মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

করা হয়েছে। কেনোনা সৈন্যবাহিনী প্রস্তুত করার সম্পর্ক হুসুলী এলেমের সাথে। আর নামাজের মধ্যে হুজুরী থাকার সম্পর্ক এলমে হুজুরীর সাথে। আর একথাও সুস্পষ্ট যে, হজরত ওমরের নামাজ হুজুরীবিহীন ছিলো না। আর জেহাদের প্রস্তুতি ও ব্যবস্থাপনা আসবাব সরঞ্জামের ব্যবস্থা করা ছাড়া হতে পারে না। দু'প্রকারের এলেম যদি একই সময় অর্জিত না হয়, তাহলে এ দু'টি কাজ এক সঙ্গে এক ব্যক্তি দ্বারা হওয়া সম্ভব নয়। এ হিসেবে দ্বিতীয় খলীফা হজরত ওমর ফারুকের উক্তিটি সঠিক হওয়া সম্ভব নয়। কাজেই বিষয়টি অনুধাবন করুন। ওয়াস্‌সালাম।

মকতুব-৫

হজরত মোজাদ্দেদে আলফেসানি র. এর বক্তব্য সম্পর্কে উদ্ভূত সন্দেহের জবাব স্নেহাস্পদ! হজরত কাইয়ুমে জামানী ইমামে রব্বানী মোজাদ্দেদে আলফেসানি র. এর মর্যাদা ও কারামত সম্পর্কে বেওকুফদের নিকট যে সমস্ত সন্দেহ পেশ করা হয়, তোমার সে জাতীয় প্রশ্ন আমার দৃষ্টিগোচর হয়েছে। জেনে রাখা উচিত যে, এ সমস্ত প্রশ্নের ভিত্তি মূর্খতা অথবা প্রতিহিংসা। অস্বীকার করার প্রথা তো বহুত পুরাতন। এটি নতুন কোনো বিষয় নয়। বাড়াবাড়িকারীরা শায়েখ আকবর র. এবং অন্যান্য আকাবেরগণকে কাফের সাব্যস্ত করণার্থে অনেক পুস্তিকা লিখেছিলো। হজরত মোজাদ্দেদ র. সেগুলো খণ্ডন করার জন্য তাঁর লিখিত অনেক মকতুবে সন্দেহসমূহের জবাব দিয়েছেন ৭। তাঁর আওলাদগণের মধ্য থেকে হজরত শাহ ইয়াহ্‌ইয়া র. এ বিষয়ের উপর বিস্তারিত পুস্তিকা লিখেছেন ৮। হজরত মৌলভী ফারাখ শাহ র. ও 'কাশফুল গেতা আন ওয়াজহিল খাতা' নামক একটি সংক্ষিপ্ত পুস্তিকা রচনা করেছিলেন। মির্জা মাযহার র. এর এক মুখলিস অনুসারী মাওলানা মোহাম্মদ বেগ তুর্কী এবং মক্কীও একটি পুস্তিকা রচনা করেছিলেন। তাঁর নাম 'আতিয়াতুল ওয়াহ্‌হাব আল ফাসিলা বাইনাল খাতা ওয়াস্‌ সাওয়াব'। এটি প্রশ্নোত্তরের ভিত্তিতে লিখিত হয়েছিলো। শায়েখ ইব্রাহীম কুর্দী মদিনীর শাগরিদ মোহাম্মদ বরজঞ্জীর লিখিত পুস্তিকার প্রতিউত্তরে এটি লেখা হয়েছিলো। আরব দেশের চার মাযহাবের আলেমগণ তাতে স্বাক্ষর করেছিলেন। অজানা কোনো মারেফতের কথা যখন প্রকাশিত হয়, তখন তা প্রতিহিংসার কারণ হয় অথচ সৌন্দর্যের উৎস রয়েছে এহেন অপ্রচলিত মারেফতের মধ্যেই। প্রথম যুগ থেকে চলে আসা মারেফত যা প্রকাশিত হয়েছিলো হজরত মোজাদ্দেদে আলফেসানি র. এর মাধ্যমে। প্রত্যক্ষ কল্যাণবাহী কুরুনে ছালাছার পর তা

— পৃষ্ঠা ১৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।