সুফীগণের পরিভাষায় একে খফী জিকির বলা হয়। সুফীগণের মোরাকাবা করার ভিত্তি হচ্ছে এই জিকির। সকল সিলসিলায় এর প্রচলন আছে। কলবী বা খফী জিকিরের দু'টি দিক আছে। কখনও এই জিকিরের উদ্দেশ্য হয় জাতে বাহাত (অবিভাজ্য সত্তা) এর হুজুর, যা সিফতের দর্শনমুক্ত হয়ে থাকে। আবার কখনও এতে সিফতের দর্শন হতে পারে। এ দু'টি দিকেই ইঙ্গিত পাওয়া যায় এই আয়াতের মধ্যে ২০ 'ওয়াজ্কুর রব্বাকা ফী নাফসিকা তাদ্বার্রুআ'ওঁ ওয়া খীফা ওয়া দূনাল জাহরি মিনাল ক্বওলি বিল গুদ্বুউইয়্যি ওয়াল আসাল' (তোমার প্রতিপালককে মনে মনে সবিনয় ও সশংকচিত্তে অনুচ্চস্বরে প্রত্যুষে ও সন্ধ্যায় স্মরণ করবে)। দ্বিতীয় প্রকার জিকিরে জিকিরকৃত সত্তার হুজুরী (উপস্থিতি) চায়। তার নেয়ামত ও দান সমূহের সম্বন্ধ যার মধ্যে রয়েছে, তা দর্শন না করে প্রতিিμয়া প্রাপ্তদের মধ্যে প্রতিিμয়ার অবস্থান আছে মনে করে জিকির করতে হবে। শরীয়তের ভাষায় একে ফিকির (চিন্তা-গবেষণা করা) বলে। ফিকিররূপী জিকির একীন বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক হয়। কোরআন ও হাদিসে এর উপকারিতার বিষয়ে বহু আলোচনা রয়েছে। ২১ মুখের জিকির যা কলবের সাথে করা হয়, জিকিরের প্রকারসমূহের মধ্যে এটি সবচেয়ে পরিপূর্ণ। তাও আবার দুই প্রকার। প্রথমতঃ জিকিরকারী জিকিরের শব্দ কেবল নিজে শুনতে পাবে, অন্যকে শোনাবে না। শরীয়তের ভাষায় একে বলা হয় খফী (গোপন) জিকির। এর প্রমাণ রয়েছে এই আয়াতে এভাবে 'উদঊ রব্বাকুম তাদ্বাররুআঁও ওয়া খুফইয়াহ, ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদীন' (তোমরা বিনিতভাবে ও গোপনে তোমাদের প্রতিপালককে ডাকো; তিনি জালিমদিগ্কে পসন্দ করেন না)। দ্বিতীয়তঃ এ ক্ষেত্রে জিকিরকারীর জিকিরের শব্দ অন্যেও শুনতে পাবে। শরীয়তে একে জিকিরে জেহের (সশব্দে জিকির) বলে। বিশেষ বিশেষ ক্ষেত্রে কোনো কোনো কল্যাণের কারণে জিকিরে জেহেরকে জিকিরে খফীর উপর অগ্রাধিকার দেয়া হয়ে থাকে। তবে সাধারণতঃ জিকিরে খফী জিকিরে জেহেরের চেয়ে উত্তম নয়। যেমন জেহরী নামাজে সশব্দে ক্বেরাত পড়তে হয়। এর উদ্দেশ্য ঘুমন্ত লোকদেরকে জাগ্রত করা এবং তাদেরকে গাফলত থেকে সাবধান করা। জিকিরে খফীর হেকমত হচ্ছে― এতে নফস সামা ও রিয়ার (সুনাম ছড়ানো ও লোক দেখানো) প্রবণতার ক্ষতি থেকে রক্ষা পাওয়া, যা আমল কবুল হওয়ার পথে প্রধান অন্তরায়। জিকিরে খফি জিকিরে জেহের থেকে উত্তম― একথা কিতাব ও সুন্নাহ দ্বারা প্রমাণিত। এই হাদিসের মাধ্যমে তো জিকিরে জেহের নিষেধই করা হয়েছে, বলা হয়েছে 'ইন্নাকুম লা তাদঊনা আসাম্মা ওয়ালা গায়েবা' ২২ (নিশ্চয়ই তোমরা কোনো বধির ও অনুপস্থিত সত্তাকে ডাকছো না)। বিশেষ অবস্থার সাথে জিকিরে জেহের এবং প্রচলিত পদ্ধতির মাধ্যমে ২৩ মোরাকাবা করার নিয়মের
— পৃষ্ঠা ২০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।