মকতুব -৬ কতিপয় সন্দেহের জবাব হামদ ও সালাতের পর ফকীর জানে জানানের তরফ থেকে মৌলভী সাহেবে মেহেরবান সাল্লামাহুর রহমান ১০ এর কাছে লিখিত আমার এই মকতুব। আপনার লেখা এক দীর্ঘ চিঠি আমার হস্তগত হয়েছে, যার মধ্যে আপনি হজরত কাইয়্যুমে জামানী ইমামে রব্বানী মোজাদ্দেদে আলফেসানি র. এ সম্মানিত মাকাম সম্পর্কে সন্দেহ পোষণ করেছেন। মান্যবরেষু! এরূপ সন্দেহ হয়ে থাকে হজরত মোজাদ্দেদ র. এর বক্তব্যসমূহ ভালো করে বোধগম্য না হওয়ার কারণে। হজরতের মকতুবসমূহ যদি তিন খণ্ডই হস্তগত হয়ে থাকে তাহলে তা পাঠ করতে থাকুন। হৃদয়ে প্রশান্তি আসবে। খাতিরজমা (নিবিষ্টতা) সৃষ্টি হবে। হেদায়েতমূলক কিছু কথা আমি এখানে লিপিবদ্ধ করছি। জেনে রাখা উচিত যে, হজরত সুফিয়ানে কেরাম ওজুদ শব্দের অর্থ তিনভাবে করে থাকেন। প্রথমঃ ওজুদ মানে কওন (হওয়া) এবং হুসুল (অর্জিত হওয়া)। এটি হচ্ছে আমরে এনতেযায়ী। অর্থাৎ কোনো কিছু থেকে কোনো কিছু বের হয়ে আসা। দ্বিতীয়ঃ ওজুদে মুম্বাসাত, যা প্রথম অর্থ এনতেযা এর অর্থকে পরিবর্তন করে দেয় অর্থাৎ তার অর্থ সাদের আউয়াল। তার মানে কোনো কিছু থেকে বের হওয়া নয়, বরং প্রাথমিকভাবে যা আত্মপ্রকাশ করে। এটি হচ্ছে প্রথম অর্থ এনতেযা এর উৎস। এই দু'প্রকারের ওজুদ যাতে বারী তায়ালার পরে। আর আল্লাহ্পাকের যাত এই দু' ওজুদের প্রতিফলনের উৎস হতে পারে না। তৃতীয়ঃ ওই ওজুদ, যা আওয়ালুল আওয়ায়েল (প্রথম সমূহেরও প্রথম) এবং মাবদাউল মাবাদি (উৎসসমূহের উৎস)। সুফী সম্প্রদায়ের ধারণায় উক্ত ওজুদ হচ্ছে আইনে যাত (স্বয়ং সত্তা)। আর সকল যাত (সত্তা) উক্ত ওজুদ থেকে প্রতিফলনের উৎস হয়ে থাকে। হজরত মোজাদ্দেদে আলফেসানি র. বলেছেন, আল্লাহতায়ালার যাত (সত্তা) নিজেই নিজের প্রতিফলনের উৎস। ওজুদ ও যাত যখন প্রকৃতপক্ষে এক হয় তখন প্রতিফলন প্রকাশিত হওয়াকে ওজুদের দিকে নেসবত করা যেতে পারে। আবার যাতের দিকেও নেসবত করা যেতে পারে। উভয়ের অর্থ একই। এ দু' এর দিকে নেসবত হওয়ার মধ্যে কেবল শব্দগত পার্থক্য আছে। এখানে তাসালসুল (আবর্তন) এর কোনো কিছু নেই। কেনোনা তাসালসুল (আবর্তন) তো ওই অবস্থায় বলা যেতে পারে, যখন হক তায়ালা অন্য কোনো ওজুদ থেকে ফায়দা গ্রহণ করেন এবং ওই ওজুদ থেকে প্রতিফলনের উৎস হন, আর সেই ওজুদ এর অবস্থাও যখন এ রকম হয়। হজরত মোজাদ্দেদে আলফেসানি র. ওজুদে
— পৃষ্ঠা ১৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।