আচ্ছাদিত। আর আয়নার সত্তাটির উপর দৃষ্টিপাত করলে আয়না নামক নির্ধারিত বস্তুটিই দেখতে পাওয়া যাবে। কিরণ আর দৃষ্টিগোচর হবে না। কারণ তার দৃষ্টি তখন জাহেরের উপর থাকবে না। সুফী যখন কোনো কিছুর উপর দৃষ্টিপাত করেন তা ভালো হোক অথবা মন্দ, তার নজরটি জাহেরের উপর পতিত হয়। বুঝতে পারে জাহেরটি ওজুদের (অস্তিত্বের ) প্রকাশস্থল এবং সেটি ভালো মন্দের উৎস। তাতে ওজুদের বিকাশ থাকে বলে তা থেকে মঙ্গল পরিলক্ষিত হয়। আর সুফী যখন তার স্বীয় সত্তার দিকে নজর করেন, তখন তার নজর নিজের সত্তাগত আদম (নিস্তি) এর উপর পতিত হয়− যা মন্দের উৎস মূল। তখন তিনি নিজেকে কল্যাণ ও পূর্ণতা থেকে মুক্ত দেখতে পান। কল্যাণ ও পূর্ণতা স্বীয় সত্তার মধ্যে যা দেখতে পান, তা অপর থেকে ধারকৃত বলে জানেন। নিজের বলে মনে করেন না। সে কারণেই সুফী বাধ্য হয়ে নিজেকে ফিরিঙ্গি কাফের এবং অন্যান্য খারাপ বস্তু থেকে নিম্নস্তরের মনে করেন। এখানে এ বিষয়টি বুঝা গেলো যে, উলেস্নখিত কথাটি যিনি বলেছেন, তাঁর বলার উদ্দেশ্য হচ্ছে, একজন কামেল সুফী কখনও ভালো ও পূর্ণতর নেসবত নিজের বলে মনে করেন না। বরং তা ধারকৃত বস্তু বলে মনে করেন। পূর্ণ ফানা এবং বিশুদ্ধ দর্শন হাসিল হওয়ার তাৎপর্য এটাই। সুফীর দৃষ্টি যদি নিজের ওজুদের দিকে এবং ধারকৃত নূরের প্রতি পতিত হয়, আর তার মরতবা বা স্তরসমূহের দিক যদি আদম (নিস্তি) দ্বারা আবৃত থাকে, তাহলেই তিনি নিজের বেলায় আনাশ্ শামস (আমিই সূর্য) দাবী করতে পারেন। হুসাইন ইবনে মনসুর র. এর আনাল হক বলার রহস্য এটাই। তিনি এরূপ দর্শনের ক্ষেত্রে মাযুর (নিরুপায়) ছিলেন। দর্শনের ক্ষেত্রে তাঁর ভুল হয়েছিলো। মত্ততার প্রাবল্যের কারণে তিনি আদম ও ওজুদের মধ্যে পার্থক্য করতে পারেননি। এ পথের অনেক সালেকেরই এ রকম ভুল হয়ে থাকে। তবে ওই ব্যক্তি এহেন ভুল থেকে রক্ষা পেতে পারেন, যাকে আল্লাহ্তায়ালা তাঁর হাবীব স. এর বরকতে সুরক্ষিত রাখেন।
মকতুব-১০ একজন ওলী কঠিন রোগাμান্ত হয়েও রোগমুক্তির জন্য প্রার্থনা না করে ধৈর্য ধারণ করলেন। অথচ নবী আইয়ুব আ. রোগমুক্তির জন্য প্রার্থনা করেছিলেন। এতে করে ওলীর সবর একজন পয়গম্বরের সবরের উপর মর্যাদা পায়। এ বিষয়টির জটিলতা নিরসন প্রসঙ্গে। আপনি লিখেছেন, কোনো এক বুজুর্গ হজরত আইয়ুব আ. এর মতো কঠিন রোগে আμান্ত হন। অপর এক বুজুর্গ তাঁর সেবা করার সময় তাঁকে প্রশ্ন করেন,