মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

থেকে আরেফের প্রাপ্ত এলমে হুজুরী লাভের অবস্থা এরকম― সুফিয়ানে কেরামের নিকট বস্তুসমূহের অস্তিত্ব হচ্ছে ছায়াতুল্য, বাস্তব নয়। অর্থাৎ কাছরত (অনেক বস্তু) যা দেখা যায়, তা সবই ওজুদে হাকীকীর (আল্লাহ্‌) এর প্রতিবিম্ব। বাস্তবে এক সত্তা ছাড়া অন্য কোনো কিছুর অস্তিত্ব নেই। প্রতিবিম্বের আধিক্য মূলতঃ শান এর আধিক্যের কারণে হয়ে থাকে। প্রতিবিম্ব যতক্ষণ তার মূল থেকে গাফেল থাকবে এবং তার প্রতিবিম্বতা সম্পর্কে সচেতন না হবে, ততক্ষণ সে অহমিকার জগতে নিজেকে স্বতন্ত্র অস্তিত্বই মনে করবে। সে তখন তার কথাবার্তায় 'আমি' শব্দ দ্বারা ধারণাগত অস্তিত্বের দিকে ইশারা করতে থাকবে। সুফিয়ানে কেরামের পরিভাষা মোতাবেক সে যখন সুলুকের মাধ্যমে খালেক ও মাখলুকের মধ্যে যে দূরত্ব, হাদিস শরীফের বর্ণনায় যাকে নূরানী ও জুলমতী পর্দা বলে আখ্যায়িত করা হয়েছে, সে পর্দা যখন দূর হয়ে যাবে, তখন সে তার মূলের সঙ্গে মিলিত হতে পারবে। সালেক তখন তার নিজেকে ওয়াসেল (মিলন লাভকারী) এর প্রতিবিম্বের অধিক আর কিছুই পাবে না। সে তখন তার নিজ সত্তা ও তার অনুগামী সব কিছুকেই ধারকৃত বস্তু বলে মনে করবে। বুঝতে পারবে ছায়ার বাস্তবতা আলাদা কিছুই নয়। বরং তিনিই আসল, যিনি মরতবায়ে সানিতে (দ্বিতীয় স্তরে) তাআইয়্যুনে যিলিস্ন (ছায়াগত নির্ধারণ) এর সাথে প্রকাশ করেছেন। তার কাছে আরও সুস্পষ্ট হয়ে যায় যে 'আমি' শব্দটি যাঁর দিকে প্রত্যাবর্তিত হয় এবং এর দ্বারা যাঁর দিকে ইশারা করা হয়, তিনিই আসল। তার প্রতিবিম্বটি আসল নয়। তখন তাআইয়্যুনে যিল্লী এর সাথে তার যে এলমে হুজুরী ছিলো, তা মূলের সঙ্গে সংযুক্ত হয়ে যায়। প্রথমতঃ 'আমি' শব্দের ইশারা মূলের দিকে হয়। তারপর সেই 'আমি' শব্দ প্রতিবিম্বের দিকে প্রত্যাবর্তন করে। এ অবস্থাটি যখন স্বতন্ত্রভাবে বিরাজমান থাকে তখন তাকে দায়েমী হুজুরী বলা হয়। ফানা বাস্তবায়িত হওয়ার পর সেই হুজুরী দূরীভূত হয় না। কখনও যদি এ অবস্থার মধ্যে ত্রুটি দেখা দেয়, তখন সে দুর্বলতা বা ত্রুটিটি আসে এলেমের মধ্যে। মূল এলমে হুজুরীর মধ্যে নয়। আরেফের মধ্যে যতক্ষণ অনুভূতি বিদ্যমান থাকে, ততক্ষণ সাধারণ মানুষের মতো তার মধ্যে এলমে হুসুলীও বিদ্যমান থাকে। কারণ মানবীয় কার্যাবলী প্রকাশ পাওয়া তার উপর নির্ভর করে। আল্লাহ্‌তায়ালার দরবারে এই এলেমের কোনো গ্রহণযোগ্যতা নেই। কেনো না আল্লাহ্‌তায়ালার দরবারে তার কোনো অধিকার নেই। এমতো সন্দেহের কারণ এই যে, সালেক এলেম এর ভুলকে এলমে হুজুরীর ত্রুটি মনে করে এলমে হুজুরীর স্থায়ীত্বকে অস্বীকার করে। হজরত ওমর ফারুক রা. একবার বলেছিলেন, 'উসালী ওয়া উজহিজুল জায়শ' (আমি নামাজও পড়ি এবং সৈন্যবাহিনীও প্রস্তুত করি)। এখানে বর্ণিত দু'প্রকার এলেমের দিকে ইশারা

— পৃষ্ঠা ১৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।