মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

পারিনি। প্রয়োজনের সময় যা মিলে তাই আহার করে নেই। তিনি এক সময় দু'প্রকারের খাবার গ্রহণ করা বেদাত মনে করতেন। পরিপূর্ণ তাকওয়ার কারণে তিনি তাঁর এক ফরজন্দকে খাওয়ার জন্য ঘি অপরজনকে চিনি প্রদান করতেন। সাইয়্যেদ নূর মোহাম্মদ বদায়ুনী কখনও আমীর ওমরাগণের খাবার গ্রহণ করতেন না। কেনোনা অধিকাংশ ক্ষেত্রে তাদের খাবার সন্দেহযুক্ত হয়ে থাকে। একবার কোনো এক দুনিয়াদার ব্যক্তির ঘর থেকে খাবার এলো। তিনি বললেন, এর মধ্যে তমসা অনুভূত হচ্ছে। তিনি বিনয়ার্থে মির্জা মাযহারকে বললেন, আপনিও এর প্রতি তাওয়াজ্জ্‌োহ দিয়ে দেখতে পারেন। তিনি তখন সে খাবারের প্রতি মনোনিবদ্ধ করার পর বললেন, খাবার তো হালালই মনে হয়, তবে এর মধ্যে রিয়ার গন্ধ রয়েছে। তিনি কোনো দুনিয়াদার লোকের ঘর থেকে কিতাব ধার করে আনলে তিন দিন পর্যন্ত তা অধ্যয়ন করতেন না। বলতেন, বড় লোকের সোহবতের তমসা এর উপর গিলাফের মতো আস্তরণ হয়ে রয়েছে। তাঁর সোহবতের তাছিরে যখন তমসা দূর হয়ে যেতো, তখন তিনি তা পাঠ করতেন। নূর মোহাম্মদ বদায়ুনীর প্রতি মির্জা মাযহারের অগাধ ভক্তি ও ভালোবাসা ছিলো। তাঁর নাম নেয়া মাত্রই মির্জা মাযহারের চক্ষুদ্বয় অশ্রুসিক্ত হয়ে যেতো। তিনি বলতেন, আফসোস! বন্ধুগণ সাইয়্যেদ নূর মোহাম্মদের দর্শন লাভ করতে পারলো না। যদি তাঁর দর্শন লাভে তারা সক্ষম হতো, তাহলে আলাহতায়ালার কুদরতে কামেলা দেখে তাদের ইমানকে সতেজ করতে পারতো। বুঝতে পারতো, আলাহতায়ালা তাঁর প্রিয় ব্যক্তিগণকে কী রকম শক্তি দান করে থাকেন। হজরত মির্জা মাযহার র. বলতেন, হজরত বদায়ুনীর কাশফসমূহ খুব বিশুদ্ধ এবং বাস্তবসম্মত। বরং আমি বলতে পারি, আমরা আমাদের বাহ্যিক চক্ষু দ্বারাও এতো পরিষ্কার দেখতে পেতাম না, যা তিনি বাতেনের চক্ষু দ্বারা অবলোকন করতেন। তিনি অত্যন্ত শক্ত কারামতের অধিকারী ছিলেন। মোখলেছ ব্যক্তিগণের প্রয়োজন মিটানোর জন্য অত্যন্ত হিম্মতের সাথে পদক্ষেপ নিতেন। তাঁর তাওয়াজ্জোহ্‌ ও দোয়ার বরকতে কারও মকসুদ পূর্ণ হয়নি- এমন খুব কমই হয়েছে। একবার এক রমণী তাঁর খেদমতে উপস্থিত হয়ে নিবেদন করলো, আমার মেয়েকে জ্বিনে নিয়ে গিয়েছে। তাকে ফিরে পাওয়ার জন্য আমি অনেক আমল ও তাবীযাত করেছি। কিন্তু কোনো ফায়দা হয়নি। আপনি দয়া করে তার প্রতি তাওয়াজ্জোহ প্রদান করুন। তিনি দীর্ঘক্ষণ মোরাকাবা করার পর বললেন, তোমার কন্যা ওমুক সময় ফিরে আসবে। তাঁর তাওয়াজ্জোহের ফলে বাস্তবে তাই হলো। ফিরে আসার পর মেয়েটির কাছে যখন ঘটনা জিজ্ঞেস করা হলো তখন সে বললো, আমি এক মরুভূমিতে বিচরণ করছিলাম। এমন সময় কোনো এক বুজুর্গ ব্যক্তি

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।