পর্দাচ্ছাদিত হয়ে গিয়েছিলো। হজরত মোজাদ্দেদে আলফেসানি র. এর পবিত্র মৃত্তিকার বিশেষত্বের কারণে তার পুনঃপ্রকাশ ঘটেছে। কেনোনা এ মৃত্তিকা রসুলেপাক স. এর পবিত্র মৃত্তিকারই অবশিষ্টাংশ। ইনসাফের কথা হচ্ছে, এ সমস্ত কথার প্রবক্তাদের দিকে প্রথমেই দৃষ্টিপাত করা উচিত। তাঁরা যদি কিতাব ও সুন্নাহর অনুসারী হন এবং তাঁদের অধিকাংশ কাজ ও কথা যদি শরীয়তের পাল্লায় ওজনকৃত হয়, তাহলে তাদের মোতাশাবেহ কথাগুলোকে মোহকাম কথার মোতাবেক তাবীল (ব্যাখ্যা) করা যেতে পারে। অন্যথায় তাঁদের আত্মমর্যাদা প্রকাশক কথামালাকে আল্লাহ্র উপর ছেড়ে দেয়া উচিত এবং তাঁদেরকে নিরুপায় মনে করা সমীচীন। কেনোনা এহেন সুফী সম্প্রদায়ের অনেক ওজর হয়ে থাকে। কখনও কখনও তাঁদের এবাদতসমূহ হালের প্রাবল্যের কারণে তাদের উদ্দেশ্যের সহায়ক হয় না। কখনও কখনও কাশফ লব্ধ জ্ঞানের মধ্যে ধারণা ও কল্পনা মিশ্রিত হয়ে যাওয়ার কারণে ভুল হয়ে যায়। অবশ্য এরূপ ভুলের ক্ষেত্রে তাঁদেরকে এজতেহাদী খাতা হিসাবে উপেক্ষা করা হয়। আবার কখনও তাঁদের পরিভাষার প্রকাশ তেমন ভালো নিয়মে হয় না। সুতরাং এ সব বিষয়ের দিকে লক্ষ্য করে তাঁদের বিষয়ে অতিরিক্ত উক্তি বর্জন করাই শ্রেয়। বিশেষ করে হজরত মোজাদ্দেদে আলফেসানি র. এর শৃংখলাবদ্ধ সম্ভ্রান্ত বাণীর বেলায় অতিরিক্ত মন্তব্য করা বাচালতা মাত্র। কেনোনা তাঁর তরিকার ভিত্তি পুরোপুরি সুন্নত অনুসরণের উপর এবং তাঁর রচনাবলীও এরকম নসীহতে ভরপুর। তাঁর সম্পর্কে ফেতনা সৃষ্টির সবচেয়ে বড় কারণ তওহীদে ওজুদীর অস্বীকার এবং তওহীদে শুহুদীর সমর্থন। হজরত শায়েখ মহিউদ্দীন ইবনুল আরাবী র. এর (শায়েখে আকবরের) জামানা থেকেই মোজাদ্দেদ র. এর যুগ পর্যন্ত মানুষের স্মৃতিতে ওয়াহদাতুল ওজুদের মাসআলা বদ্ধমূল হয়ে গিয়েছিলো। হজরত মোজাদ্দেদে আলফেসানি র. তওহীদে ওজুদীকে যে অস্বীকার করেছিলেন, তা জাহেরী আলেমদের অস্বীকারের মতো ছিলো না। বরং যে মাকাম থেকে সুফিগণ ওয়াহদাতুল ওজুদের কথা বলেন, তিনি সেই মাকামকে বিশ্বাস ও সমর্থন করেন। তবে তিনি মনে করেন আসল মাকাম তারও ঊর্ধ্বে। তিনি আল্লাহ ও মাখলুকের মধ্যে গাইরিয়াত (অপরত্ব)কে এমনভাবে সাব্যস্ত করেন যে, ওজুদে হাকীকীর এককত্বের মধ্যে কোনোরূপ ত্রুটি পরিলক্ষিত হয় না। তার ওয়াহদাতুল ওজুদ মতবাদীদের বিপরীতে যাঁরা খালেক ও মাখলুকের মধ্যে আইনিয়াত সাব্যস্ত করেন। ওয়াহদাতুল ওজুদ ও ওয়াহদাতুশ্ শুহুদের মাসআলা অন্য মকতুবের মধ্যে পৃথকভাবে লেখা হয়েছে। ওয়াস্ সালাম।
— পৃষ্ঠা ১৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।