মান্যবরেষু! জেনে রাখুন, শ্রেষ্ঠত্ব দুই প্রকার। আংশিক ও সার্বিক। প্রকাশ্য বিষয় যে, আপনার প্রশ্ন আংশিক শ্রেষ্ঠত্বের বিষয়ে নয়। আর সার্বিক বা পূর্ণাঙ্গ শ্রেষ্ঠত্ব আল্লাহ্তায়ালার নৈকট্যের আধিক্যের মধ্যে সীমাবদ্ধ। আর তার সম্পর্ক বাতেন জগতের সাথে। এক্ষেত্রে আকলের কোনোরূপ কার্যকারিতা নেই। তবে মর্যাদার কম বেশী দ্বারা উদ্দেশ্যের দাগ লাগানো যেতে পারে, কিন্তু কোনো লাভ হবে না। সমাধানের সূত্র হলো কিতাব, সুন্নত ও প্রথম যুগের এজমা (ঐকমত্য)। একথাও সুস্পষ্ট যে, এই বুজুর্গের আবির্ভাব হয়েছিলো কিতাব, সুন্নত ও এজমার যুগের পরে। কাজেই শরীয়তের এ তিনটি উসুল এ বিষয়ে নিরবতা প্রদর্শন করেছে। কাশফের মধ্যে ভুলের সম্ভাবনা রয়েছে। কাজেই তা প্রতিপক্ষের উপর দলিল হতে পারে না। মুরিদগণের কথা নির্ভরযোগ্য নয়। কেনো না মুরিদগণের আপন পীর সম্পর্কে প্রচার একটা সীমা পর্যন্ত মহব্বতের কারণে হয়ে থাকে। এই দুই বুজুর্গের কামালিয়াত সম্পর্কে পূর্ণজ্ঞান লাভ করতে পারেন এবং তাঁদের মর্যাদা সম্পর্কে অকাট্য ফয়সালা দিতে পারেন, এমন দায়িত্ব কোনো কাশফধারীকে দেয়া যায় না। কাজেই সব চেয়ে নিরাপদ পন্থা হচ্ছে বিষয়টিকে আল্লাহ্তায়ালার এলেমের উপর সমর্পণ করে দেয়া এবং এ ধরনের অতিরিক্ত কথাবার্তা থেকে বিরত থাকা। এই দুই বুজুর্গকেই মর্যাদার আসনে অধিষ্ঠিত থাকতে দেয়া উচিত। এ বিষয়ে উচ্চবাচ্য করা বেআদবী। তাছাড়া বিষয়টি দীন-শরীয়তের এমন কোনো জরুরী বিষয় নয় যে, তা আলোচনা করা অপরিহার্য। হজরত মোজাদ্দেদে আলফেসানি র. এর প্রতি আমাদের সীমাহীন মহব্বত রয়েছে। এর মধ্যে বিরতি দান অনুচিত। আর মহব্বতের বিষয়টি আমলের গণ্ডি অতিμম করে ফেলেছে 14| হারগেজ দরবেশ ও কমনমী বায়েদ যদ আয হদ বরঁু কদম নমী বায়েদ যদ আলমে হামা মের আতে জামাল আযলী আস্ত মী বায়েদ দীদ ও দম নমী বায়েদ যদ।
অর্থঃ ন্যূনতা ও অতিরিক্ততার প্রতি দৃষ্টিপাত করা উচিত নয়। সীমার বাইরে কদম রাখাও নিরাপদ নয়। মহাবিশ্ব জামালে আযলীর দর্পনতুল্য। কেবল পর্যবেক্ষণ করো। বিরতি দিয়ো না।