন শরাব পানকারী কোনো মিষ্টি জিনিস পছন্দ করে না এবং আফিমখোর কোনো লবণাক্ত জিনিস পছন্দ করে না। অথচ এ দু'টির কোনোটিই তাদের জন্য হারাম নয়। যেমন চিশতিয়া সিলসিলার হজরতগণের নেসবতের নেশা শরাবের নেশার মতো। ২৯ তাঁরা নীরবতার স্থলে শোরগোল ও সঙ্গীতের মাধ্যমে স্বাদ উপভোগ করে থাকেন। আর নকশ্‌বন্দিয়া তরিকার বুজুর্গগণের নেশা আফিমের নেশার মতো। তাঁরা শোরগোল ও হাঙ্গামার স্থলে নীরবতা অবলম্বন করেন। সুতরাং বৈধ সেমা সম্পর্কিত মতভেদ হয়েছে যার যার রুচিগত পার্থক্যের কারণে। এটি দীন- শরীয়তের বিষয় নয়। সকল তরিকার আকাবেরগণ দীন ও মিল্লাতের অনুসারী। তাঁরা কেউ লোভ ও প্রবৃত্তির অনুসরণকারী নন। তাছাড়া তাঁরা অবৈধ আমল পরিহার করার ব্যাপারে সকলেই একতাবদ্ধ। অবশ্য উভয় পক্ষের দলভূত মূর্খদের বিষয় ধর্তব্য নয়। অতিরঞ্জিত ও বাড়াবাড়ি করা নিষিদ্ধ। এই মাসআলাটি বিস্তারিত জানার জন্য হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী ৩০ ও শায়েখ সোহরাওয়ার্দী ৩১ প্রমুখ মুহাক্কিকগণের কিতাবসমূহ পাঠ করা উচিত।

— পৃষ্ঠা ২০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।