মকতুব-৮ মোজাদ্দেদে আলফেসানি র. এর বাণী থেকে সৃষ্ট দু'টি ধারণার মধ্যে সামঞ্জস্য বিধান সম্পর্কে মান্যবরেষু! আপনি লিখেছেন, মুমকিনাত (সম্ভাব্য জগত) এর হাকীকত সম্পর্কে হজরত মোজাদ্দেদে আলফেসানি র. এর কাশফ এই ওয়াহেদিয়াত (এককত্ব) এর স্তরে যে সত্তা, তাকে এলমে এলাহীতে কামালাতে এলাহীর বিস্তৃতি বলা হয়। প্রত্যেক সিফতে কামালের (পূর্ণ গুণাবলীর) বিপরীতে উক্ত গুণ না থাকাই ওই গুণকে সাব্যস্ত করে এবং তার মধ্যে পার্থক্য সৃষ্টি হয়। যেমন এলেম সিফতের বিপরীতকে আদমে এলেম বা জাহালাত বলা হয়। এভাবে অন্য সিফতগুলোর উপর কিয়াস করতে হবে। তমীযকারী আদম (হীনতা) সমূহের দর্পনসমূহ মোকাবেলায় থাকার কারণে ওই সকল সিফতের নূর বা প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে এবং এসব সিফত আলমের তাআইয়্যুন (নির্ধারণ) এর উৎস এবং মুমকিনাতের হাকীকত হয়েছে। আদমসমূহ ওই সমস্ত হাকীকতের উৎসস্থল হয়েছে এবং তাতে প্রতিবিম্বগুলো হয়েছে রঙধনুতুল্য। এজন্য মুমকিনাত (সম্ভাব্যজগত বা সৃষ্টিজগত) এর আইন (মূল সত্তা) বহির্জগতে ওই সমস্ত হাকীকতের কেন্দ্রের উপর প্রতিফলনের উৎস হয়েছে। ওগুলো মুমকিনাত ওজুদ (অস্তিত্ববান হওয়া) এবং আদম (অস্তিত্বহীন হওয়া) উভয় অবস্থাকেই কবুল করে। এ জন্যই এ সব মুমকিনাত খায়ের ও শার (ভালো ও মন্দ) উভয়ের উৎস হতে পারে। হজরত মোজাদ্দেদ র. এর কাশফ হচ্ছে হজরত আম্বিয়া কেরামের তাআইয়্যুনসমূহের উৎস হচ্ছে সিফতসমূহ। এটাই উলেস্নখিত প্রতিবিম্বসমূহের মূল এবং এ সব ওজুদে ওজুবীর হিস্সা রাখেন বা ফয়েজ প্রাপ্ত হন। তাই এই হজরতগণের হাকীকতের মধ্যে আদম (অস্তিত্বহীনতা) প্রবেশ করা উচিত নয়, যদিও তারা মুমকিনাতের অন্তর্ভূত। হজরত মোজাদ্দেদ র. এর তাহকীক (নিশ্চিতি) অনুসারে নিরেট হাকীকতের মধ্যে আদম (অস্তিত্বহীনতা) থাকতে পারে না। সুতরাং এক্ষেত্রে সামঞ্জস্য বিধানের প্রয়োজন কী? মান্যবরেষু! যেহেতু এলমে এলাহীতে পবিত্র সিফতসমূহের ওজুদ এবং পার্থক্যকৃত আদমসমূহের মধ্যে সমান্তরাল সাব্যস্ত হয়েছে, যে কারণে যে রূপ আদমসমূহ সিফতসমূহের দর্পণ হয়েছে সেরূপ সিফতসমূহও আদমসমূহের দর্পন হয়েছে বলে প্রতীয়মান হয়। কিন্তু এখানে মোআমেলা বিপরীত। এখানে সিফতসমূহের জায়গায় আদমসমূহ রঙধনুতুল্য হয়েছে। ফলে আদমে হাকীকত (অস্তিত্বহীনতার তত্ত্ব) ওজুদে কবীতে পরিণত হয়েছে। এজন্যই আম্বিয়া কেরাম সকলেই মাসুম (নিষ্পাপ)। তাঁদের কাছ থেকে মন্দ কিছু প্রকাশ না পাওয়ার কারণও এটাই। কিন্তু তাঁদের খারেজী ওজুদ (বহির্জগতীয় অস্তিত্ব) বা দেহ আদম
— পৃষ্ঠা ১৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।