প্রচলন শেষ জামানায় শুরু হয়েছে। এ সব কিতাব ও সুন্নাহ থেকে সরাসরি আসেনি। বরং তরিকার মাশায়েখগণ এলহাম ইত্যাদির মাধ্যমে এগুলো পেয়েছেন। শরীয়ত এ বিষয়ে নিশ্চুপ। এসব নিয়ম মোবাহের গণ্ডিতে পড়ে। আর এগুলো থেকে অবশ্যই ফায়দা পাওয়া যায় ২৪। এগুলোকে অস্বীকার করা জরুরী নয়। তবে একথা স্পষ্ট যে, কিতাব ও সুন্নাহ দ্বারা যা সাব্যস্ত তা ওই সকল নিয়ম অপেক্ষা উত্তম, যা কিতাব ও সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়, যদিও তা কোনো দিক দিয়ে মোবাহ ও উপকারী হয়। শাদ্দাদ ইবনে আউস র. এর বর্ণনা থেকে সাব্যস্ত হয়, রসুলে পাক স. হজরত আলী রা.কে সশব্দে কলেমা তাইয়্যেবার জিকিরের তালীম দিয়েছিলেন। ওই জিকিরে জেহের ছিলো মধ্যম ধরনের জেহের। ওই হাদিসের প্রথমাংশে বলা হয়েছে, রসুলেপাক স. তাঁকে দরজা বন্ধ করে জিকির করার নির্দেশ দিয়েছিলেন, যা পূর্ণ খফী জিকিরের দিকেই ইশারা করে ২৫। জিকিরে জেহের জায়েয কি নাজায়েয এ সম্পর্কে এখানে আলোচনা উপস্থাপন করা হয়নি। বরং কোনটির মর্যাদা বেশী, সে কথাই এখানে আলোচ্য বিষয়। জিকিরে জেহেরকে জিকিরে খফীর উপর প্রাধান্য দেয়া নসকে অস্বীকার করার নামান্তর। আবার সকল প্রকার জিকিরে জেহের অস্বীকার করাও তদ্রূপ। কোনো কোনো ক্ষেত্রে জিকিরে জেহেরের শরীয়তসম্মত গুরুত্ব আছে। জিকিরে খফীর মধ্যে প্রচলিত মোরাকাবা সুন্নত বলে সাব্যস্ত। শেষ জামানার লোকদের মধ্যে যে জিকিরে জেহের প্রচলিত আছে, তার ফজিলত তো দূরের কথা, এরকম করা আসলে ফজুল কাজ ২৬। এই দুই শ্রেণীর মধ্যে যে ঝগড়া হয় তা কোনো ভাবেই গ্রহণযোগ্য এবং দৃষ্টিপাতযোগ্য নয়। এ নিয়ে বাড়াবাড়ি করা খুবই মন্দ কাজ। ভারসাম্য রক্ষা করাই ভালো। খাইরুল কালামে কাল্লা মা দাল্লা (সংক্ষিপ্ত কথা যা দলিল সম্পন্ন, তাই উত্তম)। তার উপর শান্তি বর্ষিত হোক, যে হেদায়েত অনুসরণ করে এবং মোহাম্মদ মোস্তফা স. এর অনুগত হয়।
মকতুব−12 সেমা সম্পর্কে মান্যবরেষু ! সেমা (সঙ্গীত) এর বিষয়ে ফেকাহ্ শাস্ত্রের ইমামগণ ও সুফিয়ানে কেরামের মধ্যে প্রচুর মতভেদ আছে ২৭। প্রথম দল ফাসাদের দ্বার বন্ধ করার লক্ষ্যে বলে থাকেন, সেমা অকাট্যভাবে হারাম। দ্বিতীয় দল আত্মিক প্রেরণার প্রাবল্যের পরিপ্রেক্ষিতে সাধারণভাবে সেমা বৈধ বলে মন্তব্য করেন।