আপনার অবস্থা কেমন? উত্তরে তিনি বলেন, অবস্থা তো প্রকাশ্য। তবে আমি এখনও 'রব্বাহু আন্নি মাস্সানি ইয়াদ দুরবু' ১৭ (হে আমার রব! আমাকে দুরাবস্থায় পেয়েছে) বলিনি। অর্থাৎ আমি হজরত আইয়ুবের মতো বিচলিত হইনি এবং তাঁর মতো করে আশ্রয় ও নিরাপত্তা প্রার্থনা করিনি। এমতাবস্থায় ওই বুজুর্গের সবরের মাকাম হজরত আইয়ুব আ. এর সবরের মাকামের চেয়ে উচ্চ মনে হয়। সবরের মাকাম তো অতি উচ্চ মাকাম। এতে করে কি হজরত আইয়ুব আ. এর উপর ওই ওলীর অধিক মর্যাদা প্রমাণিত হয় না? কিন্তু এটাতো এজমার (ঐমত্যের) পরিপন্থী। এর সমাধান তা হলে কী? মান্যবরেষু ! বাহ্যতঃ এখানে সন্দেহ সৃষ্টি হয় বটে, তবে বিষয়টি নিয়ে যদি গভীরভাবে চিন্তা করা হয়, তবে সন্দেহের অবকাশ আর থাকে না। হজরত আইয়ুব আ. বলেছিলেন, ''রব্বাহু আন্নি মাস্সানি ইয়াদ দুরবু ওয়া আংতা আরহামুর রহিমীন' (প্রভু আমি দুঃখ কষ্টে পড়েছি, আর তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু)। তাছাড়া এও বলেছিলেন, 'আন্নি মাস্সানি ইয়াশ্ শায়ত্বনু বিনুসুবিওঁ ওয়া আ'যাবিন' ১৮ (শয়তান তো আমাকে যন্ত্রণা ও কষ্টে ফেলেছে)। বাহ্যিকভাবে এই আয়াতত্রয়ের বর্ণনার মাধ্যমে তাঁর অস্থিরতা ও বেসবরী প্রকাশ পেয়েছে। কিন্তু আল্লাহ্তায়ালা অন্তরের গোপন বিষয় সম্পর্কে অবগত। তিনি তাঁর সম্পর্কে বলেন− 'আনা ওয়াজাদনাহু স্ববিরান নি'মাল আ'বদু আন্নাহজু আওয়াব' (নিশ্চয়ই আমি তাকে ধৈর্যশীলরূপে পেয়েছি। সে আমার কতোই না ভালো বান্দা। সে আমার দিকে খুবই ধাবিত)। এতে করে বুঝা যায় তাঁর এহেন বেসবরী সবরের এক সূক্ষ্ণ প্রকাশ। তা না হলে আল্লাহ্তায়ালা এই বেসবরীকে সবর বলে স্বীকৃতি দিতেন না। বিষয়টির রহস্য এই যে, হজরত আইয়ুব আ. এর নফস দীর্ঘদিন ব্যাপী বিভিন্ন মুসিবতে আμান্ত হয়েছিলো। যেমন মাল ও সন্তান-সন্তুতি ধ্বংস, নিজের কঠিন রোগযন্ত্রণা, দারিদ্রের কষাঘাতে জর্জরিত হওয়া, তাঁর প্রতি ও তাঁর সাথী-সঙ্গীগণের প্রতি সাধারণ লোকদের ঘৃণা ও তুচ্ছ-তাচ্ছিল্য। এ সব কিছুতেই তিনি ধৈর্যশীল ছিলেন। যখন আল্লাহ্র রহমতের সময় নিকটবর্তী হলো তখন তিনি অনুভব করলেন, এ সব বিপদ মুসিবত দূরিভূত হওয়া আহাজারীর মধ্যে সীমাবদ্ধ। এমন অবস্থায় বেসবরী বা অধৈর্য প্রকাশ করা আদবেরই নামান্তর। তিনি তখন সবরের মাকাম থেকে উন্নতি করে রেজার মাকামে পেঁৗছে গিয়েছিলেন, যা নৈকট্যের মাকামসমূহের মধ্যে সর্বোচ্চ মাকাম। তিনি তখন সেই মাকামে অবস্থান করছিলেন। তাই বেসবরীর লজ্জার উপর সবর করেছিলেন এবং আহাজারী প্রকাশ করেছিলেন। এরূপ আদবের পরিপ্রেক্ষিতেই আল্লাহ্তায়ালা তাঁকে 'নে মাল আবদু' এবং 'ইন্নাহু আওয়াব' উপাধিতে ভূষিত করেছিলেন। 'আওয়াব' 'আওবুন' ধাতু থেকে নির্গত। এর অর্থ ধাবিত হওয়া, রুজু হওয়া। কেনোনা তিনি এতো বছরের
— পৃষ্ঠা ২০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।