মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

সবরের কারণে নফসের খাহেশের (প্রবৃত্তির কামনার) প্রতি ধাবিত হননি। বরং আল্লাহ্‌তায়ালার সন্তুষ্টির প্রতি ধাবিত হয়েছিলেন। তাই এমতো বেসবরী তখন আলাহ্‌তায়ালার নিকট অনুমোদিত ছিলো। আল্লাহতায়ালা তাঁর সবরের প্রতিদান দিয়েছেন এবং বাহ্যিক বেসবরীকে বাতেনের হালের প্রতি লক্ষ্য করে সবর হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ্‌তায়ালা তাঁর সম্পর্কে বলেন 'আনা ওয়াজাদনাহু স্ববিরান নি'মাল আ'বদু আন্নাহজু আওয়াব' (নিশ্চয়ই আমি তাকে ধৈর্যশীরূপে পেয়েছি। সে আমার কতোই না ভালো বান্দা। সে আমার দিকে খুবই ধাবিত) শায়েখ আকবর ইবনে আরাবী র. হজরত আইয়ুব আ. এর ঘটনা প্রসঙ্গে বলেছেন, অপরের কাছে অভিযোগ করা থেকে স্বীয় নফসকে বিরত রাখার নাম সবর। হজরত আইয়ুব অন্য কারো কাছে অভিযোগ করেননি। তিনি নিজের হাল আল্লাহ্‌তায়ালার কাছে উপস্থাপন করেছিলেন, যা সবরের পরিপন্থী নয়। উত্থাপিত প্রশ্নের জবাব এখনও সম্পন্ন হয়নি। উক্ত ওলী যখন আল্লাহ্‌তায়ালার কাছে আহাজারী প্রকাশ করেননি তখন নবীর উপর ওলীর মর্যাদাই প্রতীয়মান হয়। কিন্তু ওলীকে নবীর উপর প্রাধান্য দেয়া যাবে না। ওই বেচারা ওলী তো কামালাতে নবুওয়াতের স্বাদ গ্রহণ করেননি। তাঁর কাছে উবুদিয়াতের হাকীকত এবং রেজার মাকামের পূর্ণতার কোনো অবগতি নেই। তিনি যা বলেছেন, তা মত্ততার প্রাবল্যের কারণে বলেছেন। কাজেই তিনি মাযুর। ওয়াস্‌ সালাম।

মকতুব-১১ জিকিরে জেহের ও জিকিরে খফীর বর্ণনা হামদ ও সালাতের পর প্রকাশ থাকে যে, কোনো কোনো হানাফী মতাবলম্বী ফেকাহবিদ জিকিরে জেহের (সশব্দে জিকির) কে অস্বীকার করার ক্ষেত্রে বাড়াবাড়ি করেছেন এবং তাঁরা তা নাজায়েয বলে ফতোয়া প্রদান করেছেন। আবার অপর পক্ষে কিছু কিছু মোহাদ্দেছীনে কেরাম সাব্যস্ত করেছেন যে, জিকিরে জেহেরের শরয়ী অবস্থান আছে। তাঁরা জিকিরে জেহেরকে জিকিরে খফীর (গোপন জিকিরের) উপর মর্যাদা দিয়েছেন। মূলতঃ উভয় পক্ষই তাঁদের বক্তব্যে ভারসাম্যতা হারিয়েছেন। তাঁরা ইনসাফের আলোকে কথা বলেননি। বিষয়টি সমাধানের দাবী রাখে। জেনে রাখা উচিত, জিকির শব্দের অর্থ স্মরণ করা। এই স্মরণ তিন প্রকার− ১. মুখের জিকির। এই জিকিরে কলবের সতর্ক হওয়ার প্রয়োজন নেই− কথাটি গ্রহণযোগ্য নয়। এ ধরনের জিকির বা স্মরণ গাফলতেরই একটি প্রকার। মূলতঃ এটি জিকির নয়। ২. কলবের জিকির। এই জিকিরে জিহবা নড়া চড়া করবে না।

— পৃষ্ঠা ২০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।