মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

ও ওজুদ উভয়কেই কবুল করে। তাঁদের দেহজগতে এমকানকে (সম্ভাব্যজগতকে) সাব্যস্ত করার জন্য তাঁদের হাকীকতে আদমের এতটুকু দখলই যথেষ্ট। ওয়াস্‌ সালাম।

মকতুব-৯ 'সুফী যখন নিজকে ফিরিঙ্গি কাফেরের চেয়ে নিকৃষ্ট মনে না করবে তখন সে ফিরিঙ্গি কাফেরের চেয়ে নিকৃষ্ট হবে' এ কথার তাৎপর্য সম্পর্কে। আপনি প্রশ্ন করেছেন, কোনো এক বুজুর্গ বলেছেন, ১৬ সুফী যতক্ষণ নিজেকে ফিরিঙ্গি কাফেরের চেয়ে নিকৃষ্ট মনে না করবে, ততক্ষণ সে ফিরিঙ্গি কাফেরের চেয়ে নিকৃষ্ট' এ কথা কীভাবে সঠিক হয়? সুফী একজন মুমিন ব্যক্তি। কখনও তিনি আলেম ও মুত্তাকীও হয়ে থাকেন। সহু ও চেতনার অবস্থায় স্বীয় গুণাবলীও তার আনুষঙ্গিক বিষয় সম্পর্কে এলেমও রাখেন। একই শ্রেণীর বিভিন্ন ব্যক্তির মধ্যে মর্যাদার তারতম্য এ সব গুণাবলী ও অনুষঙ্গের মাধ্যমেই হয়ে থাকে। তার সত্তা ও হাকীকতের ভিত্তিতে নয়। ফিরিঙ্গি কাফের কুফুরী ও নাফরমানীতে নিমজ্জিত আর একজন সুফী ইমান ও ইমানী গুণাবলীতে সুশোভিত― এ কথা জানা সত্ত্বেও সুফী নিজেকে কাফেরের চেয়ে নিকৃষ্ট মনে করবেন কেমন করে? তাকাল্লুফী (জোর) করে যদি তিনি এ রকম মনে করেন, তাহলে মর্যাদাপূর্ণ গুণাবলীর মোকাবেলায় নিকৃষ্টতাকে বড় মনে করা হবে। শরীয়ত ও জ্ঞানগত দৃষ্টিতে এরকম চিন্তার অপকৃষ্টতা সুস্পষ্ট। মান্যবরেষু! আমাদের মোজাদ্দেদিয়া তরিকার হজরতগণের মত হচ্ছে, মুমকিনাত (সম্ভাব্য জগত) এর হাকীকত সম্বন্ধকৃত আদম (নিস্তি) ও প্রকৃত গুণাবলীর প্রতিবিম্বের সমন্বয়ে গঠিত। অর্থাৎ আদম (নিস্তি)সমূহ এলমে এলাহীতে ইসিম ও সিফতসমূহের সমান্তরালে থাকার কারণে এলমে এলাহীতে তাদের অস্তিত্ব সৃষ্টি করেছে এবং তা ইসিম ও সিফতসমূহের দর্পনে রূপান্তরিত হয়ে আলমের তাআইয়্যুন (নির্ধারণ)সমূহের উৎস হয়ে গিয়েছে। তারপর তা হয়েছে খারেজে যিল্লী (ছায়াগত বহির্জগত) ( আল্লাহ্‌ ছাড়া যা কিছু আছে তাকে খারেজ বলা হয়)। আর খারেজের (বহির্জগতের) হাকীকত হচেছ ছায়া। সেখানে আল্লাহ্‌র কুদরতে ওজুদে যিল্লীতে (ছায়াগত অস্তিত্বে) বিদ্যমানতা পেয়েছে। খারেজ এ ধরনের সংমিশ্রণের কারণে ভালো ও মন্দের প্রতিিμয়ার উৎস হয়েছে। সে তার সত্তাগত আদমের (নিস্তির) কারণে মন্দসমূহ অর্জন করে। আর ছায়াগত ওজুদের কারণে অর্জন করে কল্যাণ। একথা সুস্পষ্ট যে, আলমের মধ্যে যখন কোনো ব্যক্তি সূর্যকিরণে উদ্ভাসিত কোনো দর্পন দেখে, তখন সে প্রথমেই সূর্যের কিরণ দেখতে পায়- দর্পন দেখতে পায় না। কেনোনা দর্পনতো এখানে সূর্যকিরণ দ্বারা

— পৃষ্ঠা ২০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।