মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

কায়েনাত (সৃষ্টজগত) কে আল্লাহতায়ালার উপর এতলাক করা এবং হামলে মোয়াতাত ১০ এর আলোকে একটি দ্বারা অপরটিকে বুঝানো থেকে দূরে রয়েছেন সতর্কতার জন্য। কেনোনা শরীয়তে এ ধরনের শব্দব্যবহারের বিষয়ে কোনো উদ্ধৃতি নেই। আল্লাহ্‌তায়ালার নাম ও সিফত সবই তওফিকী বিষয়। আপনার আরও দু'টি বিষয়ে সন্দেহ রয়েছে। হাকীকতে মোহাম্মদী এবং হাকীকতে মোহাম্মদীর উপর হাকীকতে কাবাকে প্রাধান্য দেয়ার বিষয়ে মকতুবাত শরীফের তৃতীয় খণ্ড অধ্যয়ন করলে এ দু'টি বিষয়ের জবাব পাওয়া যাবে। এখানে এ সন্দেহের জবাব প্রদান সুদীর্ঘ হবে 12| হজরত বড় পীর সাহেব র. বলেছেন, 'কাদামী হাজিহি আলা রাক্বাবাতি কুলি ওয়ালিইলাহি' (আমার পা সকল ওলীর গর্দানের উপর)। তাঁর এ উক্তি সম্পর্কে আপনি যা লিখেছেন তার উত্তরে বলবো, তিনি যদি এ কথা দ্বারা তাঁর সমসাময়িক গুলিগণকে খাস করে বুঝিয়ে থাকেন, তাহলে আপত্তির কী আছে? আদবের কারণে তিনি পূর্ববর্তীগণকে বাদ দিয়েছেন। এটাই স্বাভাবিক। কেনোনা পূর্ববর্তীগণের মধ্যে কেউ কেউ তো তাঁর মাশায়েখ ছিলেন। আবার কেউ কেউ ছিলেন তাঁর পিতা-পিতামহ। তাঁর এমতো উক্তিকে হাদিসের মর্ম অনুসারে ব্যাখ্যা করতে হবে। লা ইউদরা আউয়ালুহু খাইরুল আম আখিরুহু অর্থাৎ উম্মতের ব্যাপারে এটা বুঝা যায় না যে, দীন প্রচারের ক্ষেত্রে প্রথম দল উত্তম না শেষ দল। তাঁর বক্তব্য দ্বারা শেষ অংশকেই হয়তো বুঝিয়েছেন। আর তিনি উক্ত শেষ অংশের মধ্য থেকে একজন। কাজেই তাঁর উক্তির অর্থ শেষ অংশের মধ্যে তিনি উত্তম। কামালাতে নবুওয়াত ব্যতীত অন্যান্য কামালতসমূহের ধারা তো রুদ্ধ হয়ে যায়নি। আপনার পত্রের আলোকে হক ও বাতিলের মধ্যে পার্থক্য নিরূপণে আমি বাধ্য ছিলাম। 'আল মা'মূরু মা'যূরুন আলাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়া আরিনাল বাত্বিলি বাত্বিলান' (কেউ কোনো কাজে বাধ্য হলে সে হয়ে যায় নিরুপায়। হে আল্লাহ্‌! আমাদেরকে হককে হক রূপে এবং বাতিলকে বাতিল রূপে প্রদর্শিত করো)। ওয়াস্‌ সালাম।

মকতুব-৭ হামদ ও সালাতের পর ফকীর জানে জানানের পক্ষ থেকে প্রেরিত পত্র। আপনার অনুগ্রহলিপি আমার হস্তগত হয়েছে। আপনি জিজ্ঞেস করেছেন, কাইয়্যুমে জামানী ইমামে রব্বানী হজরত মোজাদ্দেদে আলফেসানি এবং মাহবুবে সুবহানী শায়েখ আবদুল কাদের জিলানীর মধ্যে অধিক শ্রেষ্ঠত্ব লাভ হয়েছে কার?

— পৃষ্ঠা ১৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।